Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
উপদেষ্টা পরিষদের বৈঠক চলছে, চূড়ান্ত হতে পারে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 November, 2025, 01:00 pm
Last modified: 13 November, 2025, 01:43 pm

Related News

  • জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা প্রশ্নে রুল শুনানি ১৭ জুন
  • জুলাই সনদকে বিএনপি প্রতারণার দলিলে পরিণত করেছে: নাহিদ ইসলাম
  • সঠিক রাষ্ট্র সংস্কারের মাধ্যমেই উন্নয়ন ও স্থিতিশীলতা সম্ভব: পরিকল্পনা প্রতিমন্ত্রী
  • জুলাই সনদ নিয়ে আলোচনাকে ‘অপ্রয়োজনীয়’ বললেন এমপি রনি, সংসদে হইচই
  • গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

উপদেষ্টা পরিষদের বৈঠক চলছে, চূড়ান্ত হতে পারে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকের প্রধান এজেন্ডা হলো ‘জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন।’
টিবিএস রিপোর্ট
13 November, 2025, 01:00 pm
Last modified: 13 November, 2025, 01:43 pm
ফাইল ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি চূড়ান্ত করতে আজ উপদেষ্টা পরিষদ বৈঠকে বসেছে। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকের প্রধান এজেন্ডা হলো 'জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন।'

এছাড়া আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন ও আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে নতুন দুটি বাংলাদেশ দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন, গত ১৫ ও ১৬ অক্টোবর কাতারে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ৬ষ্ঠ ইসলামিক কনফারেন্স অব লেবার মিনিস্টার্স (আইসিএলএম)-এ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ সম্পর্কে অবহিতকরণ, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার অংশগ্রহণ বিষয়ে অবহিতকরণ এবং গত ১৮–১৯ সেপ্টেম্বর ব্রাজিলে অনুষ্ঠিত সেকেন্ড গ্লোবাল সামিট অব দ্য স্কুল মিলস কোয়ালিশন-এ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার অংশগ্রহণ সম্পর্কেও অবহিতকরণ— এসব বিষয় রয়েছে এজেন্ডায়।

এছাড়াও রয়েছে বিবিধ এজেন্ডা।

প্রধান উপদেষ্টা কার্যালয় সূত্রে জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি আজকের বৈঠকের অন্যতম আলোচ্য বিষয়। বিশেষ করে জুলাই সনদকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মতপার্থক্য কীভাবে দূর করা যায়, সে বিষয়ে কৌশল নির্ধারণ করবেন উপদেষ্টারা। নির্ধারিত সময়ে নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে কীভাবে অন্তর্ভুক্ত করা যায়, সে বিষয়েও আলোচনা হবে।

এছাড়া নিষিদ্ধ আওয়ামী লীগের হঠাৎ সক্রিয় হয়ে ওঠা এবং তাদের কার্যক্রম কীভাবে মোকাবিলা করা যাবে— এসব বিষয়ও আলোচনায় আসবে।

বিএনপি জুলাই সনদের বিভিন্ন বিষয়ে 'নোট অব ডিসেন্ট' দিয়েছিল। বাস্তবায়ন সুপারিশে সেসব অন্তর্ভুক্ত হয়নি। দলটি একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট চায় এবং পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনের বিপক্ষে।

অন্যদিকে, জামায়াতে ইসলামী পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনের পক্ষপাতী এবং জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোট আয়োজন করতে চায়।

সব পক্ষের দাবি সমন্বয় করে একটি সিদ্ধান্তে পৌঁছাতে চায় সরকার। আজকের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।

Related Topics

টপ নিউজ

উপদেষ্টা পরিষদের বৈঠক / উপদেষ্টা পরিষদ / জুলাই সনদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
    তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

Related News

  • জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা প্রশ্নে রুল শুনানি ১৭ জুন
  • জুলাই সনদকে বিএনপি প্রতারণার দলিলে পরিণত করেছে: নাহিদ ইসলাম
  • সঠিক রাষ্ট্র সংস্কারের মাধ্যমেই উন্নয়ন ও স্থিতিশীলতা সম্ভব: পরিকল্পনা প্রতিমন্ত্রী
  • জুলাই সনদ নিয়ে আলোচনাকে ‘অপ্রয়োজনীয়’ বললেন এমপি রনি, সংসদে হইচই
  • গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

6
কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
আন্তর্জাতিক

তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net