Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, মালিকপক্ষের আশ্বাসে ৫ ঘণ্টা পর প্রত্যাহার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 May, 2026, 05:35 pm
Last modified: 02 May, 2026, 09:56 pm

Related News

  • চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • চট্টগ্রামে স্বাধীনতা বইমেলায় বিক্রিতে মন্দা, প্রকাশকদের খরচও না ওঠার আশঙ্কা 
  • চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল
  • চট্টগ্রামে একদিনে হাম-নিউমোনিয়ার উপসর্গ নিয়ে ১৬ শিশু ভর্তি, শনাক্ত ২
  • চট্টগ্রামে ৭ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা করল ছাত্রদল নেতা  

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, মালিকপক্ষের আশ্বাসে ৫ ঘণ্টা পর প্রত্যাহার

তবে শ্রমিকরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে তাদের পাওনা পরিশোধ করা না হলে তারা পুনরায় কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।
টিবিএস রিপোর্ট
02 May, 2026, 05:35 pm
Last modified: 02 May, 2026, 09:56 pm
ছবি: টিবিএস

বকেয়া বেতন ও ওভারটাইম বিল পরিশোধের সুনির্দিষ্ট আশ্বাস পাওয়ার পর চট্টগ্রাম নগরের ব্যস্ততম আরাকান সড়কে দীর্ঘ ৫ ঘণ্টা ধরে চলা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন পোশাক শ্রমিকরা। 

আজ শনিবার (২ মে) বেলা ১১টার দিকে নগরের সিঅ্যান্ডবি এলাকায় এই অবরোধ শুরু হয়। এর ফলে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। 

বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, তারা কালুরঘাট বিসিক শিল্প এলাকার একটি পোশাক কারখানায় কর্মরত। তাদের দেড় মাসের মূল বেতন এবং চার মাসের ওভারটাইম বিল বকেয়া রয়েছে। দীর্ঘদিন ধরে এসব দাবি জানিয়ে আসলেও মালিকপক্ষ কোনো কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় তারা প্রথমে কারখানার সামনে বিক্ষোভ করেন। পরে দাবি আদায়ে সড়কে নেমে অবরোধ কর্মসূচি শুরু করেন। 

পরবর্তীতে মোহরা এলাকার অর্কিড সোয়েটার ও সাভার সোয়েটারসহ আশপাশের আরও কয়েকটি কারখানার প্রায় দুই হাজার শ্রমিক এই আন্দোলনে সংহতি জানিয়ে সিঅ্যান্ডবি মোড়ে অবস্থান নেন। এতে আরাকান সড়কে যান চলাচল কার্যত স্থবির হয়ে পড়ে। শত শত যানবাহন আটকা পড়ায় অনেক যাত্রী নিরুপায় হয়ে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। 

টানা প্রায় সাড়ে চার ঘণ্টা অবরোধ চলার পর পরিস্থিতিতে ইতিবাচক মোড় আসে। পুলিশ পাহারায় আন্দোলনস্থলে এসে দুই পোশাক কারখানার মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসেন। বৈঠকে আগামী বুধবারের (৬ মে) মধ্যে বকেয়া বেতন ও ওভারটাইম বিল পরিশোধের প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা অবরোধ তুলে নিতে সম্মত হন। 

এ বিষয়ে চাঁদগাঁও থানার মোহরা ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর মো. শাহনেওয়াজ টিবিএসকে বলেন, 'পোশাক কারখানার মালিকেরা শ্রমিকদের বুধবারের মধ্যে বেতন ও ওভারটাইম বিল পরিশোধের আশ্বাস দিলে আন্দোলনকারীরা সড়কের অবরোধ তুলে নেন।' 

অবরোধ প্রত্যাহারের পর বিকেল থেকে আরাকান সড়কে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে এবং দীর্ঘ যানজট কমে যায়। 

তবে শ্রমিকরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে তাদের পাওনা পরিশোধ করা না হলে তারা পুনরায় কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

Related Topics

টপ নিউজ

সড়ক অবরোধ / চট্টগাম / পোশাক শ্রমিকদের মজুরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

Related News

  • চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • চট্টগ্রামে স্বাধীনতা বইমেলায় বিক্রিতে মন্দা, প্রকাশকদের খরচও না ওঠার আশঙ্কা 
  • চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল
  • চট্টগ্রামে একদিনে হাম-নিউমোনিয়ার উপসর্গ নিয়ে ১৬ শিশু ভর্তি, শনাক্ত ২
  • চট্টগ্রামে ৭ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা করল ছাত্রদল নেতা  

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

6
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net