Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
২৭৭ জনকে উপসচিব পদে পদোন্নতি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 August, 2026, 07:40 pm
Last modified: 17 August, 2026, 08:03 pm

Related News

  • চার জেলায় নতুন ডিসি, সাত মাসে বদল ৩৪ জেলায়
  • দুর্গাপূজায় মিলতে পারে টানা ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও ছুটির সম্ভাবনা
  • ৩৪, ৩৫ ও ৩৬তম বিসিএস নন-ক্যাডার সহকারী শিক্ষকদের পদোন্নতির উদ্যোগ
  • জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব কামরুজ্জামান
  • সশস্ত্র বাহিনীর পদোন্নতিতে রাজনৈতিক মতাদর্শ নয়, দক্ষতা ও সততাকে গুরুত্ব দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২৭৭ জনকে উপসচিব পদে পদোন্নতি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে নিয়োগ করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পরবর্তী পদায়ন ও দায়িত্ব পালনের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
টিবিএস রিপোর্ট
17 August, 2026, 07:40 pm
Last modified: 17 August, 2026, 08:03 pm

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকারের। এর মধ্যে ১৯০ জন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। বাকি ৭২ জন বিভিন্ন পেশাগত ক্যাডারের কর্মকর্তা, যাদের পদোন্নতির মাধ্যমে প্রশাসনের উপসচিব পর্যায়ে আনা হয়েছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনে কর্মরত ১৫ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) আলাদা আলাদা প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতির কথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রশাসন ক্যাডারের বাইরে সবচেয়ে বেশি ২২ জনকে সাধারণ শিক্ষা ক্যাডার থেকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া কৃষি ক্যাডারের ৫ জন, প্রাণিসম্পদ ক্যাডারের ৪ জন, স্বাস্থ্য ক্যাডারের ৯ জন, পরিবার পরিকল্পনা ক্যাডারের ৩ জন, পুলিশ ক্যাডারের ৩ জন, পরিসংখ্যান ক্যাডারের ৩ জন, তথ্য ক্যাডারের বিভিন্ন শাখার ৫ জন, ডাক ক্যাডারের ২ জন, রেলওয়ের প্রকৌশল ও পরিবহন ক্যাডারের ৩ জন এবং খাদ্য ক্যাডারের ২ জন রয়েছেন।

এ ছাড়া মৎস্য ক্যাডার থেকে একজন, শিক্ষা ও হিসাব ক্যাডার থেকে ৩ জন, সমবায় ক্যাডার থেকে একজন, শ্রম ক্যাডার থেকে একজন, গণপূর্ত ক্যাডার থেকে একজন, জনস্বাস্থ্য প্রকৌশল ক্যাডার থেকে একজন, সড়ক ও জনপথ ক্যাডার থেকে একজন এবং রেলওয়ের প্রকৌশল ক্যাডার থেকে ২ জনকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

তথ্য ক্যাডারের সাধারণ শাখায় একজন এবং বেতার ও বেতার-প্রকৌশল শাখায় আরও চারজন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে নিয়োগ করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পরবর্তী পদায়ন ও দায়িত্ব পালনের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের পাশাপাশি বিভিন্ন পেশাগত ক্যাডারের কর্মকর্তাদের উপসচিব পর্যায়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে কেন্দ্রীয় প্রশাসনে নীতিনির্ধারণ ও সরকারি কর্মকাণ্ড পরিচালনায় বিভিন্ন পেশাগত দক্ষতার কর্মকর্তাদের অংশগ্রহণের সুযোগও বাড়ল। 

বিদেশে কর্মরত ১৫ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশন ও কূটনৈতিক কার্যালয়ে কর্মরত ১৫ কর্মকর্তাকে সরকারের উপসচিব পদে পদোন্নতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২৪ মার্চের প্রজ্ঞাপনে জারি করা আদেশের সংশ্লিষ্ট অংশ অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা উন্নীত পদে যোগদান করবেন। পদোন্নতির তারিখ থেকে তারা উন্নীত পদের বেতন-ভাতা প্রাপ্য হবেন। তবে বৈদেশিক ভাতা ও এন্টারটেইনমেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে সংশ্লিষ্ট তাবেদারি মিশনের পদ শূন্য না হওয়া পর্যন্ত বর্তমান পদের নির্ধারিত হার প্রযোজ্য হবে।

একই সঙ্গে কর্মকর্তার বদলি বা অন্য কোনো কারণে পদ শূন্য হওয়ার আগে পর্যন্ত উন্নীত পদের বেতন-স্কেল বহাল থাকবে।

Related Topics

টপ নিউজ

উপসচিব / পদোন্নতি / জনপ্রশাসন মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ছবি: বলিউড হাঙ্গামা
    চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
    ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    ৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

Related News

  • চার জেলায় নতুন ডিসি, সাত মাসে বদল ৩৪ জেলায়
  • দুর্গাপূজায় মিলতে পারে টানা ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও ছুটির সম্ভাবনা
  • ৩৪, ৩৫ ও ৩৬তম বিসিএস নন-ক্যাডার সহকারী শিক্ষকদের পদোন্নতির উদ্যোগ
  • জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব কামরুজ্জামান
  • সশস্ত্র বাহিনীর পদোন্নতিতে রাজনৈতিক মতাদর্শ নয়, দক্ষতা ও সততাকে গুরুত্ব দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ছবি: বলিউড হাঙ্গামা
বিনোদন

চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

5
ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
বাংলাদেশ

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net