Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
আজ পদত্যাগ করতে পারেন আসিফ মাহমুদ, নিশ্চিত নন মাহফুজ আলম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 December, 2025, 11:00 am
Last modified: 10 December, 2025, 11:24 am

Related News

  • ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ, আসন শূন্য ঘোষণা
  • রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ
  • দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট
  • ‘নৌকা’ প্রতীক স্থগিত করল ইসি, একক প্রার্থীর ক্ষেত্রে যুক্ত হলো ‘না’ প্রতীক

আজ পদত্যাগ করতে পারেন আসিফ মাহমুদ, নিশ্চিত নন মাহফুজ আলম

আজ বিকেল ৩টায় স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সেখানে অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগের ঘোষণা দিতে পারেন তিনি। 
টিবিএস রিপোর্ট
10 December, 2025, 11:00 am
Last modified: 10 December, 2025, 11:24 am
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য তফসিল ঘোষণার আগমুহূর্তে অন্তবর্তীকালীন সরকার থেকে আজ বুধবার (১০ ডিসেম্বর) পদত্যাগ করার ঘোষণা দিতে পারেন ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে যোগ দেওয়া স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তবে সরকারে থাকা আরেক ছাত্র প্রতিনিধি ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে আজ বুধবার বা আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বিকেল ৪টায় তফসিল রেকর্ড করতে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে ডেকেছে ইসি। 

তার আগে আজ বিকেল ৩টায় স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সেখানে অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগের ঘোষণা দিতে পারেন তিনি। 

এর আগে আসিফ মাহমুদ ঢাকা-১০ আসনে নির্বাচন করার আগ্রহের কথা বলেছেন। তার জন্য ওই নির্বাচনী এলাকায় ভোটার হওয়ার আবেদনও করেছেন তিনি। আসনটিতে বিএনপি ইতোমধ্যে দলটির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে মনোনয়ন দিয়েছে।  

নির্বাচনের আগে বিএনপির তরফ থেকে বার বার সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করার প্রেক্ষিতে সরকারের উচ্চ পর্যায় থেকে দুই ছাত্র উপদেষ্টাকে মধ্য সেপ্টেম্বরের মধ্যে পদত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছিল বলে জানা গেছে। তবে তারা এতে আগ্রহী না হওয়ায় সম্প্রতি তাদেরকে আবারও সরকারের উচ্চ পর্যায় থেকে পদত্যাগ করার পরামর্শ দেওয়া হয়।

Related Topics

টপ নিউজ

পদত্যাগ / আসিফ মাহমুদ / মাহফুজ আলম / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের
  • ছবি: পিএমও
    যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র গ্রহণ, আসন শূন্য ঘোষণা
  • রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ
  • দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট
  • ‘নৌকা’ প্রতীক স্থগিত করল ইসি, একক প্রার্থীর ক্ষেত্রে যুক্ত হলো ‘না’ প্রতীক

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

2
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

6
ছবি: পিএমও
বাংলাদেশ

যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net