Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
শাহবাগে বাউল শিল্পীর মুক্তির দাবির সমাবেশে হামলার অভিযোগ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 November, 2025, 07:25 pm
Last modified: 28 November, 2025, 07:30 pm

Related News

  • গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় জামায়াতের দুঃখ প্রকাশ
  • বৈরুতে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি ভেস্তে যেতে পারে: ইরানের হুঁশিয়ারি
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • চমেকে উত্তেজনা, এনসিপির সংবাদ সম্মেলনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার অভিযোগ
  • ৭ দিনের মধ্যে হাদির খুনিদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য চায় ইনকিলাব মঞ্চ, অন্যথায় শাহবাগে অবস্থানের ঘোষণা

শাহবাগে বাউল শিল্পীর মুক্তির দাবির সমাবেশে হামলার অভিযোগ 

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোজাম্মেল হক বলেন, 'জুলাই মঞ্চের আহবায়ক আরিফুল ইসলাম তালুকদারের নেতৃত্বে জুলাই মঞ্চের ব্যানারে বাধা ও হামলা করা হয়েছে। এতে আমাদের কয়েকজন সামান্য আহত হয়েছেন।'
টিবিএস রিপোর্ট
28 November, 2025, 07:25 pm
Last modified: 28 November, 2025, 07:30 pm
ছবি: রাজিব

বাউল আবুল সরকারের মুক্তি এবং মানিকগঞ্জে বাউল শিল্পীদের ওপর হামলার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে আয়োজিত এক অনুষ্ঠানে বাধা ও হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে জাতীয় জাদুঘরের সামনে এ অনুষ্ঠান আয়োজন করে 'সম্প্রীতি যাত্রা'। এ সময় 'জুলাই মঞ্চ' ব্যানারে কয়েকজন এসে বাধা প্রদান করেন বলে অভিযোগ করা হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোজাম্মেল হক দ্য বিজনেজ স্ট্যান্ডার্ডকে বলেন, 'জুলাই মঞ্চের আহবায়ক আরিফুল ইসলাম তালুকদারের নেতৃত্বে জুলাই মঞ্চের ব্যানারে বাধা ও হামলা করা হয়েছে। এতে আমাদের কয়েকজন সামান্য আহত হয়েছেন।'

তিনি আরও বলেন, 'বিগত সময়ে আওয়ামী লীগ এভাবে ভিন্নমতের ওপর হামলা করত। জুলাই গণ অভ্যুত্থানের পরও ভিন্নমতের ওপর এ ধরনের হামলা হচ্ছে।'

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর সন্ধ্যায় দ্য বিজনেজ স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমি শুনেছি দু'গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছে। তবে এখন পর্যন্ত লিখিতভাবে কেউ অভিযোগ দেননি।'

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে জুলাই মঞ্চের সদস্য সচিব ও মুখপাত্র সাকিব হোসাইন দ্য বিজনেজ স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমরা পূর্ব নির্ধারিত সমাবেশের পর ধর্ম অবমাননাকারীর শাস্তির দাবি ও জাতীয় মূল্যবোধ সুরক্ষার দাবিতে শাহবাগ থেকে রাজু ভাস্কর্যে বিক্ষোভ মিছিল করতে যাচ্ছিলাম। পথিমধ্যে দেখতে পাই আবুল সরকারের মুক্তির দাবিতে একটা কনসার্ট চলছে। আমাদের কয়েকজন তখন বলেছে, আবুল সরকারের মুক্তির দাবির আমরা বিরোধিতা করছি। ব্যানারে আবুল সরকারের মুক্তির দাবি থাকাটা আপত্তিজনক।'

তিনি আরও বলেন, 'আমরা কাউকে হামলা করতে যায়নি, আমরা যাচ্ছিলাম রাজু ভাস্কর্যে, পথিমধ্যে তারাই আমাদের ওপর হামলা করেছে। মিডিয়া ট্রায়াল করে জুলাই মঞ্চকে দায়ী করার চেষ্টা আমরা প্রত্যাখান করছি।'

Related Topics

টপ নিউজ

শাহবাগ / বাউল আবুল সরকার / হামলা / সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় জামায়াতের দুঃখ প্রকাশ
  • বৈরুতে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি ভেস্তে যেতে পারে: ইরানের হুঁশিয়ারি
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • চমেকে উত্তেজনা, এনসিপির সংবাদ সম্মেলনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার অভিযোগ
  • ৭ দিনের মধ্যে হাদির খুনিদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য চায় ইনকিলাব মঞ্চ, অন্যথায় শাহবাগে অবস্থানের ঘোষণা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net