Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 16, 2026
বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 May, 2026, 08:40 pm
Last modified: 08 May, 2026, 09:39 pm

Related News

  • কেরানীগঞ্জে সেলুনের মধ্যে যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা
  • সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: আরও তিন আসামি রিমান্ডে, কারাগারে দুই জন
  • স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতন, দুই দিন পর মিলল মরদেহ
  • এক্সপ্রেসওয়েতে মরদেহ: বাসে ভাড়া নিতে গিয়ে কোমরে টাকা দেখে ফেলেন চালক-হেলপার, এরপর হত্যা
  • বন্দিদের হত্যার পর মরদেহে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দিতেন জিয়াউল আহসান: ট্রাইব্যুনালে সাক্ষী

বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম গনেট রোজারিও। বিচার বিভাগ জানিয়েছে, গনেট ইতিপূর্বে একজন মার্কিন নাগরিককে ভিনদেশে হত্যার অভিযোগ স্বীকার করে আদালতে দোষ স্বীকারোক্তি দিয়েছিলেন।
টিবিএস রিপোর্ট
08 May, 2026, 08:40 pm
Last modified: 08 May, 2026, 09:39 pm

২০২১ সালে বাংলাদেশে এক মার্কিন নাগরিককে হত্যার দায়ে নিউইয়র্কের এক ব্যক্তিকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম গনেট রোজারিও। বিচার বিভাগ জানিয়েছে, গনেট ইতিপূর্বে একজন মার্কিন নাগরিককে ভিনদেশে হত্যার অভিযোগ স্বীকার করে আদালতে দোষ স্বীকারোক্তি দিয়েছিলেন।

বিবৃতিতে উদ্ধৃত আদালতের নথিপত্র অনুযায়ী, ২০২১ সালের জুন মাসে মুন্সিগঞ্জে গনেট রোজারিও একটি শটগান ব্যবহার করে তার চাচা মাইকেল রোজারিওকে হত্যা করেন। তারা দুজনই বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। মুন্সিগঞ্জে তাদের পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

ঘটনার বিবরণে বিচার বিভাগ জানায়, ২০২১ সালের ১১ জুন রাতে গনেট রোজারিও তাদের পারিবারিক বাড়ির বাইরে তার চাচার শোবার ঘরের জানালার কাছে ধূমপান করছিলেন। তখন তিনি শুনতে পান যে, ঘরের ভেতর থেকে মাইকেল তাকে গালিগালাজ ও অপমান করছেন।

এরপর গনেট ঘরের ভেতরে গিয়ে একটি শটগান নিয়ে আসেন এবং বাইরে ফিরে গিয়ে তার চাচাকে হুমকি দেন। একপর্যায়ে তিনি জানালার অস্বচ্ছ শাটারের ভেতর দিয়ে একটি গুলি ছোড়েন। সেই গুলি মাইকেলের পেটে বিদ্ধ হয় এবং এতেই তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পর গনেট রোজারিও ২০২৩ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে ফিরে যান। পরবর্তীতে ২০২৪ সালের এপ্রিলে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ইন্ডিক্টমেন্ট) গঠন করা হয়।

এই মামলাটি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই-এর লস অ্যাঞ্জেলেস এবং নিউইয়র্ক ফিল্ড অফিস তদন্ত করেছে। তদন্তের ক্ষেত্রে এফবিআই-এর ঢাকা অফিস এবং বাংলাদেশ কর্তৃপক্ষ বিশেষ সহায়তা প্রদান করেছে।

সহকারী অ্যাটর্নি জেনারেল এ টাইসন ডুভা এবং মার্কিন অ্যাটর্নি জে ক্লেটন এই সাজা ঘোষণার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন বলে বিচার বিভাগের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

মার্কিন নাগরিক / হত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নতুন পে স্কেল: ঊর্ধ্বতনদের বার্ষিক ইনক্রিমেন্টের হার কম, বাড়ি ভাড়ার হার সবার জন্যই কমছে
  • ছবি: সংগৃহীত
    ব্যবসায়ীকে মামলার ভয় দেখিয়ে ১৮ লাখ টাকা ও ক্রিপ্টো আদায়ের অভিযোগ: এসি প্রত্যাহার, ২ এএসআই ক্লোজড
  • ছবি: এএফপি
    ‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা
  • এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত
    এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের
  • ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিক ও বিরল খনিজের সন্ধান পেল সৌদি আরব

Related News

  • কেরানীগঞ্জে সেলুনের মধ্যে যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা
  • সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: আরও তিন আসামি রিমান্ডে, কারাগারে দুই জন
  • স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতন, দুই দিন পর মিলল মরদেহ
  • এক্সপ্রেসওয়েতে মরদেহ: বাসে ভাড়া নিতে গিয়ে কোমরে টাকা দেখে ফেলেন চালক-হেলপার, এরপর হত্যা
  • বন্দিদের হত্যার পর মরদেহে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দিতেন জিয়াউল আহসান: ট্রাইব্যুনালে সাক্ষী

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নতুন পে স্কেল: ঊর্ধ্বতনদের বার্ষিক ইনক্রিমেন্টের হার কম, বাড়ি ভাড়ার হার সবার জন্যই কমছে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যবসায়ীকে মামলার ভয় দেখিয়ে ১৮ লাখ টাকা ও ক্রিপ্টো আদায়ের অভিযোগ: এসি প্রত্যাহার, ২ এএসআই ক্লোজড

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

4
এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল

6
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিক ও বিরল খনিজের সন্ধান পেল সৌদি আরব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net