Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
পাসপোর্ট, ডকুমেন্ট পরীক্ষা ছাড়াই সরাসরি বিমানে উঠতে পারবেন যাত্রীরা, তৈরি হয়েছে মানদণ্ড

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
13 December, 2022, 09:15 pm
Last modified: 13 December, 2022, 09:21 pm

Related News

  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে ১৬ দিনে ৫০০ ফ্লাইট বাতিল
  • বৃহস্পতিবার বাতিল আরও ৩৪ ফ্লাইট, শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ
  • কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, বেশ কয়েকজন আহত
  • প্রথমবারের মতো পশ্চিম তীরের বসতিতে পাসপোর্ট সেবা চালুর ঘোষণা যুক্তরাষ্ট্রের

পাসপোর্ট, ডকুমেন্ট পরীক্ষা ছাড়াই সরাসরি বিমানে উঠতে পারবেন যাত্রীরা, তৈরি হয়েছে মানদণ্ড

যাত্রীদের তথ্যের নিরাপত্তা প্রদান ও সবার জন্য ভ্রমণ সুগম করার লক্ষ্যে নতুন এ মানদণ্ড তৈরি করা হয়েছে। তবে এ পদ্ধতির পাশাপাশি ম্যানুয়াল পদ্ধতিতেও বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সারার ব্যবস্থা রাখা হবে যাতে যাত্রীরা তাদের পছন্দমতো প্রক্রিয়া অবলম্বন করে বিমানযাত্রা করতে পারেন।
টিবিএস রিপোর্ট
13 December, 2022, 09:15 pm
Last modified: 13 December, 2022, 09:21 pm

ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) বিমান পরিবহনের জন্য ইন্ডাস্ট্রি মানদণ্ড তৈরি করেছে যা বিশ্বব্যাপী গ্রহণ করা হলে যাত্রীরা পাসপোর্ট ছাড়াই ভ্রমণ করতে পারবেন।

'রেকমেন্ডেড প্র্যাকটিস অন ডিজিটালাইজেশন অব অ্যাডমিসিবিলিটি' শীর্ষক এ মানদণ্ডের মাধ্যমে ভ্রমণকারীরা কোনো আন্তর্জাতিক গন্তব্যে তাদের গ্রহণযোগ্যতা ডিজিটাল পদ্ধতিতে প্রমাণ করতে পারবেন।

এর ফলে তাদেরকে আর বিমানবন্দরের চেক-ইন ডেস্কে বা বোর্ডিং গেটে কাগজপত্র দেখানোর জন্য থামতে হবে না। ৬ ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আইএটিএ।

আইএটিএ'র ওয়ান আইডি উদ্যোগের অধীনে বিশ্বের বিমান পরিবহন সংস্থাগুলো স্পর্শবিহীন বায়োমেট্রিক প্রক্রিয়ার মাধ্যমে যাত্রীদের বিমানবন্দরের অভিজ্ঞতাকে ডিজিটাল করে তুলতে একত্রে কাজ করছে।

বর্তমানে অনেক বিমানবন্দরে এ ধরনের প্রোগ্রাম চালু হয়েছে। এসব বিমানবন্দরে যাত্রীরা বোর্ডিং ইত্যাদি প্রক্রিয়া কোনো প্রকার কাগুজে নথিপত্র ছাড়াই সম্পন্ন করতে পারছেন। এসব সম্ভব হয়েছে তাদের বোর্ডিং পাস বায়োমেট্রিক আইডেন্টিফায়ারে সংযুক্ত থাকার কারণে।

তবে অনেক ক্ষেত্রেই ভ্রমণকারীদের পাসপোর্ট, ভিসা, স্বাস্থ্য বিষয়ক নথিপত্র ইত্যাদি দেখানোর প্রয়োজন পড়ে বলে আইএটিএ'র বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডিজিটাইলাজেশন অব অ্যাডমিসিবিলিটি মানদণ্ড ওয়ান আইডি প্রক্রিয়াকে বাস্তবায়ন আরও এগিয়ে নিয়ে যাবে। এর মাধ্যমে যাত্রীরা তাদের যাত্রার আগেই সরকারের কাছ থেকে ভ্রমণ-পূর্ববর্তী প্রয়োজনীয় সকল অনুমোদন ডিজিটাল পদ্ধতিতে গ্রহণ করতে পারবেন।

নিজেদের নির্বাচিত এয়ারলাইনের সঙ্গে 'ওকে টু ফ্লাই' স্ট্যাটাস শেয়ারের মাধ্যমে যাত্রীরা বিমানবন্দরে কাগজপত্র পরীক্ষার ধাপগুলো এড়াতে পারবেন।

ভবিষ্যতে যাত্রীরা যা যা করতে পারবেন:

  • স্মার্টফোনে এয়ারলাইনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে ভেরিফায়েড ডিজিটাল পরিচয় তৈরি করা
  • এ ডিজিটাল পরিচয় ব্যবহারের মাধ্যমে ভ্রমণের আগে গন্তব্যে থাকা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব কাগজপত্রের প্রমাণ পাঠানো
  • ডিজিটাল পরিচয়/পাসপোর্ট অ্যাপে ডিজিটাল 'গ্রহণযোগ্যতার অনুমোদন' পাওয়া
  • এয়ারলাইনের সঙ্গে প্রয়োজনীয় ভেরিফায়েড তথ্য শেয়ার করা
  • এয়ারলাইন থেকে সব আনুষ্ঠানিকতা সমাপ্তির নিশ্চয়তা ও বিমানবন্দরে যাওয়ার সবুজ সংকেত লাভ

যাত্রীদের তথ্যের নিরাপত্তা প্রদান ও সবার জন্য ভ্রমণ সুগম করার লক্ষ্যে নতুন এ মানদণ্ড তৈরি করা হয়েছে। তবে এ পদ্ধতির পাশাপাশি ম্যানুয়াল পদ্ধতিতেও বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সারার ব্যবস্থা রাখা হবে যাতে যাত্রীরা তাদের পছন্দমতো প্রক্রিয়া অবলম্বন করে বিমানযাত্রা করতে পারেন।

Related Topics

টপ নিউজ

বিমানযাত্রা / বিমানবন্দর / পাসপোর্ট / ডিজিটাল বোর্ডিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে ১৬ দিনে ৫০০ ফ্লাইট বাতিল
  • বৃহস্পতিবার বাতিল আরও ৩৪ ফ্লাইট, শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ
  • কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, বেশ কয়েকজন আহত
  • প্রথমবারের মতো পশ্চিম তীরের বসতিতে পাসপোর্ট সেবা চালুর ঘোষণা যুক্তরাষ্ট্রের

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net