Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
রাজধানীর ফকিরাপুলে সৎ ভাইকে হত্যার ঘটনায় আসামি রনি গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 February, 2026, 07:55 pm
Last modified: 19 February, 2026, 08:01 pm

Related News

  • রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আ. লীগের ১০ নেতা-কর্মী গ্রেপ্তার
  • জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি বাবুল সওদাগর গ্রেপ্তার
  • জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য মোতালেব হত্যা, আসামি আলী আকবর গ্রেপ্তার
  • সাইবার সুরক্ষা ও চাঁদাবাজি মামলা: বগুড়ায় ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর ভারপ্রাপ্ত সম্পাদক গ্রেপ্তার
  • জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, ট্র্যাভেল এজেন্সির ৩ জন গ্রেপ্তার

রাজধানীর ফকিরাপুলে সৎ ভাইকে হত্যার ঘটনায় আসামি রনি গ্রেপ্তার

র‍্যাব কর্মকর্তা জানান, ঘটনার দিন বাসায় ঘুমের ব্যাঘাত ঘটায় আসামি উগ্র আচরণ শুরু করেন। পরবর্তীতে তার সৎ ভাই এমন আচরণের কারণ জানতে চাইলে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
টিবিএস রিপোর্ট
19 February, 2026, 07:55 pm
Last modified: 19 February, 2026, 08:01 pm
ছবি: সংগৃহীত

রাজধানীর ফকিরাপুল এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৎ ভাইকে হত্যার অভিযোগে খোরশেদ আলম রনিকে (৪৩) গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা মহানগরীর শাহ আলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া।

তিনি জানান, গ্রেপ্তারকৃত খোরশেদ আলম রনি ও ভুক্তভোগী বুলবুল আহমেদ রুবেল (৪৯) সম্পর্কে সৎ ভাই। রুবেলের মা রনিকে ছোটবেলা থেকেই লালন-পালন করে বড় করেছেন। তারা দীর্ঘদিন ধরে রাজধানীর ফকিরাপুলের কোমর গলির ৫৫ নম্বর বাসার ৫ম তলায় বসবাস করছিলেন।

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, গত বছরের ১৯ অক্টোবর দুপুর ১টার দিকে রুবেলের ছোট বোন কিস্তির টাকা নিয়ে আলোচনা করতে ওই বাসায় আসেন। তখন রনি তার পালক মায়ের ঘরে ঘুমাচ্ছিলেন। ঘুমের ব্যাঘাত ঘটায় তিনি উগ্র আচরণ শুরু করেন। পরবর্তীতে রুবেল তার সৎ ভাইয়ের কাছে এমন আচরণের কারণ জানতে চাইলে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে অভিযুক্ত রনি ড্রয়ার থেকে ছুরি বের করে বড় ভাই রুবেলের পাঁজরসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর জখম করেন।

পরবর্তীতে পরিবারের সদস্যরা রুবেলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের ছেলে মো. আলিফ আহমেদ অনিক বাদী হয়ে রাজধানীর মতিঝিল থানায় চাচা খোরশেদ আলম রনিকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

সনদ বড়ুয়া আরও বলেন, 'মামলা হওয়ার পর থেকে রনি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তাকে মতিঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।'
 
Related Topics

টপ নিউজ

হত্যাকাণ্ডের আসামি / গ্রেপ্তার / ফকিরাপুল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আ. লীগের ১০ নেতা-কর্মী গ্রেপ্তার
  • জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি বাবুল সওদাগর গ্রেপ্তার
  • জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য মোতালেব হত্যা, আসামি আলী আকবর গ্রেপ্তার
  • সাইবার সুরক্ষা ও চাঁদাবাজি মামলা: বগুড়ায় ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর ভারপ্রাপ্ত সম্পাদক গ্রেপ্তার
  • জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, ট্র্যাভেল এজেন্সির ৩ জন গ্রেপ্তার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net