জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব কামরুজ্জামান
বুধবার (২ সেপ্টেম্বর) তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
ছবি: সংগৃহীত
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. কামরুজ্জামান চৌধুরী। তিনি এতদিন চুক্তিভিত্তিক নিয়োগে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।
বুধবার (২ সেপ্টেম্বর) তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হককে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। তিনিও চুক্তিভিত্তিক নিয়োগে দায়িত্ব পালন করছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই বদলি ও নিয়োগের আদেশ দেওয়া হয়েছে।