Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
এলপিজিতে উৎপাদন পর্যায়ের পরিবর্তে আমদানিতে ভ্যাট আরোপের প্রস্তাব লোয়াবের, ইতিবাচক এনবিআর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 January, 2026, 04:40 pm
Last modified: 07 January, 2026, 04:56 pm

Related News

  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য ডিজিটাল সিস্টেম চালু করল এনবিআর
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়ল
  • নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

এলপিজিতে উৎপাদন পর্যায়ের পরিবর্তে আমদানিতে ভ্যাট আরোপের প্রস্তাব লোয়াবের, ইতিবাচক এনবিআর

লোয়াবের প্রস্তাব অনুযায়ী, উৎপাদন পর্যায়ের ভ্যাট ও আগাম কর প্রত্যাহার করে আমদানি পর্যায়ে ১০ শতাংশ ভ্যাট আরোপ করলে বাজারে স্থিতিশীলতা আসবে এবং সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। ভোক্তাদের জন্য সহনীয় বাজারদর নিশ্চিত করতে এনবিআর-কে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
টিবিএস রিপোর্ট
07 January, 2026, 04:40 pm
Last modified: 07 January, 2026, 04:56 pm
ফাইল ছবি/টিবিএস

দেশে বোতলজাত এলপি গ্যাসের বাজার স্থিতিশীল রাখতে এবং শিল্পের জন্য সুষ্ঠু বাণিজ্যিক পরিবেশ নিশ্চিতে উৎপাদন পর্যায়ে ভ্যাট ও অগ্রিম করের পরিবর্তে আমদানিতে ভ্যাট আরোপের দাবি জানিয়েছে এলপিজি অপারেটরদের সংগঠন এলপিজি অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)। এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) এনবিআর চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে লোয়াব এই প্রস্তাব দেয়। চিঠিতে লোয়াব সভাপতি মোহাম্মদ আমিরুল হক উল্লেখ করেন, বর্তমানে এলপিজি উৎপাদন পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ অগ্রিম কর বিদ্যমান রয়েছে। এই অগ্রিম করের কারণে ব্যবসায়ীদের বিপুল পরিমাণ পুঁজি আটকে থাকে। অন্যদিকে, উৎপাদন ও বিপণনের বিভিন্ন পর্যায়ে কেউ কেউ ভ্যাট ফাঁকি দিয়ে থাকে, যা সুষ্ঠু বাণিজ্যিক পরিবেশকে ব্যাহত করছে।

লোয়াবের প্রস্তাব অনুযায়ী, উৎপাদন পর্যায়ের ভ্যাট ও আগাম কর প্রত্যাহার করে আমদানি পর্যায়ে ১০ শতাংশ ভ্যাট আরোপ করলে বাজারে স্থিতিশীলতা আসবে এবং সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। ভোক্তাদের জন্য সহনীয় বাজারদর নিশ্চিত করতে এনবিআর-কে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

এনবিআর সূত্র জানিয়েছে, এলপিজি খাত থেকে রাজস্ব আদায়ে স্বচ্ছতা আনা এবং ভ্যাট ফাঁকি কমাতে স্থানীয় পর্যায়ের একাধিক ধাপের পরিবর্তে শুধুমাত্র আমদানি পর্যায়ে ভ্যাট আদায়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। এনবিআরের এক কর্মকর্তা জানান, স্থানীয় উৎপাদন, ব্যবসায়ী পর্যায়ের ভ্যাট এবং আগাম কর অব্যাহতির বিষয়ে বোর্ড ইতিবাচক। খুব শীঘ্রই এ বিষয়ে ১০ শতাংশ ভ্যাট আরোপের গেজেট প্রকাশিত হতে পারে। বর্তমানে এ খাত থেকে বছরে প্রায় ৭০০ কোটি টাকা রাজস্ব আদায় করছে এনবিআর।

এদিকে, এলপিজি খাতের সংকট নিরসনে গত ৪ জানুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে স্টেকহোল্ডারদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সভায় ভ্যাট কমাতে এনবিআর-কে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি এলপিজি শিল্পকে 'গ্রিন ইন্ডাস্ট্রি' হিসেবে ঘোষণা দিয়ে ব্যবসায়ীদের স্বল্প সুদে ঋণ দেওয়ার বিষয়েও প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

Related Topics

টপ নিউজ

এলপিজি / ভ্যাট / আমদানি / এনবিআর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য ডিজিটাল সিস্টেম চালু করল এনবিআর
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়ল
  • নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net