Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
সিইসির সাথে বৈঠক: মনোনয়নপত্রে সন্তানের সম্পদের হিসাব নিয়ে বিভ্রান্তি দূর করার দাবি বিএনপির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 December, 2025, 05:05 pm
Last modified: 28 December, 2025, 05:21 pm

Related News

  • দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা এনসিপির, নেই গোপালগঞ্জ
  • বিদেশি মাকড়সা কিংবা সাপ কেন আনা হচ্ছে বাংলাদেশে?
  • গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে তারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে: নাহিদ
  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
  • মেটার নীতিমালায় নিষেধাজ্ঞা থাকলেও বাংলাদেশের ১৩ এমপিকে ফেসবুকে আয়ের সুযোগ দেওয়া হচ্ছে!

সিইসির সাথে বৈঠক: মনোনয়নপত্রে সন্তানের সম্পদের হিসাব নিয়ে বিভ্রান্তি দূর করার দাবি বিএনপির

তিনি জানান, বিষয়টি ছোট মনে হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নিয়ে অনেকেই সমস্যায় পড়ছেন। অনেক প্রার্থীর সন্তান এখনও উপার্জনক্ষম নন, অনেকে দেশের বাইরে থাকেন কিংবা আলাদাভাবে নিজেরা ট্যাক্স জমা দেন।
টিবিএস রিপোর্ট
28 December, 2025, 05:05 pm
Last modified: 28 December, 2025, 05:21 pm
ছবি: সংগৃহীত

আরপিও'তে (গণপ্রতিনিধিত্ব আদেশ) উল্লেখ না থাকলেও মনোনয়নপত্র জমার ক্ষেত্রে সন্তানের সম্পদের হিসাব প্রদানের বাধ্যবাধকতা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বিএনপি। একই সঙ্গে নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার ও অপপ্রচারের বিরুদ্ধে কমিশনের জোরালো পদক্ষেপ দাবি করেছে দলটি।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের এসব কথা জানান। 

বিএনপির এই প্রতিনিধি দলে আরও ছিলেন সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ ও মো. জকরিয়া। উল্লেখ্য, সোমবার (২৯ ডিসেম্বর) ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়।

মনোনয়নপত্র জমার ক্ষেত্রে সন্তানের সম্পদের হিসাব প্রদানের বিষয়ে নজরুল ইসলাম খান জানান, বিষয়টি ছোট মনে হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নিয়ে অনেকেই সমস্যায় পড়ছেন। অনেক প্রার্থীর সন্তান এখনও উপার্জনক্ষম নন, অনেকে দেশের বাইরে থাকেন কিংবা আলাদাভাবে নিজেরা ট্যাক্স জমা দেন।

তিনি আরও বলেন, 'এ বিষয় নিয়ে একটা জটিলতা হয়েছে। এটা নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছি, যেন দ্রুত স্পষ্ট করা হয়। তা না হলে সঙ্গত কারণে সমস্যার সৃষ্টি হবে। কমিশন এ ব্যাপারে একমত হয়ে জানিয়েছে, তারা নির্ভরশীল সন্তানের তথ্য দিতে বলেছে। ব্যাপারটা কনফিউজিং, এ নিয়ে কমিশন ব্যাখ্যা দেবেন, সমস্যা দূর হয়ে যাবে।' এই স্পষ্টীকরণ সব দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের উপকারে আসবে বলে তিনি মন্তব্য করেন।

বৈঠকে নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যমে এআই-এর অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় বলে জানান নজরুল ইসলাম খান। তিনি জানান, প্রযুক্তির অপপ্রয়োগের বিরুদ্ধে ইসি যেন কঠোর ভূমিকা নেয় এমন দাবি করা হয়েছে বিএনপির পক্ষ থেকে।

এনসিপি-জামায়াত জোটের বিষয়ে এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, 'এনসিপি-জামায়াত জোটের বিষয়টি তাদের দলীয় সিদ্ধান্ত, আদর্শ অনুযায়ী অন্যদলের সাথে জোট করা রাজনৈতিক অধিকার। তবে ঘোষিত আদর্শের সাথে এনসিপির বর্তমান সিদ্ধান্ত যায় না।'

দলছুট নেতারা বিএনপির সঙ্গে যোগাযোগ করছেন কি না, এমন প্রশ্নের উত্তরে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, 'এ ব্যাপারে আমি কিছু বলতে পারব না।'

এনসিপির সঙ্গে কোনো আদর্শিক বিরোধ দেখছেন কি না, এর জবাবে তিনি বলেন, 'আমরা মনে করি, সবাই দেশপ্রেমিক রাজনৈতিক দল। আমরা বিশ্বাস করি গণতন্ত্রে, দেশের উন্নয়নে। তবে সব ব্যাপারে একমত হলে তো সবাই এক দল করতাম। তাহলে আলাদা দল থাকতাম না।'

ঢাকায় জামায়াতের সমাবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আগামী ৩ জানুয়ারী ঢাকাতে জামায়াতে ইসলামীর সমাবেশ। এটায় নির্বাচনী আচরনবিধি লঙ্ঘিত হচ্ছে কি না তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের।'

Related Topics

টপ নিউজ

নজরুল ইসলাম খান / বিএনপি / এনসিপি / ইসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি বিভার। ছবি: সিবিসি
    বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
    কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

Related News

  • দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা এনসিপির, নেই গোপালগঞ্জ
  • বিদেশি মাকড়সা কিংবা সাপ কেন আনা হচ্ছে বাংলাদেশে?
  • গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে তারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে: নাহিদ
  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
  • মেটার নীতিমালায় নিষেধাজ্ঞা থাকলেও বাংলাদেশের ১৩ এমপিকে ফেসবুকে আয়ের সুযোগ দেওয়া হচ্ছে!

Most Read

1
একটি বিভার। ছবি: সিবিসি
আন্তর্জাতিক

বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর

2
কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন

3
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

4
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

5
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

6
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net