Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
৪৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: পিকে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 December, 2025, 04:30 pm
Last modified: 29 December, 2025, 04:28 pm

Related News

  • পি কে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ
  • দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট
  • ৫৩৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • সাবেক হাইকমিশনার সাঈদা মুনাসহ পরিবারের ৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

৪৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: পিকে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

দুদকের ভাষ্য অনুযায়ী, ঋণের নামে উত্তোলিত এই অর্থ পিকে হালদার গোষ্ঠী ধাপে ধাপে বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে আত্মসাৎ করে এবং অর্থের উৎস ও অবস্থান গোপন করে পাচার করে।
টিবিএস রিপোর্ট
29 December, 2025, 04:30 pm
Last modified: 29 December, 2025, 04:28 pm
পি কে হালদার। ছবি: সংগৃহীত

ঋণ জালিয়াতির মাধ্যমে ৪৪ কোটি টাকা আত্মসাৎ ও অর্থপাচারের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পিকে) হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৯ ডিসেম্বর) দুদকের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক তানজির আহমেদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের তদন্তে উঠে এসেছে, দিয়া শিপিং লিমিটেড নামে দেখানো প্রতিষ্ঠানটি বাস্তবে ভুয়া এবং বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। দিয়া শিপিং লিমিটেডের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক শিবপ্রসাদ ব্যানার্জি ২০১৪ সালের ১০ নভেম্বর ব্যবসা সম্প্রসারণের কথা বলে এফএএস (এফএএস) ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের কাছে ছয় বছর মেয়াদি ৪৪ কোটি টাকা স্বল্পসুদে ঋণের আবেদন করেন।

ওই ঋণের বিপরীতে গাজীপুরের কালিয়াকৈরের খালিশাজানি মৌজায় ৩৩২ শতক জমি জামানত হিসেবে দেখানো হয়। ঋণ অনুমোদনের আগে বি.ডি.এস অ্যাডজাস্টার্স নামের একটি সার্ভে প্রতিষ্ঠান জমিটির বাজারমূল্য ১২ কোটি ৬১ লাখ ৬০ হাজার টাকা এবং ফোর্সড ভ্যালু ১০ কোটি ২৯ লাখ ২০ হাজার টাকা নির্ধারণ করে।

তবে পরবর্তীতে ২০২৫ সালের ১৯ মার্চ একই জমির মূল্য মৃধা অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেড মাত্র ৮০ লাখ ২৭ হাজার ৫০০ টাকা এবং ফোর্সড ভ্যালু ৫৬ লাখ ১৯ হাজার ২৫০ টাকা নির্ধারণ করে। এতে জামানতের মূল্য নির্ধারণে গুরুতর অসঙ্গতি ধরা পড়ে।

দুদকের অভিযোগ অনুযায়ী, কোনো ধরনের যথাযথ যাচাই-বাছাই ছাড়াই কেবল গ্রাহকের দেওয়া কাগজপত্রের ওপর ভিত্তি করে ২০১৪ সালের ১৭ ডিসেম্বর ঋণ প্রস্তাব তৈরি করেন এফএএস ফাইন্যান্সের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল শাহরিয়ার।
পরে ২২ ডিসেম্বর অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের ১৬৩তম সভায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও পরিচালকরা উপস্থিত থেকে ঋণ প্রস্তাব অনুমোদন করেন।

তদন্তে দেখা যায়, অনুমোদিত ঋণের মধ্যে ৪২ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের তিনটি চেকের মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বনশ্রী শাখায় রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের হিসাবে স্থানান্তর করা হয়। পরে ওই অর্থ বাংলাদেশ ব্যাংকের চেকের মাধ্যমে বিভিন্ন হিসাবে সরিয়ে নেওয়া হয়।

অবশিষ্ট ২ কোটি টাকা সাউথইস্ট ব্যাংক ও প্রাইম ব্যাংকের মাধ্যমে দিয়া অয়েল লিমিটেড, ইটা অ্যান্ড টাইলস লিমিটেড এবং এমএসটি মেরিন সার্ভিসেস অ্যান্ড ট্রেডার্স লিমিটেডের হিসাবে স্থানান্তর করা হয়।

দুদকের ভাষ্য অনুযায়ী, ঋণের নামে উত্তোলিত এই অর্থ পিকে হালদার গোষ্ঠী ধাপে ধাপে বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে আত্মসাৎ করে এবং অর্থের উৎস ও অবস্থান গোপন করে পাচার করে।

এই ঘটনায় দিয়া শিপিং লিমিটেডের মালিকপক্ষ, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পরিচালক, সাবেক ব্যবস্থাপনা পরিচালক, সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানির পরিচালক ও একটি সার্ভে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীসহ মোট ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে।

অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ৪০৯, ৪২০, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ আনা হয়েছে।

Related Topics

টপ নিউজ

পিকে হালদার / দুদক / চার্জশিট / ঋণ জালিয়াতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • পি কে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ
  • দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট
  • ৫৩৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • সাবেক হাইকমিশনার সাঈদা মুনাসহ পরিবারের ৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net