Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
বিলুপ্তপ্রায় শুশুক ধরে ভিডিও, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 October, 2025, 10:20 pm
Last modified: 30 October, 2025, 10:49 pm

Related News

  • কুষ্টিয়ায় দরবার শরীফের খাদেমের ওপর হামলা, থানায় অভিযোগ
  • কুষ্টিয়ায় পীর শামীম হত্যা: রাজশাহী থেকে আরেক আসামি গ্রেপ্তার
  • কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ২০
  • কুষ্টিয়ায় পীর হত্যা: জামায়াত নেতা খাজা আহমেদকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কুষ্টিয়ায় পীর হত্যা: মামলা করবে না পরিবার, দুই দিনে আটক হয়নি কেউ

বিলুপ্তপ্রায় শুশুক ধরে ভিডিও, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

গতকাল বুধবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে বনবিভাগসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া, রাজবাড়ী ও খোকসা উপজেলার বনবিভাগের কর্মকর্তারা অভিযানে যান এবং ঘটনার অনুসন্ধান করেন।
টিবিএস রিপোর্ট
30 October, 2025, 10:20 pm
Last modified: 30 October, 2025, 10:49 pm
ছবি: টিবিএস

কুষ্টিয়ায় বিলুপ্তপ্রায় জলজ প্রাণী শুশুক ধরে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত কনটেন্ট ক্রিয়েটর সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে খোকসা উপজেলা চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ দুপুরে কুষ্টিয়া, খোকসা ও রাজবাড়ী বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শেষে খোকসা থানায় এজাহার দায়ের করেন। অভিযোগের পরপরই পুলিশ অভিযান চালিয়ে রাতে সাদ্দাম হোসেনকে আটক করে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মইনুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ৩৭ ও ৪১ ধারায় সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে, পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।'

ছবি: টিবিএস

জানা গেছে, সাদ্দাম হোসেন নামের একটি ফেসবুক পেজ থেকে গত মঙ্গলবার (২৮ অক্টোবর) ২৮ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি কাঁধে একটি মৃত শুশুক নিয়ে দৌড়ে এসে বলেন, 'পাইছিরে পাইছি, এই শালার হারামির বাচ্চা পদ্মা নদীতে আইসা সব ইলিশ খায়া ফেলছে, মানুষজন কোনো ইলিশ পাইতেছে না, তাই ধরিয়া আনছি।' মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হলে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এর আগেও একই ফেসবুক পেজ থেকে পদ্মা নদীর বিরল প্রজাতির মাছ ও জলজ প্রাণী ধরে তৈরি করা একাধিক ভিডিও পোস্ট করা হয়েছিল বলে জানা গেছে।

গতকাল বুধবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে বনবিভাগসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া, রাজবাড়ী ও খোকসা উপজেলার বনবিভাগের কর্মকর্তারা অভিযানে যান এবং ঘটনার অনুসন্ধান করেন।

বিলুপ্তপ্রায় শুশুক ধরে ভিডিও, বনবিভাগের অভিযান, আইনগত ব্যবস্থা

ভিডিও প্রকাশকারী সাদ্দাম হোসেন (২৮) কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নতুন সেনগ্রামের বাসিন্দা। তিনি বলেন, 'বন বিভাগের কর্মকর্তারা এসেছিলেন, আমি তাদের সব ব্যাখ্যা দিয়েছি। শুশুকটি আমি জেলেদের কাছ থেকে নিয়েছিলাম, ভিডিও করে আবার তাদের ফিরিয়ে দিয়েছি।' আশেপাশের লোকেরাও বিষয়টি নিশ্চিত করেছে।

বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল আলম বলেন, 'বিষয়টি তদন্তে আমরা টিম পাঠিয়েছি। পরে খোকসা ও রাজবাড়ী থেকেও কর্মকর্তারা গিয়েছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, শুশুকটি মৃত অবস্থায় জেলেরা উদ্ধার করে। ভ্যানে রাজবাড়ীতে নেওয়ার পথে সাদ্দাম ভিডিও ধারণ করে ফেসবুকে প্রকাশ করে। বন্যপ্রাণী নিয়ে ভিডিও তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করাও আইনের আওতায় অপরাধ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

Related Topics

টপ নিউজ

শুশুক / বন্যপ্রাণি সংরক্ষণ / বনবিভাগ / কুষ্টিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • কুষ্টিয়ায় দরবার শরীফের খাদেমের ওপর হামলা, থানায় অভিযোগ
  • কুষ্টিয়ায় পীর শামীম হত্যা: রাজশাহী থেকে আরেক আসামি গ্রেপ্তার
  • কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ২০
  • কুষ্টিয়ায় পীর হত্যা: জামায়াত নেতা খাজা আহমেদকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কুষ্টিয়ায় পীর হত্যা: মামলা করবে না পরিবার, দুই দিনে আটক হয়নি কেউ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net