Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 15, 2026
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব প্রমাণ হলে ভোটের পরেও ব্যবস্থা নেওয়া হবে: ইসি মাছউদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 January, 2026, 09:55 am
Last modified: 27 January, 2026, 10:14 am

Related News

  • বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
  • সংসদে ঋণখেলাপি নিয়ে বিতর্ক: ব্যাংক খাতের সংকট নিয়ে সরকারের সমালোচনা
  • ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের বিশেষ নীতি সহায়তার মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
  • ঋণখেলাপিরা এখন রাজনৈতিক ব্যবস্থার অংশ, সংস্কারে বাধা সৃষ্টি করছে: রেহমান সোবহান
  • দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের ৯টিই এস আলম গ্রুপের

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব প্রমাণ হলে ভোটের পরেও ব্যবস্থা নেওয়া হবে: ইসি মাছউদ

টিবিএস রিপোর্ট
27 January, 2026, 09:55 am
Last modified: 27 January, 2026, 10:14 am
ফাইল ছবি: ইউএনবি

ঋণখেলাপি, দ্বৈত নাগরিকত্ব কিংবা অন্য কোনো বিষয়ে তথ্য গোপন করে কেউ সংসদ সদস্য নির্বাচিত হলেও ভোটের পরেও ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। 

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার জানান, গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) নতুন বিধান যুক্ত করা হয়েছে, যার ফলে অযোগ্যতা থাকা সত্ত্বেও কেউ নির্বাচিত হলে কমিশন ব্যবস্থা নিতে পারবে।

ইসি মাছউদ বলেন, 'নির্বাচনের সময় ঋণ খেলাপির অভিযুক্তরা ব্যাংকের সাথে যোগাযোগ করে রিশিডিউল করা হয়। রিশিডিউল অনুযায়ী উনি বৈধতা পান, কিন্তু রিশিডিউলের পরে আর কোনো টাকা দেন না। এ ব্যাপারে বাংলাদেশ কনস্টিটিউশনের ৬৬ (৪) ধারায় বলা হয়েছে- নির্বাচনের পরে যদি এমন অযোগ্যতা দেখা যায়, তাহলে তার কেসটাকে নির্বাচন কমিশনের নিকট প্রেরণ করা হবে, কমিশন সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু অনেক সময় পার্লামেন্টে প্রেরণ করা হয় না। অথচ ঋণখেলাপি থেকেই গেল। এই ব্যবস্থাটি জাতির জন্য শুভ জিনিস না।'

'এজন্য আরপিওতে নতুন করে যুক্ত করা হয়েছে যে, ঋণখেলাপি বা অন্য কোনো অযোগ্যতা থাকা সত্ত্বেও কেউ যদি নির্বাচনে পাশ করে যায়, তাহলে নির্বাচনের পরে নির্বাচন কমিশন স্বউদ্যোগে অথবা কোনো সংবাদের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন,' যোগ করেন তিনি। 

দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপনকারীদের বিষয়েও কঠোর অবস্থানের কথা জানান এই নির্বাচন কমিশনার। তিনি বলেন, 'দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত ভুল তথ্য দেওয়া হলেও তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নিবে। তাদের সংসদ সদস্য বাতিল হয়ে যাবে।'

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল একইসঙ্গে গণনা ও প্রকাশ করা হবে। এতে ফলাফল প্রকাশে বিলম্ব বা বিশৃঙ্খলার আশঙ্কা নাকচ করে দেন ইসি মাছউদ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'না, আমি এটা বিশ্বাস করি না। কারণ, লোকাল গভমেন্ট নির্বাচনে একই দিনে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানের, মেম্বারের এবং সংরক্ষিত মহিলা আসনে ভোট হয় । তিনটা ভোট যদি তিনভাবে ভাগ করে অনেক ক্যান্ডিডেট যদি গণনা করা সম্ভব হয়, তাহলে এখানে কেন সম্ভব হবে না?'

তফসিলের পর নির্বাচন কমিশনের একাধিকবার সিদ্ধান্ত বদল নিয়ে সমালোচনার জবাবে তিনি দাবি করেন, এতে কমিশনের কার্যক্রম প্রশ্নবিদ্ধ হচ্ছে না।

ইসি মাছউদ বলেন, 'মোটেই প্রশ্নবিদ্ধ না। প্রয়োজনের তাগিতে আইন পরিবর্তন করা হয়। সুষ্ঠু, সুন্দর নির্বাচনের জন্য প্রয়োজন মনে করেই পরিবর্তন আনা হয়েছে। এতে নির্বাচনে কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। বরং নির্বাচনের জন্য এটা সহজ হবে।'
 
Related Topics

টপ নিউজ

ইসি মাছউদ / ঋণখেলাপি / দ্বৈত নাগরিকত্ব / জাতীয় নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ওয়াশিংটন পোস্ট
    গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই
  • এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত
    এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের
  • একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
    একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
  • ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল
  • ছবি: টিবিএস
    ডাকসুতে জিন্নাহর ছবির প্রতিবাদে গোলাম আজমকে জুতাপেটার ছবি টাঙাল ছাত্র ফেডারেশন
  • ব্রিকস সম্মেলনের নৈশভোজে সম্পূর্ণ নিরামিষ আয়োজন করা হয়। ছবি: এনডিটিভি
    ‘ভারতের ৮০% মানুষ আমিষভোজী’: ব্রিকস সম্মেলনে শুধু নিরামিষ খাওয়ানো নিয়ে তুমুল বিতর্ক

Related News

  • বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
  • সংসদে ঋণখেলাপি নিয়ে বিতর্ক: ব্যাংক খাতের সংকট নিয়ে সরকারের সমালোচনা
  • ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের বিশেষ নীতি সহায়তার মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
  • ঋণখেলাপিরা এখন রাজনৈতিক ব্যবস্থার অংশ, সংস্কারে বাধা সৃষ্টি করছে: রেহমান সোবহান
  • দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের ৯টিই এস আলম গ্রুপের

Most Read

1
ছবি: ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই

2
এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের

3
একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
বাংলাদেশ

একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডাকসুতে জিন্নাহর ছবির প্রতিবাদে গোলাম আজমকে জুতাপেটার ছবি টাঙাল ছাত্র ফেডারেশন

6
ব্রিকস সম্মেলনের নৈশভোজে সম্পূর্ণ নিরামিষ আয়োজন করা হয়। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

‘ভারতের ৮০% মানুষ আমিষভোজী’: ব্রিকস সম্মেলনে শুধু নিরামিষ খাওয়ানো নিয়ে তুমুল বিতর্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net