Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
পরবর্তী কিস্তি ছাড়ের আগে নির্বাচিত সরকারের সাথে আলোচনা করবে আইএমএফ: গভর্নর

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
22 October, 2025, 01:30 pm
Last modified: 22 October, 2025, 04:00 pm

Related News

  • ব্যাংক খাতে লুটপাট ও অর্থপাচারের বিচার দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি আইনজীবীদের
  • আকুর বিল পরিশোধের পর গ্রস রিজার্ভ কমে ২৯ দশমিক ৪৮ বিলিয়ন ডলার
  • ক্যাশলেশ সোসাইটি গঠনের আহ্বান গভর্নরের  
  • সংসদে দুই বিল পাস: বয়সসীমা ও গভর্নর ইস্যুতে বিতর্ক
  • আইএমএফের সঙ্গে ঋণচুক্তি করে জনগণকে জিম্মি করে গেছে আওয়ামী লীগ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

পরবর্তী কিস্তি ছাড়ের আগে নির্বাচিত সরকারের সাথে আলোচনা করবে আইএমএফ: গভর্নর

ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে বাংলাদেশকে এমন বার্তা দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন সম্মেলনে অংশ নেওয়া অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। 
টিবিএস রিপোর্ট
22 October, 2025, 01:30 pm
Last modified: 22 October, 2025, 04:00 pm

ডিসেম্বরে নির্ধারিত ৫৫০ কোটি ডলারের ঋণ প্যাকেজের পরবর্তী কিস্তি ছাড়ের আগে নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করতে চায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে অংশ নিতে বর্তমানে সেখানে অবস্থানরত বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফোনকলে টিবিএসকে বলেন, আইএমএফ পরবর্তী সরকার আসার পর তাদের সঙ্গে পরামর্শ করতে চায়।

তিনি বলেন, "বাংলাদেশ তাদের এই সিদ্ধান্তে না সম্মতি দিয়েছে, না আপত্তি জানিয়েছে। আমাদের কোনো আর্থিক চাপ নেই। তাই এটি কোনো সমস্যা নয়। আমরা যা চাই তা হলো নীতির ধারাবাহিকতা বজায় রাখা। আমরা আলোচনা চালিয়ে যাব, যাতে আমাদের নীতিগত অঙ্গীকার সঠিক পথে থাকে।"

গভর্নর আরও বলেন, "অর্থ ছাড় পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়; গুরুত্বপূর্ণ হচ্ছে পর্যালোচনার (রিভিউ) কাজ সম্পন্ন করা।"

তিনি ব্যাখ্যা করেন, "নির্বাচন ঘনিয়ে আসায় এখন রিভিউ সম্পন্ন করা যুক্তিযুক্ত নয়। কারণ, রিভিউ এর সঙ্গে আইএমএফ-এর আর্টিকেল–৪ মিশনও অন্তর্ভুক্ত রয়েছে। তাই তারা চাইছে পরবর্তী সরকারের সঙ্গে পরামর্শ শেষে রিভিউ সম্পন্ন করতে।"

ড. মনসুর জানান, "আইএমএফ-এর আর্টিকেল–৪ মিশন অক্টোবর মাসে আসবে। তারা আংশিকভাবে ঋণপ্যাকেজের অগ্রগতি পর্যালোচনা করবে, তবে রিভিউ সম্পন্ন করবে না। চূড়ান্ত রিভিউ ফেব্রুয়ারিতে বোর্ডের সামনে উপস্থাপন করা হবে, যখন নির্বাচনও হবে।"

আইএমএফের ৫৫০ কোটি ডলারের ঋণ প্রতিশ্রুতির মধ্যে বাংলাদেশ এপর্যন্ত প্রায় ৩৬০ কোটি ডলার পেয়েছে। ডিসেম্বর মাসে পঞ্চম কিস্তি ছাড়ের কথা রয়েছে, আর ষষ্ঠ কিস্তি নির্ধারিত আছে আগামী বছরের জুনে।

প্রতিটি কিস্তি ছাড়ের আগে আইএমএফ সাধারণত দুই সপ্তাহব্যাপী একটি মূল্যায়ন মিশন পাঠায়, যা নিরীক্ষণ করে ঋণগ্রহণকারী দেশ তাদের দেওয়া সংস্কারের শর্তগুলো কতটা বাস্তবায়ন করেছে।

আগামী ২৯ অক্টোবর আইএমএফ মিশন ঢাকায় আসছে পঞ্চম কিস্তির মূল্যায়ন শুরু করতে।

এপর্যন্ত ৫৫০ কোটি ডলারের ঋণ কর্মসূচি থেকে বাংলাদেশ পেয়েছে প্রায় ৩৬০ কোটি ডলার।
 

Related Topics

টপ নিউজ

আইএমএফ / নির্বাচিত সরকার / ঋণের কিস্তি / অর্থ উপদেষ্টা / গভর্নর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
    ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

Related News

  • ব্যাংক খাতে লুটপাট ও অর্থপাচারের বিচার দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি আইনজীবীদের
  • আকুর বিল পরিশোধের পর গ্রস রিজার্ভ কমে ২৯ দশমিক ৪৮ বিলিয়ন ডলার
  • ক্যাশলেশ সোসাইটি গঠনের আহ্বান গভর্নরের  
  • সংসদে দুই বিল পাস: বয়সসীমা ও গভর্নর ইস্যুতে বিতর্ক
  • আইএমএফের সঙ্গে ঋণচুক্তি করে জনগণকে জিম্মি করে গেছে আওয়ামী লীগ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

Most Read

1
ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার

6
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net