Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের জমি-গাড়ি জব্দ, পিএস শফিকুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 January, 2026, 03:05 pm
Last modified: 05 January, 2026, 03:24 pm

Related News

  • দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে আরও ৬ জনের সাক্ষ্য
  • ফের বাংলাদেশ ব্যাংকের কাছে ড. আতিউর রহমানসহ সাবেক ৩ গভর্নরের তথ্য চেয়েছে দুদক
  • দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন
  • বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় বেনজীরকে ফেরাতে আরব আমিরাতকে চিঠি পাঠাবে দুদক
  • আ.লীগের মতো বর্তমান সরকারও দুদককে শক্তিশালী করার ব্যাপারে আন্তরিক নয়: রুমিন ফারহানা

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের জমি-গাড়ি জব্দ, পিএস শফিকুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

টিবিএস রিপোর্ট
05 January, 2026, 03:05 pm
Last modified: 05 January, 2026, 03:24 pm
আনিসুল হক। ফাইল ছবি

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের (ক্রোক) নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার একান্ত সচিব (পিএস) শফিকুল ইসলাম ভূঁইয়ার ৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার (৫ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের জব্দকৃত সম্পদের মধ্যে রয়েছে তিনটি গাড়ি ও ৬ দশমিক ২২ একর জমি। জব্দ করা এসব সম্পদের আনুমানিক মূল্য ৬ কোটি ২৫ লাখ ৫৫ হাজার ৭৭৯ টাকা।

দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক 'পাবলিক সার্ভেন্ট' হিসেবে ক্ষমতার অপব্যবহার করেছেন। তিনি অসাধু উপায়ে নিজের নামে এবং তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১৪৬ কোটি ১৯ লাখ ৭০ হাজার ৯৬ টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন।

তদন্তকারী কর্মকর্তা আবেদনে আরও জানান, আনিসুল হকের ২৯টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব হিসাবে মোট ৩৪৯ কোটি ১৫ লাখ ২১ হাজার ৫৮২ টাকা জমা এবং ৩১৬ কোটি ৪৮ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা উত্তোলনের প্রমাণ মিলেছে। তার বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। সম্পদগুলো জব্দ করা না হলে তা বিক্রি বা হস্তান্তর হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা রাষ্ট্রের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে।

পিএস শফিকুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

এদিকে একই আদালতের আদেশে আনিসুল হকের একান্ত সচিব শফিকুল ইসলাম ভূঁইয়ার ৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এসব হিসাবে মোট ৫০ লাখ ১৪ হাজার ৮১৮ টাকা জমা রয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

এর আগে দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম আদালতে এই হিসাবগুলো অবরুদ্ধ করার আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, শফিকুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগের অনুসন্ধান চলছে। এ লক্ষ্যে দুদকের একটি ছয় সদস্যবিশিষ্ট অনুসন্ধান টিমও গঠন করা হয়েছে।

অনুসন্ধান চলাকালে জানা গেছে যে শফিকুল ইসলাম ভূঁইয়া তার অপরাধলব্ধ অর্থ এসব ব্যাংক হিসাব থেকে উত্তোলন, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। তাই হিসাবগুলো জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করে দুদক।

Related Topics

টপ নিউজ

আনিসুল হক / জমি ক্রোক / দুদক / দুর্নীতি দমন কমিশন (দুদক)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
    খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?
  • ছবি: সংগৃহীত
    প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
    ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস
  • ছবি: সংগৃহীত
    কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

Related News

  • দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে আরও ৬ জনের সাক্ষ্য
  • ফের বাংলাদেশ ব্যাংকের কাছে ড. আতিউর রহমানসহ সাবেক ৩ গভর্নরের তথ্য চেয়েছে দুদক
  • দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন
  • বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় বেনজীরকে ফেরাতে আরব আমিরাতকে চিঠি পাঠাবে দুদক
  • আ.লীগের মতো বর্তমান সরকারও দুদককে শক্তিশালী করার ব্যাপারে আন্তরিক নয়: রুমিন ফারহানা

Most Read

1
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

2
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু

4
ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

6
ছবি: সংগৃহীত
খেলা

কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net