Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 23, 2026
ব্যবসায়ীরা একটি নির্বাচিত, স্থিতিশীল সরকার চায়: ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 October, 2025, 05:30 pm
Last modified: 30 October, 2025, 05:41 pm

Related News

  • নির্বাচনের রোডম্যাপ ঘোষণার ফলে তাৎক্ষণিক রাজনৈতিক অনিশ্চয়তা কমে এসেছে: ডিসিসিআই সভাপতি  
  • গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মতবিরোধে শঙ্কিত ব্যবসায়ীরা, চান নির্বাচিত সরকার
  • উপদেষ্টাদের কেউ নির্বাচিত সরকারের লাভজনক পদে থাকবেন না, প্রস্তাব ফাওজুল কবিরের
  • পরবর্তী কিস্তি ছাড়ের আগে নির্বাচিত সরকারের সাথে আলোচনা করবে আইএমএফ: গভর্নর
  • যে তিন কারণে জামায়াতের আমিরের সঙ্গে ব্যবসায়ীদের সাক্ষাৎ

ব্যবসায়ীরা একটি নির্বাচিত, স্থিতিশীল সরকার চায়: ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ

ডিসিসিআই সভাপতি বলেন, ‘এই সময় কয়েকশ’ ব্যবসায়ী ঋণখেলাপী হয়েছেন। এর মধ্যে সবাই খারাপ ব্যবসায়ী নয়। এলসি খুলতে না পারা, ডলারের দাম বৃদ্ধিসহ নানা কারণে ক্যাপিটাল সর্টফলে পুঁজি হারিয়েছেন এ ব্যবসায়ীরা।’
টিবিএস রিপোর্ট
30 October, 2025, 05:30 pm
Last modified: 30 October, 2025, 05:41 pm
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। ছবি: সংগৃহীত

ব্যবসায়ীরা একটি নির্বাচিত স্থিতিশীল সরকার চায় বলে মন্তব্য করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ।

তিনি বলেন, 'আমরা শুরু থেকেই চেয়েছি ফেব্রুয়ারি বা যতদ্রুত সম্ভব নির্বাচন হোক। পলিটিক্যাল কমিটমেন্ট নিয়ে একটা সরকার নির্বাচিত হয়ে আসুক। আমরা স্বাচ্ছন্দ্যে কাজ করতে চাই। রাজনৈতিক সরকার ছাড়া স্থিতিশীল পরিবেশ পাওয়া যায় না। বিদেশিরাও আসতে চান না।'

এসময় তাসকীন আহমেদ বলেন, '২০২৪ সালের নির্বাচনের পর থেকে একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে ব্যবসা-বাণিজ্য। রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনীতি চাপে আছে। নির্বাচন নিয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন অবস্থান থেকে বের হওয়ার পর আমরা কিছুটা আশান্বিত হয়েছিলাম।'

তিনি বলেন, 'সরকার রিজার্ভ বৃদ্ধির পরিসংখ্যান দিচ্ছে। অর্থনীতির কিছু খাতে সফলতার কথা বলছে। তবে আমরা বিনিয়োগ খরা দেখছি। নতুন বিনিয়োগ প্রস্তাব দেখছি না। বাজার নিম্নমুখী।'

তিনি আরও বলেন, 'বাংলাদেশ ব্যাংকের ডাটাও বলছে, প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ নেতিবাচক। ক্যাপিটাল মেশিনারি আমদানি কমে যাচ্ছে। ফ্যাক্টরিগুলো কারখানা সম্প্রসারণ করছে না। নতুন বিনিয়োগ করছে না। গত এক বছরে অনেক কারখানা বন্ধ হয়েছে। বহু শ্রমিক বেকার হলেও আমরা তাদের নতুন চাকরি দিতে পারিনি।'

ডিসিসিআই সভাপতি বলেন, 'এই সময় কয়েকশ' ব্যবসায়ী ঋণখেলাপী হয়েছেন। এর মধ্যে সবাই খারাপ ব্যবসায়ী নয়। এলসি খুলতে না পারা, ডলারের দাম বৃদ্ধিসহ নানা কারণে ক্যাপিটাল সর্টফলে পুঁজি হারিয়েছেন এ ব্যবসায়ীরা।'

তিনি বলেন, 'ব্যবসায় নেগেটিভ গ্রোথ হতে হতে বন্ধ হওয়ার পথে অনেক প্রতিষ্ঠান। তবুও এ ব্যবসায়ীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা করতে দেখছি না। কোনো বিষয়েই প্রাইভেট সেক্টরকে যুক্ত করতে দেখছি না। এভাবে চলতে পারে না। আমরা চাই সব অনিশ্চয়তা কেটে একটি স্থিতিশীল সরকার গঠিত হোক।'

Related Topics

টপ নিউজ

ডিসিসিআই সভাপতি / নির্বাচিত সরকার / ব্যবসায়ীরা / তাসকীন আহমেদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ছবি: বিবিসি
    ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

Related News

  • নির্বাচনের রোডম্যাপ ঘোষণার ফলে তাৎক্ষণিক রাজনৈতিক অনিশ্চয়তা কমে এসেছে: ডিসিসিআই সভাপতি  
  • গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মতবিরোধে শঙ্কিত ব্যবসায়ীরা, চান নির্বাচিত সরকার
  • উপদেষ্টাদের কেউ নির্বাচিত সরকারের লাভজনক পদে থাকবেন না, প্রস্তাব ফাওজুল কবিরের
  • পরবর্তী কিস্তি ছাড়ের আগে নির্বাচিত সরকারের সাথে আলোচনা করবে আইএমএফ: গভর্নর
  • যে তিন কারণে জামায়াতের আমিরের সঙ্গে ব্যবসায়ীদের সাক্ষাৎ

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ছবি: বিবিসি
খেলা

ফাঁকা রুম, বিপুলসংখ্যক বুকিং বাতিল: বিশ্বকাপ ফুটবলে বড় লোকসানের শঙ্কায় যুক্তরাষ্ট্রের হোটেলগুলো

6
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net