Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 25, 2026
বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুতের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 March, 2026, 07:55 pm
Last modified: 18 March, 2026, 08:04 pm

Related News

  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর ও হামলার ঘটনায় রেলের ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মাইক্রোবাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪
  • ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে কেন বারবার ব্যর্থ হচ্ছে প্রত্যেক সরকার
  • ফিলিপাইনে ফেরিতে আগুন: ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮০ জনের বেশি
  • বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু

বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুতের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, প্রধান পরিবহন কর্মকর্তার নেতৃত্বে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন— যন্ত্র প্রকৌশলী, প্রধান প্রকৌশলী এবং প্রধান সংকেত প্রকৌশলী। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
টিবিএস রিপোর্ট
18 March, 2026, 07:55 pm
Last modified: 18 March, 2026, 08:04 pm
ছবি: টিবিএস

বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি কোচ লাইনচ্যুত হওয়ার কারণ অনুসন্ধানে ৪ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বুধবার (১৮ মার্চ) সকালে আন্তঃনগর ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ার পর দ্রুত এই কমিটি গঠন করা হয়।

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, প্রধান পরিবহন কর্মকর্তার নেতৃত্বে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন— যন্ত্র প্রকৌশলী, প্রধান প্রকৌশলী এবং প্রধান সংকেত প্রকৌশলী। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানের তথ্যের বরাতে রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার সময় বাগমারি এলাকায় প্রকৌশল বিভাগের কর্মীরা রেললাইন পরিবর্তনের কাজ করছিলেন। সে সময় কর্মীরা ব্যানার ফ্ল্যাগ (লাল পতাকা) এবং সান্তাহার স্টেশন থেকে লোকো মাস্টারকে (চালক) 'কশান অর্ডার' বা সতর্কবার্তা প্রদান করেছিলেন। তবে চালক সেই সংকেত ও নির্দেশনা অনুসরণ না করায় ট্রেনটি লাইনচ্যুত হয় বলে ধারণা করা হচ্ছে। তদন্ত কমিটি চালকের এই গাফিলতিসহ দুর্ঘটনার সামগ্রিক বিষয়গুলো খতিয়ে দেখবে।

উল্লেখ্য, ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি আজ সকাল ৬টা ৪৫ মিনিটে ঢাকা ছেড়ে যায়। ট্রেনটি সান্তাহার স্টেশন পার হয়ে তিলকপুরের দিকে যাওয়ার সময় বেলা ১১টার দিকে আদমদীঘির বাগমারি এলাকায় ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনের ৬৬ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ২০ জন নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারে ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। এই দুর্ঘটনার ফলে ট্রেন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটেছে। বিশেষ করে সেকশন ক্লিয়ার না হওয়া পর্যন্ত পঞ্চগড় এক্সপ্রেসের শিডিউল বিলম্বিত হতে পারে। তবে চিলাহাটি এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেস ঢাকা থেকে সঠিক সময়ে ছেড়ে যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ। প্রয়োজনে কুড়িগ্রাম এক্সপ্রেসকে বিকল্প পথে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানান, উদ্ধারকাজ সম্পন্ন করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামীকাল সকালে ঢাকা থেকে নীলসাগর ও একতা এক্সপ্রেসের যাত্রা কিছুটা বিলম্ব হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ।

Related Topics

টপ নিউজ

ট্রেন লাইনচ্যুত / দুর্ঘটনা / তদন্ত কমিটি গঠন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন
  • ছবি: টিবিএস
    বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ
  • জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 
  • ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের

Related News

  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর ও হামলার ঘটনায় রেলের ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মাইক্রোবাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪
  • ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে কেন বারবার ব্যর্থ হচ্ছে প্রত্যেক সরকার
  • ফিলিপাইনে ফেরিতে আগুন: ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮০ জনের বেশি
  • বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ

4
জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 

5
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net