Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
কক্সবাজারের ৪ আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, লড়াইয়ে থাকলেন ১৭ জন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 January, 2026, 08:05 pm
Last modified: 20 January, 2026, 08:14 pm

Related News

  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা
  • চকরিয়ায় বন্যহাতি হত্যার পর মাটিচাপা, লুকাতে নির্মাণ করা হয় ঝুপড়ি ঘর
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১

কক্সবাজারের ৪ আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, লড়াইয়ে থাকলেন ১৭ জন

এদিকে,কক্সবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াছ মিয়ার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছিল। মঙ্গলবার ওই প্রার্থী দাবি করেন, হাইকোর্ট তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন। তবে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ সংক্রান্ত কোনো আদেশ বিকেল ৫টা পর্যন্ত তাদের কাছে পৌঁছেনি।
টিবিএস রিপোর্ট
20 January, 2026, 08:05 pm
Last modified: 20 January, 2026, 08:14 pm
ছবি: সংগৃহীত

কক্সবাজারের ৪টি সংসদীয় আসনে ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এর ফলে জেলার ৪টি আসনে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে। এর বাইরে কক্সবাজার-৩ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী উচ্চ আদালতে তার মনোনয়নপত্র বহাল হয়েছে বলে দাবি করলেও মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত এ সংক্রান্ত কোনো আদেশ কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেনি বলে নিশ্চিত হওয়া গেছে।

কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন— কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী মো. আব্দুল কাদের, কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের খেলাফত মজলিশের প্রার্থী ওবায়দুল কাদের নদভী এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী আব্দুল্লাহ আল আরাফাত।

ফলে জেলার ৪টি আসনে এখন চূড়ান্ত প্রার্থীর সংখ্যা ১৭ জন। নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৫ জন। এর মধ্যে যাচাই-বাছাইয়ে ৩ জনের মনোনয়ন বৈধ হয় এবং ২ জনের বাতিল হয়েছিল। পরবর্তীতে আপিলে একজনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। এই ৪ জন বৈধ প্রার্থীর মধ্যে একজন আজ (মঙ্গলবার) মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বর্তমানে এই আসনে ৩ জন প্রার্থী হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুখ এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মো. ছরওয়ার আলম কুতুবী।

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৭ জন। যাচাই-বাছাইয়ে ৫ জনের বৈধ হয় এবং ২ জনের বাতিল হয়েছিল। পরে আপিলে একজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এই ৬ জন বৈধ প্রার্থীর মধ্যে একজন আজ প্রত্যাহার করেছেন। বর্তমানে এই আসনের ৫ জন প্রার্থী হলেন— বিএনপির আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, ইসলামী আন্দোলনের জিয়াউল হক, গণঅধিকার পরিষদের (জিওপি) এস এম রোকনুজ্জামান খান এবং জাতীয় পার্টির মো. মাহমুদুল করিম।

কক্সবাজার-৩ (সদর, রামু-ঈদগাঁও) আসনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে ৫ জনেরই মনোনয়ন বৈধ হয়েছিল (অপর একজনের বাতিল হয়েছিল)। প্রত্যাহারের শেষ দিনে এই আসন থেকে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি। বর্তমানে এই আসনের ৫ প্রার্থী হলেন— বিএনপির লুৎফুর রহমান কাজল, জামায়াতের শহীদুল আলম বাহাদুর, ইসলামী আন্দোলনের আমিরুল ইসলাম, লেবার পার্টির জগদীশ বড়ুয়া এবং আমজনতা দলের নুরুল আবছার।

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৬ জন। এর মধ্যে যাচাই-বাছাইয়ে ৫ জনের বৈধ হয় এবং ২ জনের বাতিল হয়েছিল। বৈধ প্রার্থীদের মধ্য থেকে আজ একজন প্রত্যাহার করেছেন। বর্তমানে এই আসনের ৪ জন প্রার্থী হলেন— বিএনপির শাহজাহান চৌধুরী, জামায়াতের নুর আহমদ আনোয়ারী, ইসলামী আন্দোলনের নুরুল হক এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর সাইফুদ্দিন খালেদ।

এদিকে, মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে কক্সবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াছ মিয়ার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছিল। মঙ্গলবার ওই প্রার্থী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে দাবি করেন যে, হাইকোর্ট তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন। তবে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ সংক্রান্ত কোনো উচ্চ আদালতের আদেশ বিকেল ৫টা পর্যন্ত তাদের কাছে পৌঁছেনি।

নির্বাচন কমিশন ঘোষিত সংশোধিত তফসিল অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও চতুর্থ গণভোট অনুষ্ঠিত হবে।

Related Topics

টপ নিউজ

কক্সবাজার / নির্বাচন / মনোনয়নপত্র প্রত্যাহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা
  • চকরিয়ায় বন্যহাতি হত্যার পর মাটিচাপা, লুকাতে নির্মাণ করা হয় ঝুপড়ি ঘর
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net