জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত রূপায়ন টাওয়ারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।
দলের যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়, এ সভায় উপস্থিত থাকবেন এনসিপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে রোববার বিকেলে ঢাকা জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জামায়াতে ইসলামীর আট দলের জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতায় এনসিপির যুক্ত হওয়ার কথা জানান।
তবে এই জোটের বিরোধিতা করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে ৩০ জন নেতা স্মারকলিপি দিয়েছিলেন। একাধিক নেতা পদত্যাগও করেছেন।
