Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
শতবর্ষী রেলস্টেশন চালু রাখাসহ ৭ দফা দাবিতে কুষ্টিয়ায় রেলস্টেশন অবরোধ, দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

বাংলাদেশ

এজে সুজন
15 December, 2025, 03:15 pm
Last modified: 15 December, 2025, 03:19 pm

Related News

  • কুষ্টিয়ার মিরপুরে এক রাতে ৩ সরকারি দপ্তরে চুরি
  • কুষ্টিয়ায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
  • সালমান ও আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার আগে মিরপুরে ‘জুলাই যোদ্ধা’র ওপর হামলার অভিযোগ
  • প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষে ১৮ মাস পর পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সামরিক স্থাপনা মেরামত ও শক্তিশালী করছে ইরান

শতবর্ষী রেলস্টেশন চালু রাখাসহ ৭ দফা দাবিতে কুষ্টিয়ায় রেলস্টেশন অবরোধ, দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

বিক্ষোভকারীরা জানান, শতবর্ষী মিরপুর রেলস্টেশন চালু হওয়ার পর দীর্ঘদিনেও উল্লেখযোগ্য কোনো সংস্কার কাজ হয়নি।
এজে সুজন
15 December, 2025, 03:15 pm
Last modified: 15 December, 2025, 03:19 pm
৭ দফা দাবিতে কুষ্টিয়ায় রেলপথ অবরোধ। ছবি: টিবিএস

কুষ্টিয়ার মিরপুরে শতবর্ষী রেলস্টেশন চালু রাখা, অবকাঠামোগত উন্নয়ন, স্টেশন মাস্টারের পদায়নসহ সাত দফা দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মিরপুর উপজেলা উন্নয়ন কমিটির উদ্যোগে মিরপুর রেলওয়ে স্টেশনে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় আন্দোলনকারীরা রেললাইনের ওপর শুয়ে পড়ে প্রতিবাদ জানান। দুপুর ১২টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।

অবরোধের কারণে খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস এবং রাজশাহী থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। এতে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফলে সিডিউল বিপর্যয়ের পাশাপাশি যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম ঘটনাস্থলে এসে সাত দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেন। তবে প্রথমে আন্দোলনকারীরা এই আশ্বাস প্রত্যাখ্যান করেন। পরে রেলওয়ে কর্তৃপক্ষ দাবিগুলো বিবেচনায় নেওয়ার আশ্বাস দিলে দুপুর ১২টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।

বিক্ষোভকারীরা জানান, শতবর্ষী মিরপুর রেলস্টেশন চালু হওয়ার পর দীর্ঘদিনেও উল্লেখযোগ্য কোনো সংস্কার কাজ হয়নি। স্টেশনের অবকাঠামো অত্যন্ত জরাজীর্ণ, নেই স্থায়ী স্টেশন মাস্টারসহ প্রয়োজনীয় জনবল। এসব কারণে যাত্রীসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে স্টেশনসংলগ্ন ও পার্শ্ববর্তী এলাকার প্রায় ১৫ লাখ মানুষ নিয়মিত রেলসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বারবার দাবি জানানো হলেও রেলওয়ে কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেয়নি বলেও অভিযোগ করেন তারা।

দুই ঘণ্টাব্যাপী কর্মসূচি শেষে অবরোধ প্রত্যাহার করা হলে ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এই কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Related Topics

টপ নিউজ

কুষ্টিয়া / মিরপুর / রেলস্টেশন / শতবর্ষী / মেরামত / সংস্কার কার্যক্রম / অবরোধ / ট্রেন চলাচল বন্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা
  • দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
    ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

Related News

  • কুষ্টিয়ার মিরপুরে এক রাতে ৩ সরকারি দপ্তরে চুরি
  • কুষ্টিয়ায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
  • সালমান ও আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার আগে মিরপুরে ‘জুলাই যোদ্ধা’র ওপর হামলার অভিযোগ
  • প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষে ১৮ মাস পর পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সামরিক স্থাপনা মেরামত ও শক্তিশালী করছে ইরান

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

3
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

4
যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা

5
দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net