Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
চট্টগ্রামে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 January, 2026, 09:00 pm
Last modified: 14 January, 2026, 08:59 pm

Related News

  • ইসরায়েলের গুপ্তচর হওয়ার অভিযোগে ইরানে বাড়ছে গ্রেপ্তার
  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর 
  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • চট্টগ্রামের ডিসিকে আদালত অবমাননার নোটিশ
  • প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে ঘুষের অভিযোগ তদন্ত করা হবে: চিফ প্রসিকিউটর

চট্টগ্রামে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

পেনশনের ফাইল ছাড়াতে সাবেক এক কর্মচারীর কাছ থেকে ঘুষ গ্রহণকালে বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে আটক করা হয়।
টিবিএস রিপোর্ট
14 January, 2026, 09:00 pm
Last modified: 14 January, 2026, 08:59 pm
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিস সহকারী শাহ আলমকে (৪৮) আটক করা হয়েছে

পেনশনের ফাইল ছাড়াতে সাবেক এক কর্মচারীর কাছ থেকে ঘুষ গ্রহণকালে বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে আটক করা হয়।

আটক শাহ আলম ওই কার্যালয়ের উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কাম অফিস সহকারী হিসেবে কর্মরত।

দুদকের তথ্য অনুযায়ী, বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সাবেক অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী আ ন ম মুদ্দাছেরুল হক মাসুদ তার অবসরকালীন পাওনা ও বকেয়া ভাতাদির কাজের জন্য শাহ আলমের দ্বারস্থ হন।

ভুক্তভোগী মাসুদের অভিযোগ, তার পেনশনের ফাইল ট্রেজারিতে পাঠানোর বিনিময়ে শাহ আলম ৯০ হাজার টাকা দাবি করেন।

তিনি জানান, হয়রানি থেকে বাঁচতে তিনি এর আগে ব্যাংক চেকের মাধ্যমে ৭০ হাজার টাকা দিলেও শাহ আলম বাকি টাকার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন। নিরুপায় হয়ে মাসুদ দুদকের কাছে লিখিত অভিযোগ করেন।

অভিযোগের সত্যতা যাচাই করে দুদক সজেকা, চট্টগ্রাম-২ এর একটি বিশেষ টিম আজ ফাঁদ অভিযান পরিচালনা করে। সকাল ১১টায় ড্রয়ারে রাখা ঘুষের ২০ হাজার টাকাসহ শাহ আলমকে হাতেনাতে আটক করা হয়।

অভিযান নিশ্চিত করে দুদকের উপ-পরিচালক রিয়াস উদ্দিন বলেন, 'চতুর্থ শ্রেণির কর্মচারী মোসাদ্দের মাসুদের কাগজপত্র ঠিক করে দেওয়ার নামে বড় অংকের টাকা দাবি করা হয়েছিল। প্রথম দফায় চেকের মাধ্যমে টাকা নিলেও আজ নগদ ২০ হাজার টাকা গ্রহণকালে আমরা তাকে আটক করি। এ সময় অফিসের সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্রও জব্দ করা হয়েছে।'

অভিযানটি তদারকি করেন চট্টগ্রাম দুদকের উপ-পরিচালক রিয়াস উদ্দিন।

অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক জসীম উদ্দীন, উপ-সহকারী পরিচালক সুরাইয়া সুলতানা ও বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার।

Related Topics

টপ নিউজ

দুদক / চট্টগ্রাম / ঘুষ / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • ইসরায়েলের গুপ্তচর হওয়ার অভিযোগে ইরানে বাড়ছে গ্রেপ্তার
  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর 
  • ইউসিবি থেকে ২৫ কোটি টাকা পাচার: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিচার শুরু
  • চট্টগ্রামের ডিসিকে আদালত অবমাননার নোটিশ
  • প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে ঘুষের অভিযোগ তদন্ত করা হবে: চিফ প্রসিকিউটর

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

4
ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net