Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 01, 2026
হাইকমান্ডের হুঁশিয়ারি সত্ত্বেও নির্বাচনে লড়ছেন বিএনপির ৬৩ বিদ্রোহী প্রার্থী

বাংলাদেশ

আকরাম হোসেন
21 January, 2026, 10:10 am
Last modified: 21 January, 2026, 10:11 am

Related News

  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
  • চাঁদাবাজি ও দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি
  • দখলবাজি-চাঁদাবাজি করতে গিয়ে স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে হামলা চালাচ্ছে বিএনপির সন্ত্রাসীরা: জামায়াত

হাইকমান্ডের হুঁশিয়ারি সত্ত্বেও নির্বাচনে লড়ছেন বিএনপির ৬৩ বিদ্রোহী প্রার্থী

দল থেকে ৫৬টি আসনে অন্তত ৬৩ জন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
আকরাম হোসেন
21 January, 2026, 10:10 am
Last modified: 21 January, 2026, 10:11 am
ছবি: সংগৃহীত

আসন্ন সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হয়েছে গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি)। তবে দলের হাইকমান্ডের হুঁশিয়ারি ও বহিষ্কারের আলটিমেটাম সত্ত্বেও দমেননি বিএনপির বিদ্রোহী প্রার্থীরা। 

দল থেকে ৫৬টি আসনে অন্তত ৬৩ জন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

এতে অনেক আসনে জয় নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন ধানের শীষের প্রার্থীরা। একাধিক আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির বিদ্রোহী প্রার্থীর মধ্যেই মূল লড়াই হতে পারে। দলীয় ভাঙনের এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ কয়েকটি আসনে প্রধান প্রতিপক্ষ জামায়াতে ইসলামী লাভবান হতে পারে বলেও আশঙ্কা রয়েছে। 

পাশাপাশি জোটভুক্ত আসনগুলোতেও বিদ্রোহী প্রার্থীদের সক্রিয়তা বিএনপির শরিকদের জয়ের সম্ভাবনা জটিল করে তুলেছে। বিএনপির মিত্রদের জন্য বরাদ্দ ১৭টি আসনের মধ্যে অন্তত ১০টিতে এখনো বিদ্রোহী প্রার্থীরা সক্রিয় রয়েছেন।

দলীয় সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে অনেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তবে দলের নীতিনির্ধারকদের ভাষ্য, বিদ্রোহী প্রার্থীদের সরে দাঁড়ানোর জন্য কেন্দ্রীয় দায়িত্বশীল নেতারা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারপরও কেউ সরে না দাঁড়ালে বহিষ্কারের মতো কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত নিতে দল বাধ্য হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "কিছু জায়গায় ব্যক্তিগত দ্বন্দ্ব রয়েছে। তাদের সঙ্গে কথা বলা হচ্ছে। অনেকেই নিজ উদ্যোগে সরে যাবেন। এরপরও কেউ বিদ্রোহী প্রার্থী হিসেবে থাকলে দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।" বিদ্রোহী প্রার্থীদের কারণে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলেও তিনি দাবি করেন।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "দল থেকে বিএনপির স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করতে বলা হয়েছিল। অনেকেই প্রত্যাহার করেছেন, অনেকে করেননি। যারা প্রত্যাহার করেননি, তাদের বিষয়ে বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নেবে।"

তিনি আরও বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ইতোমধ্যে কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। প্রায় প্রতিদিনই এ ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, সামনে আরও ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, গতকাল মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ায় আজ বুধবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক পাওয়ার পর তারা প্রচারণা চালাতে পারবেন বলে জানায় নির্বাচন কমিশন।

Related Topics

টপ নিউজ

বিএনপি / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও
  • ছবি: সংগৃহীত
    শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • ২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
    ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • ছবি: সংগৃহীত
    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের আড়ালে থাকার নির্দেশ: পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান
  • ফাতিমা এজাহরা আল মানসুরি। ছবি: জালাল মোরশিদি/ইপিএ
    মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি
  • ছবি: রয়টার্স
    ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, গতিপথ বদলে সৌদি আরবে জরুরি অবতরণ

Related News

  • কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৩৫
  • রাড্ডা ক্লিনিক ভাঙচুর: স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃত্বেই করা হয় হামলা-লুটপাট
  • বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
  • চাঁদাবাজি ও দখলবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি
  • দখলবাজি-চাঁদাবাজি করতে গিয়ে স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে হামলা চালাচ্ছে বিএনপির সন্ত্রাসীরা: জামায়াত

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

3
২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের আড়ালে থাকার নির্দেশ: পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান

5
ফাতিমা এজাহরা আল মানসুরি। ছবি: জালাল মোরশিদি/ইপিএ
আন্তর্জাতিক

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা মানসুরি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলগামী ফ্লাইটে দুই পাইলটের ‘মারামারি’, গতিপথ বদলে সৌদি আরবে জরুরি অবতরণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net