Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
অ্যাটর্নি জেনারেল পদে থেকেও নির্বাচন করা যায়, সংবিধানে কোনো বাধা নেই: আসাদুজ্জামান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 November, 2025, 04:10 pm
Last modified: 06 November, 2025, 04:14 pm

Related News

  • সংরক্ষিত নারী আসনে শরিক দল থেকে কয়েকজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কথা বিবেচনা করছে বিএনপি
  • বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার
  • কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ফরিদপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ

অ্যাটর্নি জেনারেল পদে থেকেও নির্বাচন করা যায়, সংবিধানে কোনো বাধা নেই: আসাদুজ্জামান

গত বছরের ৫ আগস্ট পট পরিবর্তনের পর অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেলের পদে নিয়োগ পান। এর আগে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন।
টিবিএস রিপোর্ট
06 November, 2025, 04:10 pm
Last modified: 06 November, 2025, 04:14 pm
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

অ্যাটর্নি জেনারেলের পদে থেকেই নির্বাচন করা যায়। এতে সংবিধানে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

রাষ্ট্রের এই সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, 'অ্যাটর্নি জেনারেল সরকারের কর্মচারী নয়, সংবিধানের ৬৪ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রের আইনজীবী। এটি সরকারি কোনো কর্মচারীর পদ না। অ্যাটর্নি জেনারেলের নির্বাচনে কোনো বাধা নেই, এমনকি পদে থেকেও নির্বাচন করতে পারেন।'

তিনি আরও বলেন, 'আমি যতক্ষণ অ্যাটর্নি জেনারেল আছি, ততক্ষণ আমি রাষ্ট্রের আইনজীবী। আমার দায়িত্ব পালনের সময় আমি রাষ্ট্রের আইন প্রয়োগ করেছি। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের পক্ষে। যদি সরকারের কোনো কাজ রাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়, তবে অ্যাটর্নি জেনারেল তার বিরুদ্ধেও দাঁড়াতে পারেন।'

এর আগে বুধবার (৫ নভেম্বর) অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির এমপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করার ঘোষণা দেন মো. আসাদুজ্জামান।

এদিন সাংবাদিকদের এক প্রশ্নে ঝিনাইদহ-১ আসনে প্রার্থী হওয়ার বিষয়টি উল্লেখ করলে তিনি জবাব দেন, 'আমার অ্যাটর্নি জেনারেল পোস্ট ছেড়ে দিয়ে নির্বাচন করব। যখন সময় আসবে তখন পদত্যাগ করব।'

বিএনপির মনোনয়ন নিশ্চিত কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমি অশাবাদী, শতভাগ।'

গত বছরের ৫ আগস্ট পট পরিবর্তনের পর অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেলের পদে নিয়োগ পান। এর আগে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন।

জানা গেছে, অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি তার নিজ নির্বাচনী এলাকা ঝিনাইদহ-১ আসনে ব্যাপকভাবে গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

প্রসঙ্গত, গত সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশে ২৩৭টি আসনের বিএনপি–মনোনীত সম্ভব্য প্রার্থীর নাম ঘোষণা করেন। তবে ঝিনাইদহের চারটি আসনের মধ্যে শুধু একটিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ঝিনাইদহ-১ (শৈলকূপা উপজেলা) আসনে বিএনপি কোনো প্রার্থী ঘোষণা করেনি।
 
Related Topics

টপ নিউজ

অ্যাটর্নি জেনারেল / বিএনপি / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • সংরক্ষিত নারী আসনে শরিক দল থেকে কয়েকজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কথা বিবেচনা করছে বিএনপি
  • বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার
  • কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ফরিদপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net