Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
রাউজানে সাবেক যুবদল নেতাকে গুলি করে হত্যা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
06 January, 2026, 10:50 am
Last modified: 06 January, 2026, 10:54 am

Related News

  • শহীদ মিনার এলাকায় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪
  • খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা নিহত
  • ঢাকায় শহীদ মিনার এলাকায় কুপিয়ে ও গুলি করে যুবককে হত্যা
  • বাগেরহাটে শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা
  • খুলনায় সাবেক শ্রমিক দল নেতাকে দোকানের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা

রাউজানে সাবেক যুবদল নেতাকে গুলি করে হত্যা

স্থানীয়দের তথ্য অনুযায়ী, জানে আলম অলিমিয়াহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা তিন যুবক তার পথরোধ করে গুলি করে।
টিবিএস রিপোর্ট 
06 January, 2026, 10:50 am
Last modified: 06 January, 2026, 10:54 am
প্রতীকী ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে জানে আলম সিকদার (৩৪) নামে যুবদলের এক সাবেক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় নিজ বাসার সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জানে আলম রাউজান উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সদস্য এবং বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, জানে আলম অলিমিয়াহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা তিন যুবক তার পথরোধ করে। মোটরসাইকেলের পেছনে বসে থাকা এক যুবক খুব কাছ থেকে জানে আলমের বুকে পরপর দুই রাউন্ড গুলি করে।

রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম টিবিএসকে বলেন, 'খবর পেয়েই আমরা ঘটনাস্থলে এসেছি। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে কিন্তু তিনি মারা গেছেন। কে বা কারা এটার সাথে জড়িত আমরা এই বিষয়ে তদন্ত করছি।'

এর আগে সর্বশেষ গত ২৫ অক্টোবর পৌরসভার চারাবটতল এলাকায় মো. আলমগীর নামে এক যুবদল কর্মীকে একইভাবে গুলি করে হত্যা করেছিল দুর্বৃত্তরা।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্টের পর রাউজানে ১৮ টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৩টিই রাজনৈতিক হত্যাকাণ্ড বলে জানা গেছে। নিহতদের অধিকাংশই বিএনপির গিয়াস উদ্দিন কাদের চৌধুরী অথবা গোলাম আকবর খোন্দকারের অনুসারী।

Related Topics

টপ নিউজ

রাউজান / সাবেক যুবদল নেতা / গুলি করে হত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে
  • ছবি: টিবিএস
    জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

Related News

  • শহীদ মিনার এলাকায় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪
  • খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা নিহত
  • ঢাকায় শহীদ মিনার এলাকায় কুপিয়ে ও গুলি করে যুবককে হত্যা
  • বাগেরহাটে শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা
  • খুলনায় সাবেক শ্রমিক দল নেতাকে দোকানের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

4
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net