Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
অবশেষে, জেলখানা থেকে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর তখতে!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
24 November, 2022, 08:25 pm
Last modified: 24 November, 2022, 08:37 pm

Related News

  • খামেনিকে হত্যার নিন্দা, তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের
  • তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন
  • মালয়েশিয়ায় পাচারের পর নির্যাতন-মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ২
  • নারী ও শিশুদের আপত্তিকর ছবি তৈরি: মাস্কের ‘গ্রোক’ নিষিদ্ধ করল ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া

অবশেষে, জেলখানা থেকে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর তখতে!

প্রায় তিন দশকের অক্লান্ত লড়াইয়ের পর অবশেষে লক্ষ্যে পৌঁছতে পারলেন ৭৫ বছর বয়সি এই রাজনীতিবিদ।
টিবিএস ডেস্ক
24 November, 2022, 08:25 pm
Last modified: 24 November, 2022, 08:37 pm

আনোয়ার ইব্রাহিম। ছবি: রয়টার্স

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আনোয়ার ইব্রাহিম। প্রায় তিন দশকের অক্লান্ত লড়াইয়ের পর অবশেষে লক্ষ্যে পৌঁছতে পারলেন ৭৫ বছর বয়সি এই রাজনীতিবিদ। মালয়েশিয়ার সুলতান আবদুল্লাহ বৃহস্পতিবার তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। খবর রয়টার্সের।

মালয়েশিয়ার সাম্প্রতিকতম নির্বাচনে আনোয়ারের নেতৃত্বাধীন প্রগতিশীল ব্লক সবচেয়ে বেশি আসন পেলেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আনোয়ারের জোট পায় ৮২টি আসন, মুহিউদ্দিন ইয়াসিনের দল পায় ৭৩ আসন, আর ক্ষমতাসীন জোট পায় ৩০টি। তবে ২২২ আসনের পার্লামেন্টে সরকার গঠনে প্রয়োজন ছিল ১১২ আসন। 

অন্যদিকে কোনো দলই অন্য কোনো দলকে সরকার গঠনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য সমর্থন দিতে রাজি হয়নি। তাই শেষতক প্রধানমন্ত্রী ঠিক করার দায়িত্ব পড়ে সুলতানের ওপর। সুলতান প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন আনোয়ার ইব্রাহিমকে।

বহু ঝঞ্ঝা-বিক্ষুব্ধ পথ পাড়ি দিয়ে অবশেষে প্রধানমন্ত্রী হতে পারলেন আনোয়ার ইব্রাহিম। গত তিন দশকে এই পদটি বারবার তার হাতের নাগালে এসেও মুঠো ফসকে বেরিয়ে গেছে। বহুবার প্রধানমন্ত্রীর চেয়ারের কাছাকাছি পৌঁছেছেন তিনি। প্রথমে ১৯৯০-এর দশকে হন উপপ্রধানমন্ত্রী। তারপর ২০১৮ সালেও প্রধানমন্ত্রী হওয়ার অপেক্ষায় ছিলেন।

এর মধ্যে প্রায় এক দশক সমকামিতা ও দুর্নীতির অভিযোগে কারাভোগ করেন আনোয়ার ইব্রাহিম। যদিও এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দানি করেছেন তিনি।

মাহাথির মোহাম্মদ একবার আনোয়ারকে তার বন্ধু বলে উল্লেখ করেছিলেন। এমনকি আনোয়ারকে তার উত্তরসূরিও নির্বাচন করেছিলেন। কিন্তু পরে সমকামিতার অভিযোগ ওঠার পর আনোয়ারকে তিনি নেতৃত্ব দেওয়ার অযোগ্য ঘোষণা করেন।

আনোয়ার পরিচিত সংস্কারপন্থি নেতা হিসেবে। তার জোটে একাধিক জাতিগোষ্ঠীর প্রতিনিধি রয়েছে। সংখ্যাগুরু মালয়দের মধ্যে অজনপ্রিয় চীনা জাতিগোষ্ঠীর একটি দলও আছে তার জোটে।

মালয়েশিয়ার মোট জনসংখ্যার (৩৩ মিলিয়ন) প্রায় ৭০ শতাংশ হলো মালয় জাতিগোষ্ঠীর। তারা মূলত মুসলিম। বাকি ৩০ শতাংশ চীনা ও ভারতীয় জাতিগোষ্ঠীর।

কয়েক দশক ধরে আনোয়ার ইব্রাহিম অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থার দাবি জানিয়ে আসছেন। মালয়দের সুবিধা দেওয়ার নীতিসমূহ রদ করার দাবিও জানিয়ে আসছেন তিনি অনেকদিন থেকে। 

আনোয়ারের রাজনীতি শুরু মাহাথিরের ইউনাইটেড মালয়স ন্যাশনাল অরগানাইজেশনে। ১৯৯৩ সালে মাহাথির আনোয়ারকে উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী করেন। আশা করা হয়েছিল মাহাথিরের পর আনোয়ারই দায়িত্ব নেবেন।

কিন্তু এশীয় আর্থিক সংকট মোকাবিলার পদ্ধতি নিয়ে দুজনের মধ্যে মতভেদ দেখা দেয়। ততদিনে আনোয়ারও মাহাথিরের দলের মধ্যে দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলতে থাকেন।

১৯৯৮ সালে মাহাথির আনোয়ারকে বরখাস্ত করেন। এরপর দুর্নীতি ও সমকামিতের অভিযোগে আনোয়ারকে জেলে দেওয়া হয়। ২০০৪ সালে তিনি মুক্তি পান। কিন্তু ২০১৫ সালে ফের সমকামিতার অভিযোগে কারাবন্দি করা হয় তাকে। 

তারপর ২০১৮ সালে সবাইকে অবাক করে দিয়ে আনোয়ার ও মাহাথির একসঙ্গে নির্বাচন করতে একমত হন। ওই সময় দেশজুড়ে ক্ষমতাসীন বারিসান ন্যাসিওনালের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ বিক্ষোভ চলছিল।

বারিসানের নেতা নাজিব রাজাক কয়েক বিলিয়ন ডলার কেলেঙ্কারির জন্য কারাগারে আছেন।

যাহোক, জোট জেতার পর মাহাথির বলেছিলেন দু-বছরের মধ্যে আনোয়ারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। কিন্তু দু-বছর পূর্ণ হওয়ার পরই তাদের জোট ভেঙে যায়। আবারও প্রধানমন্ত্রিত্ব থেকে বঞ্চিত হন আনোয়ার ইব্রাহিম।

এরপর অবশেষে গত শনিবারের নির্বাচনে রক্ষণশীল মালয় মুসলিম জোটের বিরুদ্ধে জয় পায় আনোয়ারের প্রগতিশীল জোট।

Related Topics

টপ নিউজ

মালয়েশিয়া / আনোয়ার ইব্রাহিম / মালয়েশিয়ার প্রধানমন্ত্রী / মাহাথির মোহাম্মদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • খামেনিকে হত্যার নিন্দা, তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের
  • তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন
  • মালয়েশিয়ায় পাচারের পর নির্যাতন-মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ২
  • নারী ও শিশুদের আপত্তিকর ছবি তৈরি: মাস্কের ‘গ্রোক’ নিষিদ্ধ করল ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net