Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
অভিনেতা জাহের আলভীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 February, 2026, 05:40 pm
Last modified: 28 February, 2026, 05:44 pm

Related News

  • পদ্মা নদী থেকে মরদেহ উদ্ধার, ৫ খুনের ঘাতক ফোরকানের বলে ধারণা পুলিশের
  • কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব
  • কুমিল্লায় মহাসড়কের পাশে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার
  • রাজধানীতে পৃথক ঘটনায় ৪ মৃত্যু: একজনের পরিচয় মেলেনি, গ্রেপ্তার ১

অভিনেতা জাহের আলভীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন আহমেদ জানান, ঘটনার সময় অভিনেতা জাহের আলভী নেপালে শুটিংয়ের কাজে ছিলেন। তার সহকারী অর্ক হোসেন নামের এক ব্যক্তি ইকরার মরদেহটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে।
টিবিএস রিপোর্ট
28 February, 2026, 05:40 pm
Last modified: 28 February, 2026, 05:44 pm
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরার (২৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুরের ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে স্বজনেরা মরদেহটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে পুলিশ সেখান থেকে সেটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন আহমেদ জানান, ঘটনার সময় অভিনেতা জাহের আলভী নেপালে শুটিংয়ের কাজে ছিলেন। তার সহকারী অর্ক হোসেন নামের এক ব্যক্তি ইকরার মরদেহটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও জানান, অর্কের ভাষ্যমতে, দুপুরে তিনি ওই বাসায় গিয়ে ইকরাকে ডাকেন কিন্তু দরজা খোলেনি। পরে কোনো সাড়া না পেয়ে সন্দেহ হওয়ায় তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে তারা ফ্যানের সাথে রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ইকরাকে মৃত দেখতে পায়। দ্রুত দড়ি কেটে ইকরাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে নিহতদের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করেছে বলে জানা গেছে। এ নিয়ে হাসপাতাল ও পুলিশের মধ্যে কিছুটা জটিলতা সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিনেতা জাহের আলভী নিজেই তার স্ত্রীর মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। তিনি লিখেছেন, "আমি নেপালে শুটিংরত ছিলাম। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই। আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল!" তিনি শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিকদের অনুরোধ করে আরও লেখেন, "আমাকে একটু সময় দিন। আমি দ্রুত ঢাকায় ফেরার চেষ্টা করছি, ফিরে সবার সাথে কথা বলব। ততক্ষণ পর্যন্ত এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে একটু মানসিক স্বস্তি দিন। আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও দয়া করে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না।"

উল্লেখ্য, জাহের আলভী ও তার স্ত্রী ইকরা ২০১০ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন। তাদের আট বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে।

Related Topics

টপ নিউজ

জাহের আলভী / মরদেহ উদ্ধার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
    হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • পদ্মা নদী থেকে মরদেহ উদ্ধার, ৫ খুনের ঘাতক ফোরকানের বলে ধারণা পুলিশের
  • কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব
  • কুমিল্লায় মহাসড়কের পাশে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার
  • রাজধানীতে পৃথক ঘটনায় ৪ মৃত্যু: একজনের পরিচয় মেলেনি, গ্রেপ্তার ১

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

5
২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
আন্তর্জাতিক

হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net