Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 09, 2026
নির্বাচনী হলফনামা: ববি হাজ্জাজের কোনো বাড়ি বা জমি নেই, স্ত্রীর রয়েছে ১২০ ভরি স্বর্ণ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 January, 2026, 02:25 pm
Last modified: 01 January, 2026, 02:25 pm

Related News

  • রাজধানীর জাপান গার্ডেন সিটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দুর্ভোগে ৩,০০০ বাসিন্দা
  • চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট
  • প্রাথমিক শিক্ষায় সংস্কারের ঘোষণা, আসছে নতুন কারিকুলাম ও শিক্ষক নীতিমালা
  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী

নির্বাচনী হলফনামা: ববি হাজ্জাজের কোনো বাড়ি বা জমি নেই, স্ত্রীর রয়েছে ১২০ ভরি স্বর্ণ

হলফনামা অনুযায়ী, ববি হাজ্জাজের নগদ এক কোটি ৫৬ লাখ ৯৩ হাজার ৮৭২ টাকা আছে এবং নিজের ৩৫ ভরি ও স্ত্রীর ১২০ ভরি স্বর্ণ রয়েছে।
টিবিএস রিপোর্ট
01 January, 2026, 02:25 pm
Last modified: 01 January, 2026, 02:25 pm
বিএনপিতে যোগ দেওয়া জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সাবেক চেয়ারম্যান ববি হাজ্জাজ। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে হলফনামা জমা দিয়েছেন সদ্য বিএনপিতে যোগ দেওয়া জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সাবেক চেয়ারম্যান ববি হাজ্জাজ। হলফনামায় বলেছেন, ববি হাজ্জাজের কোনো জমি, বাড়ি বা অ্যাপার্টমেন্ট নেই। তার স্ত্রীর রয়েছে ১২০ ভরি স্বর্ণ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি এ তথ্য দিয়েছেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এ তথ্য পাওয়া গেছে।

হলফনামায় উল্লেখ করা হয়, ববি হাজ্জাজ স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তার নামে কোনো মামলা নেই। হলফনামায় তিনি পেশা হিসেবে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা উল্লেখ করেছেন। 

এ ছাড়া তিনি ডেটকো প্রাইভেট কোম্পানির পরিচালক, জ্ঞানী আইটি লিমিটেডের ব্যবস্থা পরিচালক এবং ভেরিটাস একাডেমির ম্যানেজিং পার্টনার। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কোনো ঋণ নেই তার।

হলফনামা অনুযায়ী, তার হাতে নগদ এক কোটি ৫৬ লাখ ৯৩ হাজার ৮৭২ টাকা আছে। নিজের ৩৫ ভরি ও স্ত্রীর ১২০ ভরি স্বর্ণ রয়েছে। শেয়ার থেকে বছরে ৮৯ হাজার ৮৯৫ টাকা এবং পেশা থেকে ২৭ লাখ ৫৫ হাজার ৫২৯ টাকা আয় করেন। কোনো কৃষি জমি, বাড়ি নেই।

ব্যাংকে চার লাখ ৬৫ হাজার ৫৭৯ টাকা জমা আছে। স্ত্রীর নামে ব্যাংকে রয়েছে ১৪ লাখ ৫০ হাজার ৮৪৫ টাকা। হলফনামায় এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

একটি যৌথ ব্যবসা থেকে বছরে আয় ছয় লাখ ৯০ হাজার ৩৬৯ টাকা দেখিয়েছেন ববি হাজ্জাজ। ববি হাজ্জাজের সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানত বিনিয়োগ নেই। তবে স্ত্রীর আছে ১২ লাখ টাকা।

Related Topics

টপ নিউজ

ববি হাজ্জাজ / নির্বাচনী হলফনামা / সম্পদের বিবরণী / ত্রয়োদশ জাতীয় নির্বাচন / প্রার্থী / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচে বর্ণবাদবিরোধী বিশেষ ভঙ্গিরত অবস্থায় মিশরের কোচ হোসাম হাসান। ছবি: রয়টার্স
    মেসির সঙ্গে বাগবিতণ্ডার পর 'বর্ণবাদবিরোধী সাইন' দেখালেন মিশরের কোচ

Related News

  • রাজধানীর জাপান গার্ডেন সিটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দুর্ভোগে ৩,০০০ বাসিন্দা
  • চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট
  • প্রাথমিক শিক্ষায় সংস্কারের ঘোষণা, আসছে নতুন কারিকুলাম ও শিক্ষক নীতিমালা
  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আর্জেন্টিনার সঙ্গে ম্যাচে বর্ণবাদবিরোধী বিশেষ ভঙ্গিরত অবস্থায় মিশরের কোচ হোসাম হাসান। ছবি: রয়টার্স
খেলা

মেসির সঙ্গে বাগবিতণ্ডার পর 'বর্ণবাদবিরোধী সাইন' দেখালেন মিশরের কোচ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net