Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 August, 2026, 08:55 pm
Last modified: 17 August, 2026, 09:06 pm

Related News

  • সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
  • ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ, আসন শূন্য ঘোষণা
  • এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না
  • চার জেলায় নতুন ডিসি, সাত মাসে বদল ৩৪ জেলায়
  • নতুন স্কেলে কোন এলাকায় কত টাকা বাড়ি ভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

গতকাল দুজনেরই দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়। মেয়াদ শেষ হওয়ার আগেই তাদের পুনরায় একই পদে চুক্তিভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত নেয় সরকার।
টিবিএস রিপোর্ট
17 August, 2026, 08:55 pm
Last modified: 17 August, 2026, 09:06 pm
নাসিমুল গনি (বাঁয়ে) ও মো. এহছানুল হক। ফাইল ছবি/সংগৃহীত

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।  

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী নাসিমুল গনিকে ১৮ আগস্ট ২০২৬ থেকে পরবর্তী এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব পদে এবং এহছানুল হককে একই মেয়াদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে পুনঃচুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। দুজনের আগের চুক্তির ধারাবাহিকতায় এই নিয়োগ দেওয়া হয়েছে।

বিসিএস ১৯৮২ ব্যাচের কর্মকর্তা নাসিমুল গনি অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের ডিসেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে চুক্তিতে নিয়োগ পান। পরে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার প্রাক্কালে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তাকে মন্ত্রিপরিষদ সচিব করা হয়। অর্থাৎ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে তাকে প্রশাসনের সর্বোচ্চ বেসামরিক পদ মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব দেওয়া হয়।

অন্যদিকে, এহছানুল হকও অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের আগস্টে চুক্তিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পান। পরে ২০২৫ সালের অক্টোবরে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে বদলি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারি কর্মকর্তাদের বদলি, পদায়ন ও পদোন্নতির মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয় পরিচালিত হওয়ায় এ পদটি প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ পদ হিসেবে বিবেচিত।

এর আগে গতকাল রোববার (১৬ আগস্ট) দুজনেরই দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়। মেয়াদ শেষ হওয়ার আগেই তাদের পুনরায় একই পদে চুক্তিভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত নেয় সরকার।

নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৮ আগস্ট ২০২৬ থেকে এক বছরের জন্য তারা দায়িত্ব পালন করবেন। 

Related Topics

টপ নিউজ

সচিব / মেয়াদ / নাসিমুল গণি / মন্ত্রিপরিষদ / প্রজ্ঞাপন / অন্তর্বর্তী সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
    ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
    দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: টিবিএস
    প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

Related News

  • সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
  • ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ, আসন শূন্য ঘোষণা
  • এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না
  • চার জেলায় নতুন ডিসি, সাত মাসে বদল ৩৪ জেলায়
  • নতুন স্কেলে কোন এলাকায় কত টাকা বাড়ি ভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা

Most Read

1
ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
ফিচার

ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা

2
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

3
নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

5
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net