Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
অবশেষে ট্রানশিপমেন্টের আওতায় ভুটানের পণ্য প্রবেশের অনুমোদন ভারতের; প্রথম চালান বুড়িমারী ছেড়েছে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 December, 2025, 05:55 pm
Last modified: 01 December, 2025, 06:08 pm

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের
  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক

অবশেষে ট্রানশিপমেন্টের আওতায় ভুটানের পণ্য প্রবেশের অনুমোদন ভারতের; প্রথম চালান বুড়িমারী ছেড়েছে

বন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, ভারতের অনুমোদন না থাকায় গত ২৮ নভেম্বর থেকে বুড়িমারী বন্দরে ভুটানের ট্রানশিপমেন্টের পরীক্ষামূলক চালানটি অবস্থান করছিল। আজ অনুমোদন পাওয়ায় কাস্টমসের প্রক্রিয়া শেষে ট্রাকটি ভুটানের উদ্দেশে বাংলাদেশ থেকে ছেড়ে গেছে।
টিবিএস রিপোর্ট
01 December, 2025, 05:55 pm
Last modified: 01 December, 2025, 06:08 pm
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে ভুটানের পরীক্ষামূলক ট্রানশিপমেন্ট পণ্যবাহী কনটেইনার। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সড়কপথ ব্যবহার করে ভারতের ভেতর দিয়ে ভুটানের ট্রানশিপমেন্টের পণ্য পাঠানোর অনুমোদন দিয়েছে ভারত। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে ভারতের অনুমোদন পাওয়ার পর বিকালেই বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরে কাস্টমসের প্রক্রিয়া শেষ করে কন্টেইনারবাহী ট্রাকটি ভুটানের উদ্দেশে ছেড়ে গেছে।

বন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মাহমুদুল হাসান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, '২৮ নভেম্বর ভুটানের ট্রানশিপমেন্টের পরীক্ষামূলক চালানটি বুড়িমারী বন্দরে পৌঁছায়। কিন্তু ভারতের অনুমোদন না থাকায় ১ ডিসেম্বর পর্যন্ত এটি বন্দরে অবস্থান করেছে। আজ দুপুরের পরে অনুমোদন পাওয়ায় আমরা কাস্টমসের প্রক্রিয়া শেষ করেছি। ট্রাকটি ভুটানের উদ্দেশে বাংলাদেশ থেকে ছেড়ে গেছে।'

তিনি আরও বলেন, 'এটি ট্রানশিপমেন্টের প্রথম চালান। এখন থেকে অন্যান্য চালানও নিয়মিতভাবে যাবে।'

স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান টিবিএসকে বলেন, 'ভারতের বন্দরের অনুমোদনের অপেক্ষায় ছিল ভুটানের ট্রানশিপমেন্ট চালান। ভারতের বন্দর কর্তৃপক্ষ অনুমোদন দেওয়ার পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে ভুটানের পণ্যবাহী ট্রাকটি ছেড়ে দেওয়া হয়েছে।'

২০২৩ সালের ২২ মার্চ বাংলাদেশ ও ভুটানের মধ্যে একটি প্রটোকল চুক্তি সই হয়। এর এক বছর পর ২০২৪ সালের এপ্রিলে ভুটানে আয়োজিত দুই দেশের বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়—বাংলাদেশের সমুদ্রবন্দর ও সড়কপথ এবং ভারতের সড়কপথ ব্যবহার করে ভুটানে পরীক্ষামূলকভাবে দুটি ট্রানশিপমেন্ট চালান পাঠানো হবে।

তারই অংশ হিসেবে ভুটানের আমদানিকারক থাইল্যান্ডের ব্যাংকক থেকে পণ্য আমদানি করে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে খালাস করে সড়ক পথে ভুটানের নিয়ে যাচ্ছিল। থাইল্যান্ডের ল্যাম চ্যাবাং বন্দর থেকে পাঠানো ওই চালান ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম সমুদ্রবন্দরে এসে পৌঁছায়। এরপর গত ২৮ নভেম্বর বুড়িমারীর স্থলবন্দরের ইয়ার্ডে কনটেইনারটি আনা হয়।

কিন্তু বাংলাদেশ থেকে সড়কপথে ভারত হয়ে ভুটানে এসব ট্রানশিপমেন্টের পণ্য যেতে প্রয়োজনীয় অনুমোদন ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষ তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে পায়নি। ফলে সেখানেই পড়ে ছিল ভুটানের ট্রানশিপমেন্টের পণ্য।

জানা গেছে, ভুটানের আমদানিকারক প্রতিষ্ঠান আবিত ট্রেডিং এই চালানে ছয় ধরনের পণ্য- ফলের জুস, জেলি, শুকনা ফল, লিচু ফ্লেভারের ক্যান্ডি ও শ্যাম্পু আমদানি করেছে।

Related Topics

টপ নিউজ

ভারত / বুড়িমারী স্থলবন্দর / ভুটান / ট্রান্সশিপমেন্ট পণ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের
  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net