Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 16, 2026
নৌকার চেয়ারম্যান, বহিষ্কৃত দুই নেতা ফিরলেন বিএনপিতে

বাংলাদেশ

সাবিত আল হাসান, নারায়ণগঞ্জ
01 January, 2026, 08:25 pm
Last modified: 01 January, 2026, 08:43 pm

Related News

  • একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী
  • মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুক্রবার
  • বিএনপির বিরুদ্ধে গ্যাসের মূল্যবৃদ্ধি, সারের ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ এনসিপির
  • পরাজিত শক্তির কালো টাকায় অরাজকতা সৃষ্টির চক্রান্ত চলছে: রিজভী
  • নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন নিশ্চিতে মণ্ডপে মণ্ডপে পাহারার ব্যবস্থা করবে বিএনপি: যুগ্ম মহাসচিব খোকন

নৌকার চেয়ারম্যান, বহিষ্কৃত দুই নেতা ফিরলেন বিএনপিতে

বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদ বলেন, ‘কেন্দ্রীয় সিদ্ধান্তে মনিরুল আলম সেন্টু ও রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বহিষ্কারাদেশ তুলে নেয়া হয়েছে। তাদেরকে বিএনপির প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।’
সাবিত আল হাসান, নারায়ণগঞ্জ
01 January, 2026, 08:25 pm
Last modified: 01 January, 2026, 08:43 pm
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া বিএনপির দুই নেতা মনিরুল আলম সেন্টু এবং রিয়াদ মোহাম্মদ চৌধুরী। ছবি: টিবিএস

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। সেই সাথে দল থেকে বহিষ্কৃত আরেক বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাদের দুজনের বহিস্কারাদেশ প্রত্যাহার করে নেয়া হয়েছে। এনিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে নারায়ণগঞ্জ বিএনপিতে।

মনিরুল আলম সেন্টু ফতুল্লা থানা বিএনপির সাবেক সহসভাপতি। ২০১৮ সালের নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমানের নির্বাচনী প্রচারকাজে অংশ নেয়ার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর সেন্টু আওয়ামী লীগে যোগদান করেন। সবশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বিনা-প্রতিদ্বন্দ্বিতায়  পাশ করেন। জুলাই গণঅভ্যুত্থান চলাকালেও বিএনপি জামায়াতকে সন্ত্রাসী আখ্যা দিয়ে প্রতিহত করার ঘোষণা দিয়েছিলেন তিনি। ৫ আগস্টের পর একাধিক মামলার আসামী হন সেন্টু।

২০২৫ সালের ৫ জানুয়ারি দলে ফিরতে আবেদন করেন সেন্টু। সেই আবেদন প্রায় এক বছর পর গ্রহণ করে তাকে দলে ফিরিয়েছে বিএনপি।

অন্যদিকে জেলা বিএনপির সদস্য রিয়াদ মোহাম্মদ চৌধুরী গত বছরের ১৫ মে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হন এয়ারপোর্ট থেকে। ব্যবসায়ীর কাছে চাঁদাদাবির একটি ফোনকল ভাইরাল হবার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর থাইল্যান্ড পালিয়ে যাবার পথে তাকে গ্রেপ্তার করা হয়। চাঁদাবাজির অভিযোগে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করে। বহিষ্কারের সাতমাস পরে ফের তাকে দলে ফিরিয়েছে বিএনপি।

বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদ বলেন, 'কেন্দ্রীয় সিদ্ধান্তে মনিরুল আলম সেন্টু ও রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বহিষ্কারাদেশ তুলে নেয়া হয়েছে। তাদেরকে বিএনপির প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।'

Related Topics

টপ নিউজ

বিএনপি / বহিষ্কারাদেশ প্রত্যাহার / নারায়ণগঞ্জ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
    মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: এনডিটিভি
    বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
  • ছবি: টিবিএস
    ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন
  • মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। ছবি: রয়টার্স
    আগামী দুই বছর নিয়ে আমার আশঙ্কা: পল ক্রুগম্যান
  • ছবি: সংগৃহীত
    গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার

Related News

  • একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী
  • মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুক্রবার
  • বিএনপির বিরুদ্ধে গ্যাসের মূল্যবৃদ্ধি, সারের ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ এনসিপির
  • পরাজিত শক্তির কালো টাকায় অরাজকতা সৃষ্টির চক্রান্ত চলছে: রিজভী
  • নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন নিশ্চিতে মণ্ডপে মণ্ডপে পাহারার ব্যবস্থা করবে বিএনপি: যুগ্ম মহাসচিব খোকন

Most Read

1
ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশ

মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: এনডিটিভি
বিনোদন

বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

3
ছবি: টিবিএস
অর্থনীতি

ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও

4
ইলাস্ট্রেশন: টিবিএস
টপ নিউজ

জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন

5
মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। ছবি: রয়টার্স
মতামত

আগামী দুই বছর নিয়ে আমার আশঙ্কা: পল ক্রুগম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net