Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
তেল, মুরগি ও চালের দামে ঊর্ধ্বগতি; স্থিতিশীল সবজির বাজার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 January, 2026, 09:10 am
Last modified: 31 January, 2026, 09:11 am

Related News

  • সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি
  • চাল, ডাল, তেল, ফলসহ নিত্যপণ্যের উৎসে কর দ্বিগুণ করার পরিকল্পনা এনবিআরের
  • বাজারে সিন্ডিকেট ঠেকাতে এআই-নির্ভর সরবরাহ শৃঙ্খলা পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
  • জ্বালানির মূল্যবৃদ্ধিতে খাদ্যপণ্যের দাম বাড়তি, বিপাকে সীমিত আয়ের পরিবার
  • ঈদ শেষেও স্বস্তি ফেরেনি বাজারে; মাংসের দাম চড়া, বাড়ছে সবজির দরও

তেল, মুরগি ও চালের দামে ঊর্ধ্বগতি; স্থিতিশীল সবজির বাজার

শুক্রবার (৩০ জানুয়ারি) ঢাকার কারওয়ান বাজার, লালবাগ ও নিউ মার্কেট ঘুরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেতে দেখা গেছে।
টিবিএস রিপোর্ট
31 January, 2026, 09:10 am
Last modified: 31 January, 2026, 09:11 am
ফাইল ছবি: টিবিএস

বেশ কয়েক মাস সহনীয় থাকার পর রমজানের আগে তেল ও মুরগির দাম বাড়তে শুরু করেছে। তবে সবজির বাজার এখনো মোটামুটি স্থিতিশীল। শুক্রবার (৩০ জানুয়ারি) ঢাকার কারওয়ান বাজার, লালবাগ ও নিউ মার্কেট ঘুরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেতে দেখা গেছে।

খোলা সয়াবিন তেল এখন লিটারপ্রতি প্রায় ১৭০ টাকায় বিক্রি হচ্ছে—যা আগে ছিল ১৬৫ টাকা। বোতলজাত সয়াবিন তেলের দামও লিটারপ্রতি ১৯০ টাকা থেকে বেড়ে ২০০ টাকায় দাঁড়িয়েছে। 

ব্রয়লার মুরগি বর্তমানে কেজিপ্রতি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে—যা দুই সপ্তাহ আগেও ছিল ১৫৫ থেকে ১৬০ টাকা। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে প্রায় ২৭০ থেকে ৩০০ টাকা।

মাংসের দামে ঊর্ধ্বগতি থাকলেও ডিমের দাম স্থিতিশীল রয়েছে। বাদামি ডিম ডজনপ্রতি ১১০ টাকা এবং সাদা ডিম ডজনপ্রতি প্রায় ১০০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস কেজিপ্রতি ৭৫০ থেকে ৭৮০ টাকায় বিক্রি হচ্ছে।

রোজা শুরু হতে এখনও প্রায় তিন সপ্তাহ বাকি। এরই মধ্যে পোলাও চালের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে প্রায় ২০ টাকা। বাজারে খোলা পোলাও চালের কেজি বিক্রি হচ্ছে ১৩৮ থেকে ১৪০ টাকায়। প্যাকেটজাত বিভিন্ন ব্র্যান্ডের চালের দাম আরও বেশি। ব্র্যান্ডভেদে প্রতিকেজি চাল কিনতে গুনতে হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকা।

এছাড়া সরু বা মিনিকেট চালের দাম আগের মতোই চড়া। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। তবে মাঝারি ও মোটা চালের দাম কিছুটা কমেছে। মোটা চাল কেজিপ্রতি ৫২ থেকে ৫৩ টাকা এবং মাঝারি মানের চাল ৫৫ থেকে ৫৬ টাকায় বিক্রি হচ্ছে।

লালবাগের চাল ব্যবসায়ী শাহিন বলেন, "এক মাস ধরে পোলাও চালের বাজার চড়া। প্রতি বস্তায় (৫০ কেজি) দাম বেড়েছে ৮০০ থেকে এক হাজার টাকা। এর প্রভাব খুচরা বাজারে পড়েছে।" 

