Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
দেশের প্রথম অর্থসচিব মো. মতিউল ইসলাম মারা গেছেন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 November, 2025, 02:30 pm
Last modified: 20 November, 2025, 02:34 pm

Related News

  • ৯৬ বছর বয়সে মারা গেলেন জার্মান দার্শনিক ও সমাজতাত্ত্বিক ইয়ুর্গেন হাবারমাস
  • যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের নেতা জেসি জ্যাকসন মারা গেছেন
  • ‘গডফাদার’ চলচ্চিত্রের অভিনেতা রবার্ট ডুভাল মারা গেছেন
  • শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামানের মৃত্যুতে নির্বাচন স্থগিত
  • বিবিসির সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক স্যার মার্ক টালি মারা গেছেন

দেশের প্রথম অর্থসচিব মো. মতিউল ইসলাম মারা গেছেন

মতিউল ইসলাম ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থসচিব হন এবং একটি বিধ্বস্ত আর্থিক ব্যবস্থা পুনর্গঠন এবং ব্যাংকিং খাতের জাতীয়করণ বাস্তবায়নের মতো কঠিন দায়িত্ব গ্রহণ করেন।
টিবিএস রিপোর্ট
20 November, 2025, 02:30 pm
Last modified: 20 November, 2025, 02:34 pm
মো. মতিউল ইসলাম। ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রথম অর্থসচিব মো. মতিউল ইসলাম আর নেই। ৯৫ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, 'গভীর দুঃখের সঙ্গে আমরা আমাদের প্রিয় বাবা ও দাদার মৃত্যুর খবর জানাচ্ছি।' বিবৃতিতে আরও বলা হয়, আজ ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 'তিনি যে ভালোবাসা বিলিয়ে গেছেন, তার প্রজ্ঞা এবং আশপাশের সবার ওপর তার শান্ত অথচ শক্তিশালী প্রভাবের জন্য তিনি সবসময় আমাদের হৃদয়ে থাকবেন।'

মতিউল ইসলাম ১৯৫২ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দিয়ে তার কর্মজীবন শুরু করেন। ১৯৭২ সালে তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থসচিব হন এবং একটি বিধ্বস্ত আর্থিক ব্যবস্থা পুনর্গঠন এবং ব্যাংকিং খাতের জাতীয়করণ বাস্তবায়নের মতো কঠিন দায়িত্ব গ্রহণ করেন।

আইআইডিএফসি-র ওয়েবসাইট থেকে জানা গেছে, পরবর্তীতে তিনি শিল্প মন্ত্রণালয়ের সচিব, বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক, ভিয়েনায় জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো)/বিশ্বব্যাংক সমবায় কর্মসূচির প্রধান এবং ভারতে ইউনিডোর কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আইআইডিএফসি নামক একটি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের পরিচালকও ছিলেন।

মতিউল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম-এ প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। পরে তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

২০২১ সালে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) তাকে আজীবন সম্মাননায় ভূষিত করে।

Related Topics

টপ নিউজ

মতিউল ইসলাম / অর্থসচিব / মারা গেছেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে
  • ছবি: টিবিএস
    জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

Related News

  • ৯৬ বছর বয়সে মারা গেলেন জার্মান দার্শনিক ও সমাজতাত্ত্বিক ইয়ুর্গেন হাবারমাস
  • যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের নেতা জেসি জ্যাকসন মারা গেছেন
  • ‘গডফাদার’ চলচ্চিত্রের অভিনেতা রবার্ট ডুভাল মারা গেছেন
  • শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামানের মৃত্যুতে নির্বাচন স্থগিত
  • বিবিসির সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক স্যার মার্ক টালি মারা গেছেন

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

4
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net