Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 16, 2026
সাট-আউট আবেদন নিষ্পত্তি ও বিল অব এক্সপোর্ট বাতিলে নতুন প্রক্রিয়া চালু করেছে কাস্টমস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 July, 2026, 11:30 am
Last modified: 27 July, 2026, 11:32 am

Related News

  • শাহজালাল বিমানবন্দরে কাপড়ের রোলের ভেতর মিলল ১,৬৫৫টি মোবাইল ফোন
  • শাহজালাল বিমানবন্দরে ১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
  • শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ
  • এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • চট্টগ্রাম বন্দর থেকে রহস্যময়ভাবে ২৫০ ঝুঁকিপূর্ণ আমদানি কনটেইনার ‘গায়েব’

সাট-আউট আবেদন নিষ্পত্তি ও বিল অব এক্সপোর্ট বাতিলে নতুন প্রক্রিয়া চালু করেছে কাস্টমস

টিবিএস রিপোর্ট
27 July, 2026, 11:30 am
Last modified: 27 July, 2026, 11:32 am
ফাইল ছবি: সংগৃহীত

রপ্তানির জন্য বন্দরে আনা পণ্য বিভিন্ন কারণে জাহাজে তোলা না গেলে (সাট-আউট) সেই আবেদন নিষ্পত্তি এবং সংশ্লিষ্ট বিল অব এক্সপোর্ট বাতিলের জন্য নতুন প্রক্রিয়া চালু করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। নতুন ব্যবস্থায় সংশ্লিষ্ট কমিশনারের অনুমোদনের পর কাস্টমসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাই আবেদন নিষ্পত্তি করবেন এবং অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে বিল অব এক্সপোর্ট বাতিলের অনুমোদন দেবেন। এতে প্রক্রিয়াটি আরও দ্রুত ও সহজ হবে বলে আশা করছে কাস্টমস কর্তৃপক্ষ।

গত ১২ জুলাই চট্টগ্রাম কাস্টমস হাউসের এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়, অনেক ক্ষেত্রে রপ্তানিকারকরা পণ্য বন্দরে প্রবেশের পর বিশেষ কারণে আগের রপ্তানি ঘোষণা সংশোধন করে অন্য জাহাজ, অন্য কাস্টমস হাউস অথবা নতুন বিল অব এক্সপোর্টের মাধ্যমে রপ্তানি সম্পন্ন করেন। কিন্তু আগের বিল অব এক্সপোর্ট কার্যকর অবস্থায় থাকায় সেটি বাতিল করতে হয়। এ জন্য সাট-আউট আবেদন নিষ্পত্তির একটি সুস্পষ্ট ও বিকেন্দ্রীকৃত প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, সাট-আউট আবেদনের সঙ্গে বিল অব এক্সপোর্ট, ইনভয়েস, প্যাকিং লিস্ট, শিপিং বিল, সংশ্লিষ্ট চিঠিপত্রসহ প্রয়োজনীয় নথি দাখিল করতে হবে। এরপর দায়িত্বপ্রাপ্ত সহকারী বা রাজস্ব কর্মকর্তারা কাগজপত্র যাচাই করবেন। প্রয়োজন হলে গেটপাস, পণ্যের অবস্থান এবং কাস্টমসের নথিও মিলিয়ে দেখা হবে।

যাচাই শেষে সংশ্লিষ্ট কমিশনার আবেদন অনুমোদন করলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অ্যাসাইকুডা ওয়ার্ল্ড  সিস্টেমে বিল অব এক্সপোর্ট বাতিল করবেন। এরপর সাট-আউট আবেদন নিষ্পত্তি করা হবে।

কাস্টমস কর্তৃপক্ষ বলছে, নতুন প্রক্রিয়া চালুর ফলে একই চালানের একাধিক বিল অব এক্সপোর্ট সক্রিয় থাকার সমস্যা কমবে, রপ্তানি কার্যক্রমে অপ্রয়োজনীয় বিলম্ব এড়ানো যাবে এবং আবেদন নিষ্পত্তির পুরো প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। 

Related Topics

টপ নিউজ

কাস্টমস / সাট-আউট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এক্সিটস্ট্যাক
    অ্যাপলের কিনে নেয়া বাংলাদেশি প্রতিষ্ঠাতার স্টার্টআপ 'সোনেরা ম্যাগনেটিক্স' আসলে কী?
  • ছবি: এএফপি
    ‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র
  • আসাদ আলম সিয়াম। ছবি: বাসস
    নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনারের নিয়োগে এখনো আনুষ্ঠানিক সম্মতি দেয়নি ভারত: দ্য প্রিন্ট
  • মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। ছবি: রয়টার্স
    পারমাণবিক ইস্যু মিটলে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    প্রথমবার উন্মুক্ত নিলামে রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ১ কোটি ১৫ লাখ ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক

Related News

  • শাহজালাল বিমানবন্দরে কাপড়ের রোলের ভেতর মিলল ১,৬৫৫টি মোবাইল ফোন
  • শাহজালাল বিমানবন্দরে ১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
  • শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ
  • এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • চট্টগ্রাম বন্দর থেকে রহস্যময়ভাবে ২৫০ ঝুঁকিপূর্ণ আমদানি কনটেইনার ‘গায়েব’

Most Read

1
ছবি: এক্সিটস্ট্যাক
আন্তর্জাতিক

অ্যাপলের কিনে নেয়া বাংলাদেশি প্রতিষ্ঠাতার স্টার্টআপ 'সোনেরা ম্যাগনেটিক্স' আসলে কী?

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

4
আসাদ আলম সিয়াম। ছবি: বাসস
আন্তর্জাতিক

নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনারের নিয়োগে এখনো আনুষ্ঠানিক সম্মতি দেয়নি ভারত: দ্য প্রিন্ট

5
মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারমাণবিক ইস্যু মিটলে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন জ্বালানিমন্ত্রী

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রথমবার উন্মুক্ত নিলামে রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ১ কোটি ১৫ লাখ ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net