একইভাবে ব্র্যান্ডগুলো প্যাকেটজাত চালের দাম খুচরা পর্যায়ে কেজিতে প্রায় ২০ টাকা বাড়িয়েছে। তবে এক মাস আগের তুলনায় মোটা ও মাঝারি চালের কেজিতে দুই থেকে তিন টাকা কমেছে বলে জানান তিনি।

১৫ থেকে ২০ দিন ধরে ছোলাসহ কয়েক ধরনের ডালের দাম বেড়েছিল। তবে চলতি সপ্তাহে দাম কিছুটা কমেছে। সপ্তাহ দুয়েক আগে ছোলার কেজি ছিল ৮০ থেকে ৮৫ টাকা। পরে বেড়ে ৯০ থেকে ৯৫ টাকায় উঠলেও আবার কমেছে। বর্তমানে ছোলার কেজি বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকায়। 

একইভাবে অ্যাংকর ডালের দাম কেজিতে ৫ টাকা কমে ৫৫ থেকে ৫৬ টাকায় নেমেছে। বড় দানার মসুর ডালের দামও কেজিতে ৫ থেকে ১০ টাকা কমে বর্তমানে ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে, শুকনা মরিচের দাম কেজিতে ৪০ টাকা বেড়ে ৩৩০ টাকায় দাঁড়িয়েছে।

শীতের সবজির বাজার মোটামুটি স্বাভাবিক রয়েছে। গত সপ্তাহের তুলনায় কিছু সবজির দামে সামান্য কমেছে। বেশির ভাগ সবজি কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

গত সপ্তাহে নতুন আলুর কেজি ছিল ২৫ থেকে ৩০ টাকা—যা এখন ২০ থেকে ২৫ টাকায় নেমেছে। মান ও জাতভেদে শিম ৪০ থেকে ৫০ টাকা, শালগম ৩০ থেকে ৪০ টাকা এবং বেগুন ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে এসব সবজির কেজিতে অন্তত ১০ টাকা বেশি দিতে হয়েছিল। বরবটির দাম তুলনামূলক বেশি, কেজিপ্রতি ৯০ থেকে ১০০ টাকা।

গত সপ্তাহের তুলনায় টমেটোর দাম আরও কমেছে। কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। আকারভেদে ফুলকপি ৩০ থেকে ৪০ টাকা এবং বাঁধাকপি ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। মুলা কেজিপ্রতি ৩০ থেকে ৪০ টাকায় পাওয়া যাচ্ছে—যা গত সপ্তাহে ছিল ৪০ থেকে ৫০ টাকা।

মাছের বাজারে বড় ধরনের পরিবর্তন নেই। আকারভেদে রুই ও কাতলা কেজিপ্রতি ৩০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। তেলাপিয়া ও চাষের কই মাছের কেজি ২০০ থেকে ২৪০ টাকা এবং পাঙাশের কেজি ১৮০ থেকে ২০০ টাকা।

তবে চিংড়ির দাম তুলনামূলক বেশি। আকার ও জাতভেদে প্রতি কেজি চিংড়ি কিনতে গুনতে হচ্ছে ৫৫০ থেকে ৯০০ টাকা।
 

Related Topics

টপ নিউজ

নিত্যপণ্য / কাঁচাবাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

Related News

  • সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি
  • চাল, ডাল, তেল, ফলসহ নিত্যপণ্যের উৎসে কর দ্বিগুণ করার পরিকল্পনা এনবিআরের
  • বাজারে সিন্ডিকেট ঠেকাতে এআই-নির্ভর সরবরাহ শৃঙ্খলা পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
  • জ্বালানির মূল্যবৃদ্ধিতে খাদ্যপণ্যের দাম বাড়তি, বিপাকে সীমিত আয়ের পরিবার
  • ঈদ শেষেও স্বস্তি ফেরেনি বাজারে; মাংসের দাম চড়া, বাড়ছে সবজির দরও

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত

2
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি

3
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

4
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

5
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

6
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net