Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
ট্রাম্পের বাড়িতে এফবিআই’র অভিযান, ১১ সেট গোপন নথি উদ্ধার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 August, 2022, 01:05 pm
Last modified: 13 August, 2022, 01:14 pm

Related News

  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • পারস্য উপসাগরের ‘অনাথ মুক্তো’: ট্রাম্প কেন ইরানের খারগ দ্বীপের দখল নিতে চান?
  • কাতার, আরব আমিরাত ও পাকিস্তান ‘বোঝানোর’ পর ইরানে হামলা থেকে পিছু হটেছেন ট্রাম্প

ট্রাম্পের বাড়িতে এফবিআই’র অভিযান, ১১ সেট গোপন নথি উদ্ধার

উদ্ধারকৃত নথিগুলোর মধ্যে ৪ সেট ‘অতি গোপনীয়’ এবং বাকি ৭ সেট ‘কম-গোপনীয়’, কিন্তু গুরুত্বপূর্ণ নথি রয়েছে।
টিবিএস ডেস্ক
13 August, 2022, 01:05 pm
Last modified: 13 August, 2022, 01:14 pm
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়ি থেকে 'গোপন এবং স্পর্শকাতর' নথি বাজেয়াপ্ত করেছে দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই। শুক্রবার (১২ আগস্ট) মার্কিন বিচার বিভাগ জানায়, ১১ সেট নথির মধ্যে বেশকিছু নথি ছিল 'টপ সিক্রেট'। যদিও সরকারিভাবে সেসব নথি নিয়ে প্রকাশ্যে কিছু বলা হয়নি। একাধিক মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

ট্রাম্পের বাড়িতে তল্লাশি সংক্রান্ত তথ্য প্রকাশ করতে বিচারককে অনুরোধ জানিয়েছিল বিচার বিভাগ। এরপরই তল্লাশি সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছে। মার্কিন সংবাদমাধ্যমগুলোর দাবি, গত সোমবার ট্রাম্পের বাড়িতে হানা দিয়ে ১১ সেটের নথি উদ্ধার করেছে এফবিআই। এরমধ্যে ৪ সেট 'অতি গোপনীয়' এবং বাকি ৭ সেট 'কম-গোপনীয়', কিন্তু গুরুত্বপূর্ণ নথি রয়েছে। তবে ঠিক কী রয়েছে সেসব নথিতে, তা এখনও সরকারিভাবে জানানো হয়নি।

গত সোমবার ফ্লোরিডায় ট্রাম্পের ব্যক্তিগত ক্লাব ও বাড়ি 'মার-এ-লাগো'য় অভিযান চালায় আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। ওই অভিযানে উদ্ধার হওয়া নথি প্রসঙ্গে শুক্রবার ট্রাম্প দাবি করেন, নথিগুলোতে 'গোপন' কিছু নেই। 

মার্কিন গুপ্তচরবৃত্তি আইন লঙ্ঘনের সন্দেহে বেআইনিভাবে স্পর্শকাতর প্রতিরক্ষা নথি সংরক্ষণ-সম্পর্কিত বিষয় তদন্তে ট্রাম্পের ফ্লোরিডার বাসায় এ অভিযান চালানো হয়।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে দা‌বি করা হয়েছে, ট্রাম্পের বাড়ি থেকে প্রায় ২০টি বাক্স উদ্ধার করা হয়েছে। যার মধ্যে রয়েছে ফটো বাইন্ডার, হাতে লেখা একটি নোট ও দীর্ঘ দিনের মিত্র রজার স্টোনকে লেখা ট্রাম্পের একটি চিঠি। দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে, ট্রাম্পের বাড়ি থেকে যে গোপন নথি উদ্ধার করা হয়েছে, তা পরমাণু অস্ত্র সংক্রান্ত।

ট্রাম্পের বাড়িতে এফবিআই-এর তল্লাশি ঘিরে মার্কিন রাজনৈতিক ময়দানে উত্তেজনা তৈরি হয়েছে। এফবিআই অভিযান নিয়ে সাবেক প্রেসিডেন্ট বলেন, "অতীতে আমেরিকার কোনো প্রেসিডেন্টের সঙ্গে এমনটি হয়নি। সরকারি সংস্থার সঙ্গে সহযোগিতার পরও এভাবে না জানিয়ে বাড়িতে অভিযান চালানোর দরকার ছিল না। বিষয়টি ঠিক হলো না।"

  • সূত্র: সিএনবিসি 
     
Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / যুক্তরাষ্ট্র / এফবিআই / গোপন নথি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • পারস্য উপসাগরের ‘অনাথ মুক্তো’: ট্রাম্প কেন ইরানের খারগ দ্বীপের দখল নিতে চান?
  • কাতার, আরব আমিরাত ও পাকিস্তান ‘বোঝানোর’ পর ইরানে হামলা থেকে পিছু হটেছেন ট্রাম্প

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net