Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
১০ ঘণ্টা পর শরীয়তপুর–চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 January, 2026, 11:05 am
Last modified: 02 January, 2026, 11:38 am

Related News

  • ১০ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
  • দেশের ৯ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, মাঝারী থেকে ঘন কুয়াশার সম্ভাবনা
  • মৌলভীবাজারে ঘন কুয়াশায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
  • ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে তিন বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ
  • অতি জোয়ারে প্লাবিত ইলিশা ফেরিঘাট, ভোলার ১০ নৌ-রুটে যান চলাচল বন্ধ

১০ ঘণ্টা পর শরীয়তপুর–চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক

বিআইডব্লিউটিসি জানায়, কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে আজ (২ জানুয়ারি) রাত ১২টা ৩০ মিনিট থেকে এই রুটে ফেরি চলাচল স্থগিত করা হয়।
টিবিএস রিপোর্ট
02 January, 2026, 11:05 am
Last modified: 02 January, 2026, 11:38 am
প্রতীকী ছবি: সংগৃহীত

ঘন কুয়াশা কেটে যাওয়ায় প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর–চাঁদপুর নৌপথে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। আজ শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাট থেকে চাঁদপুরের উদ্দেশ্যে প্রথম ফেরিটি ছেড়ে যায়। এতে দীর্ঘ সময় ধরে অপেক্ষমাণ যাত্রী ও যানবাহন চালকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে।

নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানান, 'বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মেঘনা নদী এলাকায় ধীরে ধীরে ঘন কুয়াশা পড়তে শুরু করে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব এতটাই বেড়ে যায় যে, নৌপথে দৃষ্টিসীমা বিপজ্জনক পর্যায়ে নেমে আসে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে রাত সাড়ে ১২টা থেকে শরীয়তপুর–চাঁদপুর রুটে চলাচলকারী সব ফেরি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।'

এর আগে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) জানায়, কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত ১২টা ৩০ মিনিট থেকে এই রুটে ফেরি চলাচল স্থগিত করা হয়।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, শরীয়তপুর–চাঁদপুর নৌপথে বর্তমানে ছয়টি ফেরি চলাচল করে। তবে ফেরিগুলোতে আধুনিক ফগ লাইট ও প্রয়োজনীয় নেভিগেশন সুবিধা না থাকায় কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ কারণে নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল স্থগিত রাখা হয়েছে।

ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর উভয় পাড়ে বাস, ট্রাক, পণ্যবাহী কাভার্ড ভ্যানসহ ছোট ছোট শতাধিক যানবাহন আটকে পড়ে। এতে দীর্ঘ সময় ধরে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রীরা দুর্ভোগ পড়েন। পাশাপাশি পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেন।

নরসিংহপুর ও চাঁদপুর পাড়ের ফেরিঘাট এলাকায় ভোরের দিকে কুয়াশার ঘনত্ব আরও বেড়ে যাওয়ায় নদীর মাঝখানে কয়েক মিটার দূরের কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। শীতের মধ্যে অনেক চালককে রাতভর ফেরিঘাট এলাকায় অপেক্ষা করতে হয়েছে।

উল্লেখ্য, শরীয়তপুর–চাঁদপুর নৌপথটি দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম। প্রতিদিন হাজারো যাত্রী ও বিপুল পরিমাণ পণ্য এই রুটে চলাচল করে। শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে প্রায়ই ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে।

Related Topics

টপ নিউজ

ঘন কুয়াশা / ফেরি চলাচল / বিআইডব্লিউটিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
    বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • ছবি: টিবিএস
    আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

Related News

  • ১০ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
  • দেশের ৯ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, মাঝারী থেকে ঘন কুয়াশার সম্ভাবনা
  • মৌলভীবাজারে ঘন কুয়াশায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
  • ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে তিন বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ
  • অতি জোয়ারে প্লাবিত ইলিশা ফেরিঘাট, ভোলার ১০ নৌ-রুটে যান চলাচল বন্ধ

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

5
বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net