Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
কুষ্টিয়ায় ১৯৬ অবৈধ ইটভাটা চলছেই, কৃষিজমি ধ্বংস–কাঠ পোড়ানোয় পরিবেশ বিপর্যয়

বাংলাদেশ

এ.জে. সুজন, কুষ্টিয়া থেকে
03 December, 2025, 07:20 pm
Last modified: 03 December, 2025, 07:26 pm

Related News

  • কুষ্টিয়ার মিরপুরে এক রাতে ৩ সরকারি দপ্তরে চুরি
  • কুষ্টিয়ায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
  • কুষ্টিয়ায় পার্ক থেকে মহাবিপন্ন ঘড়িয়াল ও তিনটি কচ্ছপ উদ্ধার
  • কুষ্টিয়ায় চার নির্বাচনি আসনের তিনটিতে জামায়াত, একটিতে বিএনপির বিজয়
  • উৎসবের আমেজে কুষ্টিয়ার চারটি আসনে ভোটগ্রহণ সম্পন্ন

কুষ্টিয়ায় ১৯৬ অবৈধ ইটভাটা চলছেই, কৃষিজমি ধ্বংস–কাঠ পোড়ানোয় পরিবেশ বিপর্যয়

স্থানীয়দের অভিযোগ, সরকারের নিয়ম অনুযায়ী কৃষিজমি নষ্ট করে ইটভাটা স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ জেলায় প্রতিটি ভাটার জন্য কমপক্ষে তিন থেকে চার একর উর্বর জমি নষ্ট করা হয়েছে।
এ.জে. সুজন, কুষ্টিয়া থেকে
03 December, 2025, 07:20 pm
Last modified: 03 December, 2025, 07:26 pm
ছবি: নূর-এ-আলম/ টিবিএস

কুষ্টিয়ায় সরকারি নীতিমালা উপেক্ষা করে অবৈধভাবে গড়ে উঠেছে বিপুল সংখ্যক ইটভাটা। পরিবেশগত ছাড়পত্র না থাকলেও অনেক ভাটামালিক প্রশাসনকে 'ম্যানেজ' করে দাপটের সঙ্গে ভাটা চালিয়ে যাচ্ছেন। এর ফলে নষ্ট হচ্ছে কৃষিজমি, উজাড় হচ্ছে বনসম্পদ এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় জনজীবন।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, জেলার ছয় উপজেলার ২১৩টি ইটভাটার মধ্যে বৈধ পরিবেশ ছাড়পত্র রয়েছে মাত্র ১৭টির। বাকি ১৯৬টি ভাটা সম্পূর্ণ অবৈধভাবে পরিচালিত হচ্ছে। বৈধ ভাটার মধ্যে ভেড়ামারায় ৩টি, দৌলতপুরে ১টি, কুমারখালীতে ৯টি এবং খোকসায় ৪টি। কুষ্টিয়া সদর ও মিরপুর উপজেলায় নেই একটিও বৈধ ইটভাটা।

এর মধ্যে ২১টি ভাটার মালিক হাইকোর্টে রিট করায়, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারবে না বলে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সরকারের নিয়ম অনুযায়ী কৃষিজমি নষ্ট করে ইটভাটা স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ জেলায় প্রতিটি ভাটার জন্য কমপক্ষে তিন থেকে চার একর উর্বর জমি নষ্ট করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও মৌসুম শুরুর আগেই কৃষিজমি ও নদীর পলি মাটি কেটে নতুন ইট প্রস্তুত করছে ভাটাগুলো। এতে কমছে খাদ্যশস্য উৎপাদন, হুমকিতে পড়ছে কৃষি ও পরিবেশ।

কৃষক আফজাল হোসেন বলেন, "ইটভাটার কারণে আমাদের জমি নষ্ট হচ্ছে। কাঠ পুড়িয়ে গাছপালা উজাড় করছে। ভাটার ধোঁয়া ও ছাই ফসল এবং মানুষের স্বাস্থ্যের ক্ষতি করছে।"

নাম প্রকাশ না করার শর্তে একজন বৈধ ভাটামালিক বলেন, "ভাটা মালিক সমিতির শক্তিশালী সিন্ডিকেট, তদবির এবং অর্থবিত্তের প্রভাবে প্রশাসন কঠোর ব্যবস্থা নিতে পারে না। আবার অনেকে হাইকোর্টে রিট করে জটিলতা তৈরি করেছে।"

পরিবেশ গবেষক গৌতম কুমার রায় বলেন, "দেশের প্রায় ১০ হাজার ইটভাটার মধ্যে ৪ হাজারই অবৈধ। এসব ভাটায় গড়ে ৯৫ শতাংশ কাঠ পোড়ানো হয়, যা বছরে ২৫০ লাখ মেট্রিক টন কাঠ ধ্বংস করে। এতে মাটির উর্বরতা, বায়ুর মান ও পরিবেশ—সব দিক থেকেই ভয়াবহ ক্ষতি হচ্ছে।" তাঁর মতে, ইটভাটার বিকল্প হিসেবে ব্লক ইট এখন সময়ের দাবি।

কুষ্টিয়া ইটভাটা মালিক সমিতির একাংশের সাধারণ সম্পাদক শাহীন আলী দাবি করেন, তাদের নিয়ন্ত্রণে থাকা ৭৩টি ভাটার মধ্যে কয়েকটি ছাড়া সবাই কয়লা ব্যবহার করে। তবে পরিবেশ ছাড়পত্র প্রসঙ্গে তিনি বলেন, "বাংলাদেশের কারোই পরিবেশ ছাড়পত্র নেই। আমরা নিয়মিত সরকারকে রাজস্ব দিচ্ছি। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ফ্যাসিস্ট হাসিনার আমল থেকেই বন্ধ।"

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক মো. ইমদাদুল হক জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সব ভাটায় অভিযান চালানো হবে।

জেলা প্রশাসনের অভিযান চলাকালীন একটি ইটভাটায় মজুদ করা কাঠ দেখা যাচ্ছে। ছবি: টিবিএস

তবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "পর্যায়ক্রমে সব অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে।" কবে নাগাদ এই অভিযান শেষ হবে এমন প্রশ্ন এড়িয়ে তিনি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলতে বলেন।

কুষ্টিয়ার কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর অবৈধ ইটভাটার যে ভয়াবহ প্রভাব পড়ছে, তা রোধে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি তুলছেন স্থানীয়রা।

Related Topics

টপ নিউজ

অবৈধ ইটভাটা / কুষ্টিয়া / পরিবেশ বিপর্যয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
    'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ছবি: সংগৃহীত
    মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

Related News

  • কুষ্টিয়ার মিরপুরে এক রাতে ৩ সরকারি দপ্তরে চুরি
  • কুষ্টিয়ায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
  • কুষ্টিয়ায় পার্ক থেকে মহাবিপন্ন ঘড়িয়াল ও তিনটি কচ্ছপ উদ্ধার
  • কুষ্টিয়ায় চার নির্বাচনি আসনের তিনটিতে জামায়াত, একটিতে বিএনপির বিজয়
  • উৎসবের আমেজে কুষ্টিয়ার চারটি আসনে ভোটগ্রহণ সম্পন্ন

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

3
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 

4
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net