Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
টেন্ডারে তেল কিনতে দরপত্র দাখিলের সময় ১০ দিন করছে সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 April, 2026, 07:30 pm
Last modified: 21 April, 2026, 07:45 pm

Related News

  • মার্কিন বাহিনী ইরানের জাহাজ দখলের পর বাড়ল তেলের দাম
  • সংকট কাটাতে সোমবার থেকে জ্বালানি সরবরাহ বাড়ছে ১০-২০ শতাংশ
  • দাম বাড়লেও চাহিদামতো তেল পাচ্ছে না পাম্প, চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি
  • দাম বাড়ানোর পর তেল সরবরাহ বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি
  • ভারত থেকে পাইপলাইনে এল আরও ৫ হাজার টন ডিজেল

টেন্ডারে তেল কিনতে দরপত্র দাখিলের সময় ১০ দিন করছে সরকার

তবে দরপত্র দাখিলের সময়সীমা কমানোর এই নিয়ম কেবল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক পরিশোধিত জ্বালানি তেল আমদানির ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
টিবিএস রিপোর্ট
21 April, 2026, 07:30 pm
Last modified: 21 April, 2026, 07:45 pm
প্রতীকী ছবি

জরুরি প্রয়োজনে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে তেল আমদানির লক্ষ্যে দরপত্র প্রস্তুত ও দাখিলের সময়সীমা ৪২ দিনের পরিবর্তে ১০ দিন করতে যাচ্ছে সরকার।

আজ মঙ্গলবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত 'অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি' জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এ সংক্রান্ত একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে। তবে দরপত্র দাখিলের সময়সীমা কমানোর এই নিয়ম কেবল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক পরিশোধিত জ্বালানি তেল আমদানির ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

সংশ্লিষ্টরা জানান, বৈশ্বিক জ্বালানি বাজারের এই অনিশ্চয়তার মধ্যে জরুরি চাহিদা মেটাতে সরকার এতোদিন 'সরাসরি ক্রয় পদ্ধতিতে' (ডিপিএম) বিভিন্ন দেশ থেকে তেল আমদানি করে আসছিল। এ প্রক্রিয়ায় সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে সরকার দরকষাকষি করে দাম চূড়ান্ত করে তেল কেনে। কিন্তু ডিপিএম পদ্ধতিতে অন্য সরবরাহকারীদের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ থাকে না। ফলে এ ধরনের কেনাকাটায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠার অবকাশ থেকে যায়।

অন্যদিকে, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনাকাটা করা হলে সেখানে বিভিন্ন দেশ থেকে আগ্রহী একাধিক সরবরাহকারী দাম প্রস্তাব করতে পারেন। এতে প্রতিযোগিতার সৃষ্টি হয় এবং সরকার সর্বনিম্ন দরদাতার কাছ থেকে সবচেয়ে সাশ্রয়ী মূল্যে তেল কেনার সুযোগ পায়। এই সুবিধাটি দ্রুততম সময়ে পেতেই দরপত্রের সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ১০ দিন করা হচ্ছে।

এ বিষয়ে সরকারি ক্রয় বিশেষজ্ঞ ও সরকারের সাবেক সচিব মো. ফারুক হোসেন টিবিএসকে বলেন, 'সরকারি ক্রয় আইনের মধ্যেই জরুরি প্রয়োজনে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের ক্ষেত্রে দরপত্র প্রস্তুত ও সাবমিশনের ক্ষেত্রে নির্ধারিত ৪২ দিনের সময়সীমা কমানোর সুযোগ রয়েছে। তার ভিত্তিতে সরকার তা কমিয়ে ১০ দিন নির্ধারণ করতে পারে।'

টেন্ডার প্রক্রিয়ার নিয়মাবলি তুলে ধরে তিনি আরও বলেন, 'দরপত্র সাবমিশনের জন্য ১০ দিন সময় দিয়ে টেন্ডার আহ্বান করার পর নির্ধারিত সময়ে দরপত্র জমা না হলে পরবর্তীতে সময় বাড়িয়ে দরপত্র আহ্বান করতে হবে।'

Related Topics

টপ নিউজ

উন্মুক্ত দরপত্র / তেল / বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
    ২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন
  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে
  • ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
    ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

Related News

  • মার্কিন বাহিনী ইরানের জাহাজ দখলের পর বাড়ল তেলের দাম
  • সংকট কাটাতে সোমবার থেকে জ্বালানি সরবরাহ বাড়ছে ১০-২০ শতাংশ
  • দাম বাড়লেও চাহিদামতো তেল পাচ্ছে না পাম্প, চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি
  • দাম বাড়ানোর পর তেল সরবরাহ বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি
  • ভারত থেকে পাইপলাইনে এল আরও ৫ হাজার টন ডিজেল

Most Read

1
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

2
জ্বালানি সংকট মোকাবিলায় কর্মঘন্টা কমানো ও হোম অফিস চালুর পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

২,০০০ মেগাওয়াট ছাড়াল লোডশেডিং: বিপর্যস্ত জনজীবন ও শিল্প উৎপাদন

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

4
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

5
ইরানের ইসফাহান পারমাণবিক প্রযুক্তি গবেষণা কেন্দ্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়ামের বিশাল মজুত কোথায়? কার নিয়ন্ত্রণে যেতে পারে?

6
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

জ্বালানি সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে কমতে শুরু করেছে দীর্ঘ লাইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net