Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
নারী শিক্ষার্থীর পোশাক নিয়ে মন্তব্য, ইবি শিক্ষার্থীর প্রতিবাদ আলোচনায়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 October, 2025, 09:55 pm
Last modified: 30 October, 2025, 10:07 pm

Related News

  • কলেজে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, কিন্তু পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে
  • কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: ৩ দিন পর মামলা, আসামিদের নাম দিতে না দেওয়ার অভিযোগ
  • কুষ্টিয়ায় দুর্গাপূজার আগে মন্দিরে ভাঙচুর, ক্ষতিগ্রস্ত ৩ প্রতিমা
  • কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: ৪ ঘণ্টা থানায়, তবুও মামলা নেয়নি পুলিশ
  • কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

নারী শিক্ষার্থীর পোশাক নিয়ে মন্তব্য, ইবি শিক্ষার্থীর প্রতিবাদ আলোচনায়

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় হলো মুক্তচিন্তা ও জ্ঞানের কেন্দ্র। সেখানে পোশাকের স্বাধীনতায় হস্তক্ষেপ করা অনৈতিক ও অগ্রহণযোগ্য। কোনো শিক্ষকই নারী শিক্ষার্থীর পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারেন না।
টিবিএস রিপোর্ট
30 October, 2025, 09:55 pm
Last modified: 30 October, 2025, 10:07 pm
ছবি: টিবিএস

নারী শিক্ষার্থীর পোশাক ও নিহত শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অভিযুক্ত শিক্ষক বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দীন মিঝি।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। 

দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মী অংশ নেন। কর্মসূচি শেষে দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে তাকে স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় হলো মুক্তচিন্তা ও জ্ঞানের কেন্দ্র। সেখানে পোশাকের স্বাধীনতায় হস্তক্ষেপ করা অনৈতিক ও অগ্রহণযোগ্য। কোনো শিক্ষকই নারী শিক্ষার্থীর পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারেন না। তারা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহত শিক্ষার্থী সাজিদের হত্যার দ্রুত বিচার দাবি করেন।

ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জারিন তাসনিম পুষ্প বলেন, 'আপনি বলেছেন, আমার হাতে কেন মাইক দেওয়া হলো! কিন্তু আমি জানতে চাই, কেন ১০৪ দিন পরও আমাদের কথা বলতে হচ্ছে? আমার ভাইকে হত্যা করা হয়েছে, আমি বিচার চাই। আমাকে নিয়ে কটূক্তি করে আপনি আমাদের আন্দোলনকে হেয় করেছেন। প্রশাসনকে অবশ্যই আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।'

স্মারকলিপিতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, সাজিদ হত্যার ১০৪ দিন পার হলেও এখনো কোনো আসামি গ্রেফতার হয়নি, বিচার প্রক্রিয়া অনিশ্চিত। এর মধ্যে অধ্যাপক নাছির উদ্দীন মিঝি নিহত সাজিদকে নিয়ে 'কোথাকার কোন মৃত পোলা, যাই হোক সে তো চইলাই গেছে'—এমন হেয় প্রতিপন্নমূলক মন্তব্য করেছেন। পাশাপাশি নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে কটূক্তি করে শিক্ষক হিসেবে নৈতিক সীমা লঙ্ঘন করেছেন তিনি।

এর আগে সকাল ১০টায় সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. নাছির উদ্দীন মিঝি প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। তিনি বলেন, 'আমি বিভাগীয় সভাপতি হিসেবে সাজিদের বিচার দাবিতে আন্দোলন করেছি এবং প্রশাসনিকভাবে বিষয়টি এগিয়ে নিয়েছি। কিন্তু এক শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে গিয়ে শব্দ চয়নে ভুল হয়েছে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।'

স্মারকলিপি গ্রহণ করে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, 'কোনো শিক্ষক যদি শিক্ষার্থীকে অপমান করে থাকেন, আমি তার জন্য দুঃখ প্রকাশ করছি। কথা বলার অধিকার আছে, কিন্তু কাউকে অপমান করার অধিকার নেই। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগপত্র পেলে প্রশাসন যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।'

উল্লেখ্য, গত ১৭ জুলাই বিকেলে শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়।

ভিসেরা রিপোর্টে জানা যায়, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনার বিচার দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন।

সম্প্রতি অধ্যাপক নাছির উদ্দীনের নারী শিক্ষার্থীদের নিয়ে করা মন্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

Related Topics

টপ নিউজ

ইসলামী বিশ্বদ্যালয় / প্রতিবাদ / নারী শিক্ষার্থী / কুষ্টিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
    সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: রয়টার্স
    ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
    দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • কলেজে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, কিন্তু পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে
  • কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: ৩ দিন পর মামলা, আসামিদের নাম দিতে না দেওয়ার অভিযোগ
  • কুষ্টিয়ায় দুর্গাপূজার আগে মন্দিরে ভাঙচুর, ক্ষতিগ্রস্ত ৩ প্রতিমা
  • কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: ৪ ঘণ্টা থানায়, তবুও মামলা নেয়নি পুলিশ
  • কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

Most Read

1
সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
বাংলাদেশ

সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

3
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা

5
ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
আন্তর্জাতিক

দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net