Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 June, 2026, 03:55 pm
Last modified: 06 June, 2026, 04:08 pm

Related News

  • চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা
  • ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, পুলিশে দেওয়া হয় ২ বিক্রয়কর্মীকে: ‘শাটার নামিয়ে হয়রানির’ অভিযোগ ইউপিএলের
  • আগাম গোয়েন্দা তথ্য থাকার পরও দ্বিধাদ্বন্দ্বের কারণে সহিংসতা ঠেকাতে হিমশিম খাচ্ছে পুলিশ
  • ২৪৬ অবসায়ন মামলায় আটকে আছে ১৮ হাজার কোটি টাকা, কোনোটি ঝুলছে এক দশক ধরে
  • গেইট পাসের বাড়তি ফি নিয়ে সংঘর্ষের জেরে চট্টগ্রাম বন্দরে কনটেইনার ডেলিভারি বন্ধ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান দিয়েছেন এবং সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
টিবিএস রিপোর্ট
06 June, 2026, 03:55 pm
Last modified: 06 June, 2026, 04:08 pm
ছবি: গুগল ম্যাপ

চট্টগ্রামের হাটহাজারীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় দুই কাতারপ্রবাসী, একজন ফটোসাংবাদিক ও সদ্য এসএসসি পরীক্ষা দেওয়া এক শিক্ষার্থীকে আসামি করার অভিযোগ উঠেছে। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই পুলিশ এই মামলায় এসকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ও তাদের পরিবার।

গত ৩ জুন ভোরে হাটহাজারী উপজেলার কুয়াইশ রোড এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। এ ঘটনায় পরদিন ৪ জুন রাতে হাটহাজারী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলায় ৬৯ জনের নাম উল্লেখসহ আরও ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার এজাহার পর্যালোচনায় দেখা গেছে, ৫৪ নম্বর আসামি মোহাম্মদ অভি (২৪) এবং ৬৮ নম্বর আসামি আব্দুল্লাহ ইব্রাহীম আবির (৩০) বর্তমানে কর্মসূত্রে কাতারে অবস্থান করছেন। অভির পরিবারের দাবি, তিনি দেড় বছরেরও বেশি সময় ধরে প্রবাসে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় অভি বলেন, 'আমি গত তিন বছর ধরে কাতারে আছি। দেশে না থেকেও আমাকে মামলার ৫৪ নম্বর আসামি করা হয়েছে। আমি সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।'

একইভাবে আব্দুল্লাহ ইব্রাহীম আবিরের বাবা মো. আবু আলম বলেন, 'আমার ছেলে ২০২৫ সালের ১৩ ডিসেম্বর কর্মসূত্রে কাতারে যায় এবং বর্তমানে সেখানেই কর্মরত। তার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। ঘটনার সময় সে দেশে ছিল না।'

মামলায় ৫১ নম্বর আসামি করা হয়েছে চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদীর ফটোসাংবাদিক আমিন মুন্নাকে। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে আমিন মুন্না বলেন, 'অহেতুক আমাকে আসামি করা হয়েছে। আমি পেশাগত ও ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলাম, মিছিলে আমার কোনো সম্পৃক্ততা ছিল না। সাংবাদিকদের এভাবে লক্ষ্যবস্তু করা হলে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে। পুলিশের উচিত ছিল অধিকতর সতর্কতার সঙ্গে যাচাই করা।'

এছাড়া ৬৬ নম্বর আসামি জুবায়ের প্রকাশ গুল্লু কুয়াইশ বুড়িশ্চর সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী, যিনি সম্প্রতি এসএসসি পরীক্ষা শেষ করেছেন বলে দাবি করেছে তার পরিবার।

মামলার এজাহারে উত্তর জেলা যুবলীগের সহ-সভাপতি হাসান মুরাদ, উত্তর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হোছাইন অভি ও এম তাহাসিন মুমিন সিয়ামসহ আরও অনেককে আসামি করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান দিয়েছেন এবং সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

ভুক্তভোগীদের অভিযোগের বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'মামলা গ্রহণের সময় পর্যাপ্ত সময় ও তথ্য যাচাইয়ের সুযোগ না থাকায় অনিচ্ছাকৃতভাবে এমনটি ঘটে থাকতে পারে। তদন্তের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হবে। যদি কেউ ঘটনার সময় বিদেশে থাকেন বা নির্দোষ প্রমাণিত হন, তবে আইনগত প্রক্রিয়ায় তাদের নাম বাদ দেওয়া হবে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।'
 

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / নিষিদ্ধ ছাত্রলীগ / নিষিদ্ধ সংগঠন / প্রবাসী / মামলা / হয়রানি / প্রবাসীদের হয়রানি / পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক
  • ফাইল ছবি: এনডিটিভি
    বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 
  • ছবি: সংগৃহীত
    বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

Related News

  • চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা
  • ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, পুলিশে দেওয়া হয় ২ বিক্রয়কর্মীকে: ‘শাটার নামিয়ে হয়রানির’ অভিযোগ ইউপিএলের
  • আগাম গোয়েন্দা তথ্য থাকার পরও দ্বিধাদ্বন্দ্বের কারণে সহিংসতা ঠেকাতে হিমশিম খাচ্ছে পুলিশ
  • ২৪৬ অবসায়ন মামলায় আটকে আছে ১৮ হাজার কোটি টাকা, কোনোটি ঝুলছে এক দশক ধরে
  • গেইট পাসের বাড়তি ফি নিয়ে সংঘর্ষের জেরে চট্টগ্রাম বন্দরে কনটেইনার ডেলিভারি বন্ধ

Most Read

1
গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোরে একদল লোক মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালানোর পর স্বাস্থ্যকেন্দ্রটির কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক

3
ফাইল ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ত্রৈমাসিক নয়, আবারও প্রতি মাসে জমা দিতে হবে ভ্যাট রিটার্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net