Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
বিএনপি নেতা সাখাওয়াতসহ ৬ আসামীর জামিন মঞ্জুর, শুনানি চলাকালে বাদীকে আটকে রাখার অভিযোগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 October, 2025, 09:10 pm
Last modified: 30 October, 2025, 09:15 pm

Related News

  • বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা  
  • নারায়ণগঞ্জে খেয়াঘাটের শিডিউল জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপি সমর্থকদের সংঘর্ষ 
  • চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিমূলক তথ্য’ প্রচার: জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর নাসিম 
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • সরকারের দুই মাস: রাষ্ট্র সংস্কারে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

বিএনপি নেতা সাখাওয়াতসহ ৬ আসামীর জামিন মঞ্জুর, শুনানি চলাকালে বাদীকে আটকে রাখার অভিযোগ

মামলার বাদী রাজিয়া সুলতানা অভিযোগ করে বলেন, ‘জামিন শুনানি চলাকালে সাখাওয়াতের হোসেনের লোকজন আমাকে আটকে রাখে। আমাকে আদালতে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। এমনকি আমার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায়নি।’
টিবিএস রিপোর্ট
30 October, 2025, 09:10 pm
Last modified: 30 October, 2025, 09:15 pm
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে আদালতে শিশু সন্তানদের সামনে বাবা ও মাকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খানসহ ৬ আসামীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ-আল-মাসুমের আদালতে আত্মসমর্পণ করেন তারা। পরে জামিন আবেদন করলে আদালত প্রত্যেক আসামীকে ১০০ টাকা বন্ডে জামিন প্রদান করেন।

এদিকে মামলার বাদী রাজিয়া সুলতানা অভিযোগ করে বলেন, 'জামিন শুনানি চলাকালে সাখাওয়াতের হোসেনের লোকজন আমাকে আটকে রাখে। আমাকে আদালতে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। এমনকি আমার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায়নি। সাখাওয়াতের বিরুদ্ধে কেউ দাঁড়ালে তাকে কোর্টে কাজ করতে দিবে না এমন হুমকি দেওয়া হয়েছে। আমি লিগ্যাল এইডের কাছে সহায়তা চেয়েছি। তারা পরে যোগাযোগ করার পরামর্শ দিয়ে এড়িয়ে গেছে।'

তবে কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, 'মামলার বাদীকে আদালতে বাধা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। যদি বাদী অভিযোগ করে থাকেন তাহলে তিনি সেটা মিথ্যা অভিযোগ করেছেন।'

জামিন শেষে বিএনপি নেতা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, 'এ ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি কিছুই জানি না। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। সামনে নির্বাচনকে ঘিরে আমার রাজনৈতিক প্রতিপক্ষরা ইমেজ নষ্ট করতে এ মামলা দিয়েছে।'

এর আগে গত ২৬ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সামনে মামলার শুনানিতে যাওয়ার সময় ইরফান মিয়া, তার স্ত্রী রাজিয়া সুলতানা, ছেলে জিদান ও শিশু পুত্র আবদুল্লাহ সাখাওয়াত হোসেন খানের অনুসারীদের দ্বারা হামলার শিকার হন।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা তৈরি হয়। ঘটনার তিনদিন পর পুলিশ ভুক্তভোগীদের মামলা গ্রহণ করে।
 
Related Topics

টপ নিউজ

নারায়নগঞ্জ / জামিন মঞ্জুর / আসামি / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
    নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন
  • বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
    বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

Related News

  • বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা  
  • নারায়ণগঞ্জে খেয়াঘাটের শিডিউল জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপি সমর্থকদের সংঘর্ষ 
  • চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিমূলক তথ্য’ প্রচার: জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর নাসিম 
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • সরকারের দুই মাস: রাষ্ট্র সংস্কারে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

Most Read

1
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

3
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
বাংলাদেশ

নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন

4
বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
আন্তর্জাতিক

বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net