Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 02, 2026
উত্তর কোরিয়ায় এক টুকরো পাউরুটি আছে যার, সে-ই ধনী!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
30 June, 2022, 10:05 pm
Last modified: 30 June, 2022, 10:03 pm

Related News

  • দক্ষিণ কোরিয়া ও যুুক্তরাজ্য থেকে ২ কার্গো এলএনজি কিনছে সরকার 
  • কিম জং উনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প, জবাবে ১০ মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া
  • উত্তর কোরিয়ার কাছে ট্রাম্পের ধারণার চেয়েও দ্বিগুণ পারমাণবিক ওয়ারহেড আছে: দক্ষিণ কোরিয়ার
  • জং উনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের চেষ্টা: ছয় দিন আগেই যৌথ মহড়া শেষ করছে যুক্তরাষ্ট্র ও দ.কোরিয়া
  • আনুষ্ঠানিকভাবে কোরীয় যুদ্ধ শেষ করতে উত্তর কোরিয়াকে আলোচনায় বসার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার

উত্তর কোরিয়ায় এক টুকরো পাউরুটি আছে যার, সে-ই ধনী!

উত্তর কোরিয়ায় ২০১৯ সালে প্রতি কেজি ময়দার দাম ছিল ৪০০০ থেকে ৪৬০০ ওন (৪.৪৪ থেকে ৫.১১ মার্কিন ডলার)। বর্তমানে দেশটিতে প্রতি কেজি ময়দা ১৮০০০ ওন বা ২০ ডলারে (১৮৬৯ টাকা) বিক্রি হচ্ছে।
টিবিএস ডেস্ক
30 June, 2022, 10:05 pm
Last modified: 30 June, 2022, 10:03 pm
প্রতীকী ছবি। গেটি ইমেজেস।

উত্তর কোরিয়ায় এখন কারও ধনী হওয়ার প্রতীক নতুন হাতব্যাগ বা দামি ঘড়িতে ফুটে ওঠে না। দেশটিতে বর্তমানে এক টুকরা পাউরুটিই প্রাচুর্যের প্রতীক।

রেডিও ফ্রি এশিয়া (আরএফএ)-এর তথ্যমতে দেশটিতে ময়দা এতই দামি বস্তুতে পরিণত হয়েছে যে এখানে পাউরুটি খাওয়া আর ধনী হওয়া সমার্থক হয়ে উঠেছে।

মঙ্গলবার (জুন ২৮) এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন অর্থপুষ্ট অলাভজনক গণমাধ্যম আরএফএ। সেখানে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানিয়েছেন, 'দেশটিতে এখন সবচেয়ে অবস্থাপন্ন পরিবারগুলোই বাইরে থেকে আমদানি করা ময়দা কেনার ক্ষমতা রাখে।'

উত্তর কোরিয়ায় ভাতও একটি দামি খাবার। দীর্ঘদিন ধরে ধনীদের জন্য বিলাসি খাবার হিসেবে ভাতকে বিবেচনা করা হচ্ছে দেশটিতে। তবে এখন ময়দার দাম চালের দামের চেয়ে তিনগুণ বেশিতে পৌঁছেছে বলে জানিয়েছে আরএফএ। বেশিরভাগ উত্তর কোরিয়ান ভুট্টার মতো শক্ত, মোটাদানার শস্য খেয়ে জীবনধারণ করেন।

'ময়দার দাম এভাবে হুহু করে বেড়ে যাওয়ায় এখন রুটি, পাউরুটি, ডাম্পলিং ইত্যাদি খাবার কেবল উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, অতিধনীরাই খেতে পারেন। তাই ময়দা থেকে জাত যেকোনো খাবারই এখন ধনাঢ্য হওয়ার প্রতীক,' আরএফএ-কে বলেছেন ওই নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি।

