Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 29, 2026
বিদ্যুৎহীন ইউক্রেনের পূর্বাঞ্চল, মস্কোকে দুষছে কিয়েভ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
12 September, 2022, 12:40 pm
Last modified: 12 September, 2022, 12:46 pm

Related News

  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • ইরান-যুক্তরাষ্ট্র ও রাশিয়া-ইউক্রেন সংকটের জেরে বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ৪%
  • যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশল রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ: মস্কো
  • ‘ঐতিহাসিক’ চুক্তি: ইউক্রেনকে ১০০ রাফাল যুদ্ধবিমান দেবে ফ্রান্স
  • লড়াই চালিয়ে যাবে নাকি পিছু হটে সৈন্য বাঁচাবে: পোকরোভস্ক নিয়ে উভয়সংকটে ইউক্রেন

বিদ্যুৎহীন ইউক্রেনের পূর্বাঞ্চল, মস্কোকে দুষছে কিয়েভ

পূর্বাঞ্চলের সুমি, ডিনিপ্রপেট্রোভস্ক, পোলতাভা, জাপোরিঝিয়া এবং ওডেসা অঞ্চল থেকেও একই খবর পাওয়া গেছে। 
টিবিএস ডেস্ক
12 September, 2022, 12:40 pm
Last modified: 12 September, 2022, 12:46 pm
ছবি: এপি

ইউক্রেনের পূর্বাঞ্চল 'সম্পূর্ণ ব্ল্যাকআউট' বা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। আর এ ঘটনায় রাশিয়াকে অভিযুক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

তিনি বলছেন, রুশ বাহিনী ইচ্ছাকৃতভাবেই বেসামরিক অবকাঠামোকে নিজেদের লক্ষ্যবস্তু বানিয়েছে, যার ফলে ওই অঞ্চলে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 

কিয়েভের সৈন্যদের দ্বারা পাল্টা আক্রমণের একদিন পর, ইউক্রেনের পূর্বাঞ্চল এই ব্ল্যাকআউটের শিকার হয়। 

ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের পানি সুবিধা এবং একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের ওপর ইচ্ছাকৃতভাবে আক্রমণ করে রুশ বাহিনী, যার ফলশ্রুতিতে ওই এলাকায় বিদ্যুৎ বিভ্রাট এবং পানি সরবরাহে বিঘ্ন ঘটছে।

এ ঘটনায়, রুশ বাহিনীকে 'সন্ত্রাসী' তকমা দিয়ে রোববার (১১ সেপ্টেম্বর) নিজের টুইটারে জেলেনস্কি লিখেছেন, "এখানে কোনো সামরিক উদ্দেশ্য নেই, লক্ষ্য হল সাধারণ মানুষকে আলো ও তাপ থেকে বঞ্চিত করা।"

রুশ নিয়ন্ত্রিত অঞ্চলসহ এই অঞ্চলের প্রায় ৯ মিলিয়ন মানুষ এখন ব্ল্যাকআউটের শিকার। 

খারকিভ অঞ্চলের গভর্নর ওলেগ সিনেগুবভ সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে বলেন, "বেশ কয়েকটি বসতিতে বিদ্যুৎ বা পানি সংযোগ নেই। জরুরি পরিষেবাগুলো আক্রান্ত স্থানে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।"

পূর্বাঞ্চলের সুমি, ডিনিপ্রপেট্রোভস্ক, পোলতাভা, জাপোরিঝিয়া এবং ওডেসা অঞ্চল থেকেও একই খবর পাওয়া গেছে। 

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের উত্তর-পূর্ব এবং পূর্বাঞ্চলের পাঁচটি এলাকা বিদ্যুৎ বিভ্রাটে পড়েছে। দেশটির কর্মকর্তাদের দাবি, রুশ সেনারা গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোতে আঘাত করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। পুরো শহর এখন অন্ধকারের কবলে। অবশ্য সুমি, ডিনিপ্রোপেট্রোভস্ক ও পোলতাভা অঞ্চলের কর্মকর্তারা বিদ্যুৎ বিচ্ছিন্ন ঘোষণার কিছুক্ষণ পরই বলেছিলেন, বিদ্যুৎ পুনরুদ্ধার করা হয়েছে।

  • সূত্র: আল জাজিরা
     
Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন / রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব / পূর্ব ইউক্রেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: সংগৃহীত
    ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’: পুতিন
  • ইরান-যুক্তরাষ্ট্র ও রাশিয়া-ইউক্রেন সংকটের জেরে বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ৪%
  • যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশল রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ: মস্কো
  • ‘ঐতিহাসিক’ চুক্তি: ইউক্রেনকে ১০০ রাফাল যুদ্ধবিমান দেবে ফ্রান্স
  • লড়াই চালিয়ে যাবে নাকি পিছু হটে সৈন্য বাঁচাবে: পোকরোভস্ক নিয়ে উভয়সংকটে ইউক্রেন

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

3
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

4
ছবি: সংগৃহীত
বিনোদন

ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net