সচিব পদে পদোন্নতি পেলেন ৩ কর্মকর্তা
বাণিজ্য মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে নতুন চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) নিয়োগ দেওয়া হয়েছে।
এই তিন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে এসব দপ্তরে পদায়ন করে আজ সোমবার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীকে সচিব পদে পদোন্নতি দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে বাণিজ্য সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
আর কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির-উদ-দ্দৌলাকে সচিব পদে পদোন্নতি দিয়ে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের পদটি সচিব পদমর্যাদার।
পৃথক প্রজ্ঞাপনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেনকে সচিবের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