আরএফএ-এর প্রতিবেদনের তথ্যমতে, উত্তর কোরিয়ায় ২০১৯ সালে প্রতি কেজি ময়দার দাম ছিল ৪০০০ থেকে ৪৬০০ ওন (৪.৪৪ থেকে ৫.১১ মার্কিন ডলার)। কোভিড-১৯ মহামারির পর তা বেড়ে ৩০০০০ ওন (৩৩ ডলার বা প্রায় ৩০০০ টাকা) পর্যন্ত পৌঁছায়। বর্তমানে দেশটিতে প্রতি কেজি ময়দা ১৮০০০ ওন বা ২০ ডলারে (১৮৬৯ টাকা) বিক্রি হচ্ছে।

২০২০ সালে করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর উত্তর কোরিয়া তার সীমান্ত বন্ধ করে দিয়েছিল। সে সময় দেশটিতে ময়দার আমদানিও বন্ধ হয়ে যায়। ২০২২ সালে কিছুদিনের জন্য সীমান্ত খুললেও চীনে নতুন করে করোনাভাইরাস ছড়ানো শুরু হলে আবারও তা বন্ধ করে দেয় কিম জং-উনের দেশ।

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র তথ্য অনুযায়ী উত্তর কোরিয়া বর্তমানে আনুমানিক আট লাখ ৬০ হাজার টন খাবার ঘাটতিতে ভুগছে।

সূত্র: বিজনেস ইনসাইডার

Related Topics

টপ নিউজ

উত্তর কোরিয়া / উত্তর কোরিয়ায় খাদ্যসংকট / কিম জং উন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ফাইল ছবি: সংগৃহীত
    ববি হাজ্জাজের নির্দেশে ঢাকা-১৩ আসনে অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমেরিকার সঙ্গে ব্যবসা বন্ধ করা সব কানাডীয় কোম্পানিকে 'অবিলম্বে' যুক্তরাষ্ট্রে ফিরতে বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, নারায়ণগঞ্জের দুই এসিল্যান্ডসহ ১৮ জনকে শোকজ 
  • ছবি: টিবিএস
    ঢাকায় বর্জ্যের বিনিময়ে বাজার: বর্জ্য জমা দিলেই মিলবে ভাত-মাছ-চালসহ নিত্যপণ্য
  • ফাইল ছবি
    ১,০০০ কোটি টাকার বেশি ঋণ থাকা খেলাপিরা পাবেন ১৫ বছর মেয়াদি পুনঃতফসিল সুবিধা

Related News

  • দক্ষিণ কোরিয়া ও যুুক্তরাজ্য থেকে ২ কার্গো এলএনজি কিনছে সরকার 
  • কিম জং উনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প, জবাবে ১০ মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া
  • উত্তর কোরিয়ার কাছে ট্রাম্পের ধারণার চেয়েও দ্বিগুণ পারমাণবিক ওয়ারহেড আছে: দক্ষিণ কোরিয়ার
  • জং উনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের চেষ্টা: ছয় দিন আগেই যৌথ মহড়া শেষ করছে যুক্তরাষ্ট্র ও দ.কোরিয়া
  • আনুষ্ঠানিকভাবে কোরীয় যুদ্ধ শেষ করতে উত্তর কোরিয়াকে আলোচনায় বসার প্রস্তাব দক্ষিণ কোরিয়ার

Most Read

1
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ববি হাজ্জাজের নির্দেশে ঢাকা-১৩ আসনে অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার সঙ্গে ব্যবসা বন্ধ করা সব কানাডীয় কোম্পানিকে 'অবিলম্বে' যুক্তরাষ্ট্রে ফিরতে বললেন ট্রাম্প

3
সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের এফডিআরে মুনাফা পেতে গ্রাহকদের ‘রেজুলেশন স্কিমে’ থাকতে হবে: বাংলাদেশ ব্যাংক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, নারায়ণগঞ্জের দুই এসিল্যান্ডসহ ১৮ জনকে শোকজ 

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ঢাকায় বর্জ্যের বিনিময়ে বাজার: বর্জ্য জমা দিলেই মিলবে ভাত-মাছ-চালসহ নিত্যপণ্য

6
ফাইল ছবি
অর্থনীতি

১,০০০ কোটি টাকার বেশি ঋণ থাকা খেলাপিরা পাবেন ১৫ বছর মেয়াদি পুনঃতফসিল সুবিধা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net