Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
কাঁচামরিচের দাম কমে ২৮০-৩২০ টাকা, স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 August, 2026, 01:45 pm
Last modified: 07 August, 2026, 01:52 pm

Related News

  • ‘এখন তো মনে হয় আর খাওনই লাগবো না’: জ্বালানির দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা
  • জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
  • খাদ্য থেকে পরিবহন, নির্মাণ—সব খাতে গ্যাস ও বিদ্যুৎ সংকটের ধাক্কা; নিত্যপণ্যের দাম এখন আরো চড়া
  • মরিচ কীভাবে ‘ঝাল’ হলো
  • ভারতীয় কাঁচামরিচ আমদানির পর সাতক্ষীরায় একদিনেই দেশি মরিচের দাম কমলো কেজিতে ১৫০ টাকা

কাঁচামরিচের দাম কমে ২৮০-৩২০ টাকা, স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে

টিবিএস রিপোর্ট
07 August, 2026, 01:45 pm
Last modified: 07 August, 2026, 01:52 pm
ফাইল ছবি: রাজীব ধর/টিবিএস

রাজধানীর বিভিন্ন বাজারে কাঁচামরিচের দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে প্রতি কেজি কাঁচামরিচ ৪০০ টাকায় বিক্রি হলেও আমদানির খবরের জেরে এই সপ্তাহে কেজিপ্রতি ৮০ থেকে ১২০ টাকা পর্যন্ত কমেছে।

বর্তমানে বাজার ও ক্রেতাভেদে প্রতি কেজি কাঁচামরিচ ২৮০ থেকে ৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে। আজ শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর একাধিক কাঁচাবাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।

বিক্রেতারা জানিয়েছেন, আমদানি শুরু হওয়ার পরই মূলত বাজারে কাঁচামরিচের দাম কমতির দিকে যাচ্ছে।

এ প্রসঙ্গে সবজি বিক্রেতা মো. সবুজ বলেন, 'ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছেমতো দাম বাড়ান-কমান। বৃষ্টি হওয়ার পর হঠাৎ দাম বাড়িয়ে দিছে এখন আমদানি হওয়ায় দাম কমলেও সেই মরিচ স্টোরেই রেখে দেয়।' এ ছাড়া গত সপ্তাহে বৃষ্টির কারণে অন্যান্য সবজি কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে কাঁচামরিচের মতো সবজির বাজারও কিছুটা কমতির দিকে রয়েছে। লম্বা বেগুন গত সপ্তাহে ১২০ টাকা কেজিতে বিক্রি হলেও এই সপ্তাহে মানভেদে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। তবে গোল বেগুনের দাম এখনো কেজিপ্রতি প্রায় ১৫০ টাকা।

শসার দামও কিছুটা কমে মানভেদে ৬০ থেকে ৮০ টাকায় নেমেছে। ধুন্দল, লাউ, পটল, ঝিঙা ও চিচিঙা বাজারভেদে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, কচুরমুখি ৭০ থেকে ৮০ টাকা এবং করলা ৯০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বেসরকারি চাকরিজীবী সাত্তার হোসেন বলেন, 'সাধারণ মানুষ শাক সবজি কিনেই খেতে পারছি না। দুই-তিনটা সবজি কিনতেই ৩০০-৪০০ টাকা চলে যাচ্ছে। এরপর মাছ-মাংস দামও বাড়তি। বাজারে এসে এখন স্বস্তি পাই না।'

এদিকে মাংসের বাজারে মুরগির দাম কমেনি। ব্রয়লার মুরগির কেজি ২০০ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ টাকা দরে। আর গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৮০ থেকে ৮০০ টাকা কেজি।

সাদা ডিম ১৪০ টাকা ডজন এবং লাল ডিম আকারভেদে ১৪০ থেকে ১৫০ টাকা ডজন বিক্রি হচ্ছে।

মাছের বাজারেও দাম ঊর্ধ্বমুখী। তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা কেজি, পাঙাস ২৫০ টাকা কেজি, চিংড়ি আকারভেদে ১,০০০ ও ১,৩০০ টাকা কেজি, বোয়াল ৬৫০ থেকে ৭০০ টাকা কেজি এবং রুই-কাতল ৩৮০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দাম বেড়েছে ইলিশেরও। ৯০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ ২,৫০০ টাকা কেজি এবং ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশ ৩,২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

Related Topics

টপ নিউজ

নিত্যপণ্যের দাম / নিত্যপণ্যের বাজার / কাঁচামরিচের দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

Related News

  • ‘এখন তো মনে হয় আর খাওনই লাগবো না’: জ্বালানির দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা
  • জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
  • খাদ্য থেকে পরিবহন, নির্মাণ—সব খাতে গ্যাস ও বিদ্যুৎ সংকটের ধাক্কা; নিত্যপণ্যের দাম এখন আরো চড়া
  • মরিচ কীভাবে ‘ঝাল’ হলো
  • ভারতীয় কাঁচামরিচ আমদানির পর সাতক্ষীরায় একদিনেই দেশি মরিচের দাম কমলো কেজিতে ১৫০ টাকা

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

4
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net