Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
১০ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 January, 2026, 09:55 am
Last modified: 04 January, 2026, 11:18 am

Related News

  • দেশের ৯ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, মাঝারী থেকে ঘন কুয়াশার সম্ভাবনা
  • ১০ ঘণ্টা পর শরীয়তপুর–চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক
  • মৌলভীবাজারে ঘন কুয়াশায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
  • ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে তিন বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ
  • অতি জোয়ারে প্লাবিত ইলিশা ফেরিঘাট, ভোলার ১০ নৌ-রুটে যান চলাচল বন্ধ

১০ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

টিবিএস রিপোর্ট
04 January, 2026, 09:55 am
Last modified: 04 January, 2026, 11:18 am
প্রতীকী ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে দীর্ঘ ১০ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে আসায় আজ রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে এই রুটে যানবাহন পারাপার শুরু হয়। এর আগে নৌ দুর্ঘটনা এড়াতে শনিবার রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ ইকবাল হোসেন জানান, কুয়াশার ঘনত্ব কমে নৌপথ দৃশ্যমান হওয়ায় সকাল সাড়ে ৯টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে। তিনি বলেন, 'মাঝনদীতে এখনো আংশিক কুয়াশা রয়েছে। তাই নিরাপত্তার স্বার্থে ফেরিগুলো বর্তমানে ধীরগতিতে চলাচল করছে। কুয়াশা পুরোপুরি কেটে গেলে ফেরিগুলো স্বাভাবিক গতিতে পরিচালিত হবে।'

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, শনিবার রাত থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় নৌপথের দিকনির্দেশক মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে যায়। এমন পরিস্থিতিতে মাঝনদীতে বড় ধরনের নৌ দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়। তবে চলাচল বন্ধের সময় কোনো ফেরি মাঝনদীতে আটকা পড়েনি বলে নিশ্চিত করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় শরীয়তপুর ও চাঁদপুর—উভয় প্রান্তের ফেরিঘাটে শত শত যানবাহন আটকা পড়ে। শীতের রাতে ঘাটে অপেক্ষমাণ যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের যাত্রী ও চালকেরা চরম ভোগান্তির শিকার হন। রোববার সকাল থেকে ফেরি চলাচল শুরু হওয়ায় আটকে পড়া যানবাহনগুলো ধাপে ধাপে পার করা হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর পারাপার শুরু হওয়ায় যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, আটকে পড়া যানবাহনের চাপ কমাতে অগ্রাধিকার ভিত্তিতে বাস ও পচনশীল পণ্যবাহী ট্রাকগুলো আগে পার করা হচ্ছে। বর্তমানে ঘাটে শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা দায়িত্ব পালন করছেন।

Related Topics

টপ নিউজ

ফেরি চলাচল / নৌ চলাচল / ঘন কুয়াশা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • দেশের ৯ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, মাঝারী থেকে ঘন কুয়াশার সম্ভাবনা
  • ১০ ঘণ্টা পর শরীয়তপুর–চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক
  • মৌলভীবাজারে ঘন কুয়াশায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
  • ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে তিন বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ
  • অতি জোয়ারে প্লাবিত ইলিশা ফেরিঘাট, ভোলার ১০ নৌ-রুটে যান চলাচল বন্ধ

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net