Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
দেশের বিভিন্ন জায়গায় বাউল শিল্পীদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে: প্রেস সচিব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 November, 2025, 08:25 pm
Last modified: 27 November, 2025, 08:27 pm

Related News

  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫
  • শহীদ মিনারে কলেজশিক্ষার্থী হত্যা: গ্রেপ্তার সালাউদ্দিন ৪ দিনের রিমান্ডে
  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১
  • শহীদ মিনার এলাকায় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

দেশের বিভিন্ন জায়গায় বাউল শিল্পীদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে: প্রেস সচিব

তিনি বলেন, ‘দ্রুত ফলাফল আসবে। মানিকগঞ্জ ও অন্যান্য জায়গায় পুলিশ কাজ করছে, অভিযানে নেমেছে।’
টিবিএস রিপোর্ট
27 November, 2025, 08:25 pm
Last modified: 27 November, 2025, 08:27 pm
প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জসহ দেশের কয়েকটি জায়গায় বাউল শিল্পীদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এজন্য বিভিন্ন জায়গায় সাড়াশি অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্ত জানানো উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, 'দ্রুত ফলাফল আসবে। মানিকগঞ্জ ও অন্যান্য জায়গায় পুলিশ কাজ করছে, অভিযানে নেমেছে।'

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্দিষ্ট আলোচ্যসূচির বাইরে বিবিধ আলোচনায় সমসাময়িক বিষয়, বিশেষ করে বাউল ও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে সেটি এবং আসন্ন নির্বাচন ও উপদেষ্টাদের মধ্যে যারা নির্বাচন করতে চান, তারা চলে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন কি না বা এ ধরনের কোনো আলোচনা হয়েছে কি না?

জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, 'নির্বাচন বা বাউল বিষয়ে কোনো আলাপ হয়নি। 'তবে আমি জানি যারা বাউলদের ওপর হামলা করেছেন, তাদের খুব দ্রুত গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ কাজ করছে। অন্যান্য যে জায়গায় হামলা হয়েছে, সেসব জায়গায় পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করছে। সাংবাদিকরা দ্রুত ফলাফল জানতে পারবেন।'

প্রসঙ্গত, পালাগানের আসরে ধর্ম অবমাননার অভিযোগে বাউলশিল্পী আবুল সরকারকে ১৯ নভেম্বর রাতে মাদারীপুরের একটি গানের আসর থেকে আটক করে পুলিশ।

পরে তার মুক্তির দাবিতে ২৩ নভেম্বর একদল বাউলশিল্পী মানিকগঞ্জ শহরে কর্মসূচি পালন করতে গেলে 'মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলেম-ওলামা ও তৌহিদি জনতা'-র ব্যানার নিয়ে আসা একদল ব্যক্তি তাদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন বাউল আহত হন। অনেকে দৌড়ে জলাশয়ে নেমে প্রাণ রক্ষা করেন। 

অন্যদিকে, আবুল সরকারের গ্রেপ্তার ও বাউলদের ওপর হামলার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় নানা প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে।

এর মধ্যে গতকাল ঠাকুরগাঁওয়ে মানববন্ধনের প্রস্তুতি নেওয়ার সময় বাউলদের ওপর 'তৌহিদি জনতা'র ব্যানারে হামলা চালানো হয়েছে।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার এবং আবুল সরকারকে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠন।

Related Topics

টপ নিউজ

প্রেস সচিব / বাউল শিল্পী / গ্রেপ্তার / হামলাকারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫
  • শহীদ মিনারে কলেজশিক্ষার্থী হত্যা: গ্রেপ্তার সালাউদ্দিন ৪ দিনের রিমান্ডে
  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১
  • শহীদ মিনার এলাকায় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

Most Read

1
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

2
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

4
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net