Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
২০২৬-এর প্রথম তিন মাসে কর্মক্ষেত্রে ১৮৬ শ্রমিকের মৃত্যু, শীর্ষে পরিবহন খাত: বিলস 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 April, 2026, 10:10 pm
Last modified: 28 April, 2026, 10:17 pm

Related News

  • বড় পরিবর্তনের পথে পরিবহন খাত, অগ্রাধিকার পাচ্ছে রেল
  • ঢাকার বাসগুলোর ‘যাত্রী নিয়ে কাড়াকাড়ি’ বন্ধে ৬৭১ কোটি টাকার পরিবহন তহবিল; নামবে ৪০০ বৈদ্যুতিক বাস
  • ছুটি না পেয়ে অসুস্থ শ্রমিকের মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ 
  • সড়ক উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার
  • নিরাপত্তাহীন কর্মস্থলে ছয় মাসে ৪২২ শ্রমিকের মৃত্যু: জরিপ

২০২৬-এর প্রথম তিন মাসে কর্মক্ষেত্রে ১৮৬ শ্রমিকের মৃত্যু, শীর্ষে পরিবহন খাত: বিলস 

বিলস-এর পরিসংখ্যান অনুযায়ী, নিহত ১৮৬ জন শ্রমিকের মধ্যে ১৮৫ জনই পুরুষ এবং ১ জন নারী শ্রমিক। খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, এই তিন মাসে পরিবহন দুর্ঘটনায় ১০৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।
টিবিএস রিপোর্ট
28 April, 2026, 10:10 pm
Last modified: 28 April, 2026, 10:17 pm
ছবি: সংগৃহীত

চলতি ২০২৬ সালের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) বাংলাদেশের বিভিন্ন কর্মক্ষেত্রে দুর্ঘটনায় অন্তত ১৮৬ জন শ্রমিক নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)। 

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে এই তথ্য প্রকাশ করা হয়। 

'নিরাপদ কর্মপরিবেশে: সবাই মিলে সবার জন্য' শীর্ষক এই সেমিনারে বিলস-এর পক্ষ থেকে সংবাদপত্রভিত্তিক জরিপ–২০২৫ এবং ২০২৬ সালের প্রথম তিন মাসের তুলনামূলক তথ্য ও পরিসংখ্যান উপস্থাপন করা হয়। 

বিলস-এর পরিসংখ্যান অনুযায়ী, নিহত ১৮৬ জন শ্রমিকের মধ্যে ১৮৫ জনই পুরুষ এবং ১ জন নারী শ্রমিক। খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে পরিবহন খাতে। এই তিন মাসে পরিবহন দুর্ঘটনায় ১০৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

এছাড়া কৃষি খাতে ১৯ জন, নির্মাণ খাতে ১৪ জন, প্রবাসী শ্রমিক ও দিনমজুর ১১ জন করে, মৎস্য খাতে ৯ জন, বিদ্যুৎ খাতে ৬ জন এবং অন্যান্য বিভিন্ন খাতে ৯ জন শ্রমিক নিহত হয়েছেন। 

প্রতিবেদনে আরও জানানো হয়, একই সময়ে দেশের বিভিন্ন কর্মক্ষেত্রে মোট ৩৩৫ জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে সবচেয়ে বড় অংশ পোশাক খাতের, যেখানে ২৫০ জন শ্রমিক বিভিন্ন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হন। 

পোশাক খাত ছাড়াও ওয়ার্কশপ, পরিবহন, মৎস্য, পাদুকাশিল্প, স্টিল মিল, নির্মাণ ও হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন অপ্রাতিষ্ঠানিক খাতেও উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিক আহত হয়েছেন। 

সেমিনারে বক্তারা কর্মক্ষেত্রে নিরাপত্তার ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, 'রানা প্লাজা ট্র্যাজেডির পর কর্মক্ষেত্র নিরাপত্তায় কিছু অগ্রগতি হলেও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকরা এখনো বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছেন। তারা কার্যকর সেফটি কমিটি, শক্তিশালী পরিদর্শন ব্যবস্থা এবং শ্রম আইন বাস্তবায়ন জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।' 

বিলস-এর চেয়ারম্যান মো. মজিবুর রহমান ভুঞাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারটি সঞ্চালনা করেন সংস্থার নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ। 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর লেবার অ্যাডমিনিস্ট্রেশন ও ওয়ার্কিং কন্ডিশনস প্রোগ্রাম ম্যানেজার নিরান রামজুথান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) যুগ্ম-মহাপরিদর্শক মো. মাহফুজুর রহমান ভূইয়া ও মো. মতিউর রহমান। 

এছাড়াও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আলী আহাম্মেদ খানসহ শ্রমিক নেতা ও নিরাপত্তা বিশেষজ্ঞরা সেমিনারে তাদের মতামত তুলে ধরেন। বক্তারা দ্রুততম সময়ে সব কর্মক্ষেত্রে শ্রম আইন অনুযায়ী নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানান।

Related Topics

টপ নিউজ

বিলস / শ্রমিকের মৃত্যু / পরিবহন খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

Related News

  • বড় পরিবর্তনের পথে পরিবহন খাত, অগ্রাধিকার পাচ্ছে রেল
  • ঢাকার বাসগুলোর ‘যাত্রী নিয়ে কাড়াকাড়ি’ বন্ধে ৬৭১ কোটি টাকার পরিবহন তহবিল; নামবে ৪০০ বৈদ্যুতিক বাস
  • ছুটি না পেয়ে অসুস্থ শ্রমিকের মৃত্যুর অভিযোগ, প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ 
  • সড়ক উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার
  • নিরাপত্তাহীন কর্মস্থলে ছয় মাসে ৪২২ শ্রমিকের মৃত্যু: জরিপ

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

6
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net