Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মতবিরোধে শঙ্কিত ব্যবসায়ীরা, চান নির্বাচিত সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
29 October, 2025, 06:50 pm
Last modified: 29 October, 2025, 06:54 pm

Related News

  • এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম স্থগিত করল ইসি
  • বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা  
  • নারায়ণগঞ্জে খেয়াঘাটের শিডিউল জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপি সমর্থকদের সংঘর্ষ 
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মতবিরোধে শঙ্কিত ব্যবসায়ীরা, চান নির্বাচিত সরকার

ব্যবসায়ীদের মতে, দেশে বিনিয়োগ, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনীতিতে আস্থা ফেরাতে হলে নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের কোনো বিকল্প নেই। তারা সতর্ক করে বলেছেন, গণভোট বা অন্য কোনো ইস্যুতে নির্বাচন নিয়ে জটিলতা তৈরি হলে তা দেশের অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।
টিবিএস রিপোর্ট 
29 October, 2025, 06:50 pm
Last modified: 29 October, 2025, 06:54 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নকে ঘিরে গণভোট আয়োজন কবে হবে- এ প্রশ্নে প্রধান রাজনৈতিক দলগুলোর বিপরীত অবস্থান ব্যবসায়ীদের মধ্যে গভীর শঙ্কা তৈরি করেছে।

তাদের মতে, দেশে বিনিয়োগ, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনীতিতে আস্থা ফেরাতে হলে নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের কোনো বিকল্প নেই। ব্যবসায়ীরা সতর্ক করে বলেছেন, গণভোট বা অন্য কোনো ইস্যুতে নির্বাচন নিয়ে জটিলতা তৈরি হলে তা দেশের অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

প্রধান রাজনৈতিক দল বিএনপি ঐকমত্য কমিশনের সুপারিশকে দেশে অনৈক্য সৃষ্টির প্রচেষ্টা হিসেবে উল্লেখ করে বরাবরের মতোই জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট আয়োজনের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে।

অন্যদিকে, জামায়াতে ইসলামী নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনের দাবি জানিয়েছে। প্রয়োজনে জাতীয় নির্বাচন পেছানোরও আহ্বান জানিয়েছে দলটি। একইভাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)ও জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের পক্ষে অবস্থান নিয়েছে।

গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর এ বিভক্তি ব্যবসায়ীদের উদ্বিগ্ন করে তুলছে বলে জানিয়েছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান।

আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন, 'আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হতেই হবে। গণভোট আয়োজনকে কেন্দ্র করে জাতীয় নির্বাচন নিয়ে যে জটিলতা সৃষ্টির লক্ষণ দেখা যাচ্ছে, সরকার প্রধানের উচিত তা মোকাবেলা করে সঠিক সময়ে নির্বাচনের আয়োজন করা।'
তিনি আরও বলেন, 'ব্যবসায়ীরা একটি নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে। সময়মতো নির্বাচন না হলে ব্যবসায়ীদের আস্থা আরও তলানিতে নেমে যাবে, যা সামগ্রিকভাবে দেশের অর্থনীতি, বিনিয়োগ ও কর্মসংস্থানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।'

বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান বলেন, 'যারা বিভিন্ন অজুহাতে জাতীয় নির্বাচন আয়োজন বাধাগ্রস্ত করতে চায়, তারা দেশের অর্থনীতির শত্রু এবং দেশেরও শত্রু। কারণ, নির্বাচিত সরকার না এলে ব্যবসায়ীরা বিনিয়োগ করবে না, যা অর্থনীতির পাশাপাশি দেশকেও ক্ষতিগ্রস্ত করবে।'

তিনি আরও যোগ করেন, 'বর্তমানে সব সূচকেই অর্থনীতির অবস্থা খারাপ। বিনিয়োগ নেই, কর্মসংস্থান হচ্ছে না। বিভিন্ন দেশ আমাদের ভিসাও দিচ্ছে না। তাই দ্রুত নির্বাচিত সরকার প্রয়োজন। না হলে এসব পরিস্থিতির উন্নতি হবে না।'

Related Topics

টপ নিউজ

গণভোট / রাজনৈতিক দল / বিএনপি / জামায়াত ইসলামী / এনসিপি / ব্যবসায়ী নেতা / নির্বাচিত সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম স্থগিত করল ইসি
  • বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা  
  • নারায়ণগঞ্জে খেয়াঘাটের শিডিউল জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপি সমর্থকদের সংঘর্ষ 
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net