Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
এমপি প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে: ডিএমপি কমিশনার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 December, 2025, 01:55 pm
Last modified: 13 December, 2025, 02:35 pm

Related News

  • কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সঙ্গে যুক্ত শীর্ষ ৪ সদস্য গ্রেপ্তার
  • উত্তরায় ডিজিএফআই পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৩
  • রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: ঢাকা জেলা জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেপ্তার
  • রাড্ডায় হামলা: রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট সন্দেহভাজনদের বিষয়ে সতর্ক অবস্থানে পুলিশ
  • 'দোয়া করবেন, প্রবাসীদের স্বার্থ রক্ষায় যদি শহীদ হতে পারি'—গ্রেপ্তারের আগে জামায়াত নেতা আখতারুজ্জামান

এমপি প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে: ডিএমপি কমিশনার

ওসমান হাদির ওপর হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে শেখ মো. সাজ্জাদ আলী বলেন, ‘আমরা প্রাইম টার্গেটকে (মূল সন্দেহভাজন) খুঁজছি। ঘটনাটির পর এখনো ২৪ ঘণ্টা পার হয়নি। আশা করছি, আমরা এটা শনাক্ত করতে পারব।’
টিবিএস রিপোর্ট
13 December, 2025, 01:55 pm
Last modified: 13 December, 2025, 02:35 pm
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী।

শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনা উল্লেখ করে প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে জানতে চাওয়া হলে ডিএমপি কমিশনার বলেন, 'প্রার্থীদের নিরাপত্তায় আমরা ব্যবস্থা নিচ্ছি।'

ওসমান হাদির ওপর হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে শেখ মো. সাজ্জাদ আলী বলেন, 'আমরা প্রাইম টার্গেটকে (মূল সন্দেহভাজন) খুঁজছি। ঘটনাটির পর এখনো ২৪ ঘণ্টা পার হয়নি। আশা করছি, আমরা এটা শনাক্ত করতে পারব।'

হামলার ঘটনার সঙ্গে কতজন জড়িত বা কোনো চক্র আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এখনই সুনির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। পুলিশ মূল অভিযুক্তকে খুঁজছে।'

শনাক্ত হওয়া সন্দেহভাজনের নাম জানতে চাইলে তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশে অপারগতা জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, 'নাম এখনই বলা যাচ্ছে না। আমরা তাকে খুঁজছি। এ বিষয়ে জনগণের সহযোগিতাও চেয়েছি। আশা করছি দ্রুতই আমরা অপরাধীদের শনাক্ত করে ফেলব।'
 
Related Topics

টপ নিউজ

ডিএমপি / ডিএমপি কমিশনার / ওসমান হাদি / হামলা / গ্রেপ্তার / নিরাপত্তা / এমপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
    অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী
  • সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
    সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
  • ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
    দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

Related News

  • কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সঙ্গে যুক্ত শীর্ষ ৪ সদস্য গ্রেপ্তার
  • উত্তরায় ডিজিএফআই পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৩
  • রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: ঢাকা জেলা জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেপ্তার
  • রাড্ডায় হামলা: রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট সন্দেহভাজনদের বিষয়ে সতর্ক অবস্থানে পুলিশ
  • 'দোয়া করবেন, প্রবাসীদের স্বার্থ রক্ষায় যদি শহীদ হতে পারি'—গ্রেপ্তারের আগে জামায়াত নেতা আখতারুজ্জামান

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

3
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
বাংলাদেশ

অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

4
সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
বাংলাদেশ

সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক

5
ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net